শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মি. মাহিনের সাথে উক্ত সুলতানের রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার তুলনামূলক আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে মি. মাহিনের সাথে উক্ত সুলতান অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন বলবনের রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার সাদৃশ্য লক্ষ্যণীয়। উদ্দীপকে উল্লিখিত মি. মাহিন চেয়ারম্যান নিযুক্ত হয়ে চেয়ারম্যানের মর্যাদা বৃদ্ধির জন্য- নিজ অফিস কক্ষটি জমকালোভাবে সজ্জিত করেন। প্রশাসনিক শক্তি সম্পর্কে কর্মচারীদের মনে ভীতি সঞ্চার করতে চেয়ারম্যানের কক্ষে প্রবেশে কড়াকড়ি আরোপ করেন। তিনি অফিসে সার্বক্ষণিক নজরদারিরও ব্যবস্থা করেন। উদ্দীপকের মি.। মাহিনের মতো সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ-এর শ্বশুর সুলতান। গিয়াসউদ্দিন বলবনও রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনঃরায় প্রতিষ্ঠা করেন। তিনি রাজতন্ত্রের মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেন- ১. সিংহাসনে বলবনের বংশগত কোনো দাবি ছিল নাআই জনসম্মুখে আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্যে তিনি নিজেকে পৌরাণিক বীর 'আফরাসিয়াবের' বংশধর বলে দাবি করেন। ২. তিনি পৃথিবীতে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন। ৩. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ধর্ম রক্ষা ও শরিয়তের শাসন কায়েম, পাপাচার ও দুর্নীতি বিলোপ, ধার্মিক ও সদ্বংশীয় লোকদের রাজকাজে নিয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। ৪. জনমনে ভীতি ও শ্রদ্ধায় উদ্রেক করার জন্য বলবন সেলজুক ও খাওয়ারিযম রাজকীয় ঐতিহ্যের অনুকরণে জমকালো রাজদরবার প্রতিষ্ঠা এবং সুলতানের আভিজাত্য রক্ষা ও তার অবাধ ক্ষমতা প্রমাণের জন্য পারস্য রীতি অনুযায়ী রাজদরবারে সুলতানকে 'সিজদাহ' (আভূমি কুর্ণিশ) ও 'পায়বুস' (পদচুম্বন) করার রীতি প্রচলন করেন। রাজদরবারের মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় রাজসভায় লঘু চপলতা, হাসি ঠাট্টা বারণ এবং মদ্যপান ও নৃত্য-গীত নিষিদ্ধ করা হয়। ৫. বলবন সুলতানের ব্যক্তিগত সমমর্যাদা, বাহ্যিক আড়ম্বর ও - মর্যাদার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন। তিনি সবসময় জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। সবসময় রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন। নীচ বংশীয় লোকদের সাথে মেলামেশা বা কথাবার্তা ও তাদের কোনো দান ও উপহার গ্রহণ করতেন না।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের মি. মাহিনের সাথে উক্ত সুলতানের রাজকীয় মর্যাদা ও ক্ষমতা প…

উদ্দীপক

স্বনামধন্য 'সেন্ট্রাল গার্মেন্টস' চেয়ারম্যানের আকস্মিক মৃত্যুর পর তাঁর শ্বশুর মি. মাহিন চেয়ারম্যান নিযুক্ত হন। দায়িত্ব গ্রহণ করেই তিনি নানামুখী সমস্যার সম্মুখীন হন । সমস্যা মোকাবিলার জন্য তিনি 'কঠোরনীতি' গ্রহণ করেন। অবাধ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তিনি বরখাস্ত করেন এবং চেয়ারম্যানের মর্যাদা বৃদ্ধির জন্য নিজ অফিস কক্ষটি জমকালোভাবে সজ্জিত করেন। প্রশাসনিক শক্তি সম্পর্কে কর্মচারীদের মনে ভীতি সঞ্চার করতে চেয়ারম্যানের কক্ষে প্রবেশে কড়াকড়ি আরোপ করেন। তিনি অফিসে সার্বক্ষণিক নজরদারিরও ব্যবস্থা করেন। ফলে সর্বক্ষেত্রে তাঁর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে 'সেন্ট্রাল গার্মেন্টস' পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।

