উদ্দীপকের মি. মাহিনের 'কঠোর নীতি'র ন্যায় দিল্লি সালতানাতের কোন সুলতানের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. মাহিনের কঠোর নীতির সাথে দিল্লি সালতানাতের শাসক সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত কঠোর নীতির মিল রয়েছে। মি. মাহিনের মতো সুলতান বলবন তার শাসনামলে রাজ্য পরিচালনায় কঠোর নীতি অবলম্বন করেন। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলা হতে এবং দুর্ধর্ষ মোঙ্গলদের হাত হতে নব প্রতিষ্ঠিত তুর্কি সাম্রাজ্যের সংহতি রক্ষা করেন। তার শাসনামল সালতানাতের বিচ্ছিন্নতাবাদ নির্মূল করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত কঠোর ও নির্দয়নীতি গ্রহণ করেন। তার এ নীতি 'রক্তপাত ও কঠোর নীতি' (Blood and Iron Policy) নামে খ্যাত। এ নীতি অনেক সময় বর্বরতায় পর্যবসিত হতো। তাছাড়া সুলতান বলবন নিরঙ্কুশ স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী একনায়কত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তুর্কি চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, সুলতান বলবন তার ক্ষমতাকে নিরাপদ ও সুরক্ষিত করার জন্য মি. মাহিনের নীতি অবলম্বন করেছিলেন। তাই তাদের শাসননীতিতে ব্যাপক মিল লক্ষ করা যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের মি. মাহিনের 'কঠোর নীতি'র ন্যায় দিল্লি সালতানাতের কোন সুল…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর