শেয়ারFacebookWhatsApp

দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উদ্দীপক

এলিনা খান জাতীয় উন্নয়নের জন্য নারীদের ক্ষমতায়নের বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি জাতীয় প্রেসক্লাবে নারীর ঐহিত্য শীর্ষক এক সভায় বক্তৃতাদানকালে নারীর ক্ষমতার কিছু অতীত স্মৃতি তুলে ধরেন। যার একাংশ হলো- "একজন শাসকের অপসারণের পর ১২৩৬ খ্রিষ্টাব্দে মহীয়সী এক নারী তার দেশের সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি তার পূর্ববর্তী শাসকের কুশাসনজনিত বিশৃঙ্খলা দূরীকরণে আত্মনিয়োগ করেন।"

উত্তর

দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ।

উত্তর

ইলতুৎমিশ রাজ্যজয়ে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। অভ্যন্তরীণ সংকট এবং বহিঃশত্রুর আক্রমণে দুর্যোগ হতে নিজের অবস্থা সংহত করে ইলতুৎমিশ হৃতরাজ্য পুনরুদ্ধারের চেষ্টায় ব্রতী হয়ে ১২২৬ খ্রিষ্টাব্দে রণথম্ভোর এবং পরের বছর সিওয়ালিক পর্বতে অবস্থিত মান্দাওয়ার দখল করেন। এক বছর অবরোধের পর ১২৩২ খ্রিষ্টাব্দে তিনি গোয়ালিয়র অধিকার করেন। একসময় তিনি সাহসিকতার সাথে ভিলসা ও উজ্জয়িনী দখল করেন।

উত্তর

উদ্দীপকের যে মহীয়সী নারীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন ভারতবর্ষের সুলতান রাজিয়া। তার বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত করা হয়েছিল। সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশের কন্যা। তিনি বুকনউদ্দিন ফিরোজের অপসারণের পর ১২৩৬ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি তার পূর্ববর্তী শাসকদের কুশাসনজনিত বিশৃঙ্খলা দূরীকরণে আত্মনিয়োগ করেন। সুলতান রাজিয়া পুরুষের পোশাক পরিধান করতেন। এজন্য অনেকে তাকে ধর্মবিরোধী বলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। এছাড়া হাবসি অনুচর জামালউদ্দিন ইয়াকুতকে আমির-ই-আখুর নিযুক্ত করায় তুর্কি । আমিরগণ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। কারামাতিয়া ও মূলাহিদ সম্প্রদায়ের লোকজনও তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। পাঞ্জাবের শাসনকর্তা কবির খান সর্বপ্রথম রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অবশ্য ১২৪০ খ্রিষ্টাব্দে সুলতান রাজিয়া তাকে দমন করেন। এরই মধ্যে ভাতিন্দার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ করলে রাজিয়া তার কাছে পরাজিত ও বন্দি হন। রাজিয়ার পরাজয়ের সংবাদ পেয়ে দিল্লিতে ষড়যন্ত্রকারীরা ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহরামকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। করারুদ্ধ রাজিয়া আলতুনিয়াক বিয়ে করেন। তাদের সম্মলিত চেষ্টায় সিংহাসন পুনরুদ্ধারের উদেশ্যে দিল্লি অভিমুখে যাত্রা করেন। তবে বাহরামের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হয়ে পলায়ন পথে আততায়ীর হাতে নিহত হন।

উত্তর

ভারতবর্ষের এ ধরনের একজন নারী হলো সুলতান রাজিয়া। তার চরিত্রে বিভিন্ন গুণাবলির সমাবেশ ঘটেছিল। ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের ইতিহাসে সুলতান রাজিয়াই একমাত্র মহিলা যিনি দিল্লি সিংহাসনে আরোহণ করেন। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে নারী হয়েও তিনি অসাধারণ শাসন প্রতিভা, কূটনৈতিক প্রজ্ঞা এবং রাজকীয় অন্যান্য গুণাবলির পরিচয় দিয়েছিলেন। তিনি ছিলেন নির্ভীক, উৎসাহী, সুদক্ষ যোদ্ধা ও সেনাপতি। তিনি ভারতে তুর্কি শাসনের গৌরব পুনরুদ্ধার এবং আমির ও মালিকগণের ওপর সাময়িকভাবে হলেও স্বীয় প্রভুত্ব কায়েম করতে সক্ষম হন। সুলতান রাজিয়া সাহিত্যিক ও বিদ্বানের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি বিশুদ্ধ উচ্চারণ ও চমৎকার ভঙ্গিসহ পবিত্র কুরআন তিলাওয়াত করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নারী হয়ে জন্মগ্রহণ করেছিলেন বলে রাজার প্রয়োজনীয় গুণাবলির অধিকারিণী হওয়া সত্ত্বেও পুরুষের চিরাচরিত ধারণা অনুযায়ী তার ঐসব গুণ ছিল মূল্যহীন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।