শেয়ারFacebookWhatsApp

সুলতান নাসিরউদ্দিনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে আরোহণ করেন?

উত্তর: সুলতান নাসিরউদ্দিনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সুলতান নাসিরউদ্দিনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে আরোহণ করেন?

উদ্দীপক

যুবক বয়সে ভারতবর্ষের এক শাসক বন্দী হয়েছিল। মোঙ্গলরা তাকে গজনীতে এনে বসরার খাজা জামালউদ্দিনের নিকট বিক্রি করে দেয়। জামালউদ্দিন তাকে দিল্লির দাসবাজারে সুলতান ইলতুৎমিশের নিকট ১২৩২ খ্রিষ্টাব্দে বিক্রি করে দেন। এ শাসক দুই বছর রাজ্যশাসন করেন। তারপর তিনি ৬০ বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

উত্তর

সুলতান নাসিরউদ্দিনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

উত্তর

সুলতান রাজিয়া শাসন শুরু করার মুহূর্তে একটি ধর্মীয় সংঘাতের মোকাবিলা করেন। ধর্মান্ধ কারামাতিয়া ও মূলাহিদ সম্প্রদায় নামে দুটি সম্প্রদায় বিদ্রোহী হয় এবং প্রায় এক হাজার অস্ত্রশস্ত্র নিয়ে দিল্লির মসজিদে একত্রিত হয়। তারা রাজিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে। রাজিয়া সাফল্যের সাথে এ ধর্মীয় সংঘাত মোকাবিলা করেন। পাঞ্জাবের শাসনকর্তা কবির খাঁ সর্বপ্রথম সুলতান রাজিয়ার বিরুদ্ধে অস্ত্রধারণ করেন। ১২৪০ খ্রি. সুলতান রাজিয়া সশস্ত্রে অগ্রসর হয়ে এ বিদ্রোহ দমন করেন। তিনি লাহোরের শাসনকর্তাকেও পরাজিত করতে সক্ষম হন।

উত্তর

উদ্দীপকে যে শাসকের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি হলেন ভারতবর্ষের সুলতান গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন সুলতান ইলতুৎমিশের ন্যায় তুর্কিস্তানের ইলবারি বংশোদ্ভূত ছিলেন। তার পিতা ছিলেন দশ হাজার ইলবারি তুর্কি পরিবারের 'খান' বা নেতা। তার পূর্ব নাম ছিল বাহাউদ্দিন। উলুঘ খান ও বলবন ছিল তার উপাধি। গিয়াসউদ্দিন ছিল তার রাজ উপাধি। তিনি যুবক বয়সে মোঙ্গলদের হাতে বন্দী হন। মোঙ্গলরা তাকে গজনীতে এনে বসরার খাজা জামালউদ্দিনের নিকট বিক্রি করে দেয়। গিয়াসউদ্দিন বলবন সুলতান ইলতুৎমিশের খাসবরদার। তার বহুমুখী প্রতিভা, বীরত্ব ও কর্মদক্ষতার দ্বারা তিনি সুলতান ইলতুৎমিশ ও পরবর্তীতে সুলতান রাজিয়ার সুনজর লাভ করতে সক্ষম হন। নাসিরউদ্দিনের মৃত্যুর পর ৬০ বছর বয়সে ১২৬৬ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে আরোহণ করেন। উদ্দীপকের যুবকের দাস হিসেবে জামালউদ্দিনের নিকট বিক্রি ও সেখান থেকে ইলতুৎমিশের নিকট বিক্রি ও পালাক্রমে ৬০ বছর বয়সে ১২৬৬ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসন আরোহণ করেন। উদ্দীপকের যুবকের দাস হিসেবে জামালউদ্দিনের নিকট বিক্রি ও সেখান থেকে ইলতুৎমিশের নিকট বিক্রি ও ভাগ্যক্রমে ৬০ বছর বয়সে সিংহাসনারোহণের সাথে গিয়াসউদ্দিন বলবনের জীবনী ফুটে উঠেছে।

উত্তর

উক্ত শাসক তথা সুলতান গিয়াসউদ্দিন বলবন দিল্লি সালতানাত দৃঢ়করণে ব্যাপক রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করেন- যা যথার্থ ও যুক্তিযুক্ত। উদ্দীপকে যে শাসকের কথা বলা হয়েছে তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন। তিনি দিল্লির সালতানাতের সুদৃঢ়করণে ব্যাপক রক্তপাত ও 'কঠোর নীতি গ্রহণ করেছিলেন। তিনি তার সাম্রাজ্য সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ নীতি প্রয়োগ করেন। নিজে একসময় চল্লিশচক্রের সদস্য থাকায় গিয়াসউদ্দিন বলবন সুলতানদের দুর্বলতার সুযোগে অভিজ্ঞদের পর্দার আড়ালের রাজনীতি সম্পর্কে সম্যক অবগত ছিলেন। এজন্য অশুভ প্রভাব বলয় খর্ব করে সুলতানের মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। রাজপদকে বংশগত ও অভিজাত দাবিকে শক্ত করার জন্য তিনি নিজেকে পারস্যের বিখ্যাত আফ্রাসিয়ারের বংশধর বলে ঘোষণা করেন। চল্লিশচক্রের ক্ষমতাকে ক্রমান্বয়ে ধূলিসাৎ করার জন্য নিম্নপদস্থ তুর্কিদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করে চল্লিশচক্রের সমপর্যায়ে নিয়ে আসেন। চল্লিশচক্রের সদস্য ও বদায়ুনের গভর্নর মালিক বারবাককে তার চাকরকে প্রহার করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রভাবশালী অভিজাত অযোধ্যার গভর্নর হায়াত খানকে একজন মদ্যপ হত্যা করার কারণে পাঁচ শ চাবুক না মেরে নিহতের বিধবার হাতে তুলে দেওয়া হয়। অযোধ্যার অন্য এক গভর্নর আমিন খানকে বাংলার বিদ্রোহী গভর্নর তুঘ্রিলের হাতে পরাজিত হওয়ার কারণে অযোধ্যার নগর তোরণের সামনে ফাঁসি দেওয়া হয়। এছাড়া ভাতিন্দা, ভাটনা, সামানা ও সুনামের গভর্নর এবং অভিজাতদের সদস্য ও নিজের আত্মীয় শেরখানকে বলবন প্রতিদ্বন্দ্বী মনে করে বিষপ্রয়োগে হত্যা করেন। এভাবে তিনি তুর্কি অভিজাত ও আমিরদের মাঝে আতঙ্ক ভীতি ঢুকিয়ে দিয়ে তাদের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।