Combined · 2019

উত্তর

গিয়াসউদ্দিন বলবন মেওয়াটি দস্যুদের দমন করেন।

উত্তর

মোঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়াস উদ্দিন বলবন নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন- কর্মক্ষম সৈনিক বাছাই করে সেনানিবাসে মোতায়েন করেন। পুরাতন দুর্গ বা সেনানিবাসগুলো সংস্কার ও গুরুত্বপূর্ণ স্থানে নতুন সেনানিবাস স্থাপন করেন। সামানা, মুলতান ও দিপালপুর সীমান্তবর্তী প্রদেশ হিসেবে ঘোষিত হয় এবং দক্ষ ও সুযোগ্য শাসনকর্তার ওপর এসব প্রদেশের শাসনভার ন্যস্ত করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. মাহিনের কঠোর নীতির সাথে দিল্লি সালতানাতের শাসক সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত কঠোর নীতির মিল রয়েছে। মি. মাহিনের মতো সুলতান বলবন তার শাসনামলে রাজ্য পরিচালনায় কঠোর নীতি অবলম্বন করেন। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলা হতে এবং দুর্ধর্ষ মোঙ্গলদের হাত হতে নব প্রতিষ্ঠিত তুর্কি সাম্রাজ্যের সংহতি রক্ষা করেন। তার শাসনামল সালতানাতের বিচ্ছিন্নতাবাদ নির্মূল করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত কঠোর ও নির্দয়নীতি গ্রহণ করেন। তার এ নীতি 'রক্তপাত ও কঠোর নীতি' (Blood and Iron Policy) নামে খ্যাত। এ নীতি অনেক সময় বর্বরতায় পর্যবসিত হতো। তাছাড়া সুলতান বলবন নিরঙ্কুশ স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী একনায়কত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তুর্কি চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, সুলতান বলবন তার ক্ষমতাকে নিরাপদ ও সুরক্ষিত করার জন্য মি. মাহিনের নীতি অবলম্বন করেছিলেন। তাই তাদের শাসননীতিতে ব্যাপক মিল লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে মি. মাহিনের সাথে উক্ত সুলতান অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন বলবনের রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার সাদৃশ্য লক্ষ্যণীয়। উদ্দীপকে উল্লিখিত মি. মাহিন চেয়ারম্যান নিযুক্ত হয়ে চেয়ারম্যানের মর্যাদা বৃদ্ধির জন্য- নিজ অফিস কক্ষটি জমকালোভাবে সজ্জিত করেন। প্রশাসনিক শক্তি সম্পর্কে কর্মচারীদের মনে ভীতি সঞ্চার করতে চেয়ারম্যানের কক্ষে প্রবেশে কড়াকড়ি আরোপ করেন। তিনি অফিসে সার্বক্ষণিক নজরদারিরও ব্যবস্থা করেন। উদ্দীপকের মি.। মাহিনের মতো সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ-এর শ্বশুর সুলতান। গিয়াসউদ্দিন বলবনও রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনঃরায় প্রতিষ্ঠা করেন। তিনি রাজতন্ত্রের মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেন- ১. সিংহাসনে বলবনের বংশগত কোনো দাবি ছিল নাআই জনসম্মুখে আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্যে তিনি নিজেকে পৌরাণিক বীর 'আফরাসিয়াবের' বংশধর বলে দাবি করেন। ২. তিনি পৃথিবীতে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন। ৩. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ধর্ম রক্ষা ও শরিয়তের শাসন কায়েম, পাপাচার ও দুর্নীতি বিলোপ, ধার্মিক ও সদ্বংশীয় লোকদের রাজকাজে নিয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। ৪. জনমনে ভীতি ও শ্রদ্ধায় উদ্রেক করার জন্য বলবন সেলজুক ও খাওয়ারিযম রাজকীয় ঐতিহ্যের অনুকরণে জমকালো রাজদরবার প্রতিষ্ঠা এবং সুলতানের আভিজাত্য রক্ষা ও তার অবাধ ক্ষমতা প্রমাণের জন্য পারস্য রীতি অনুযায়ী রাজদরবারে সুলতানকে 'সিজদাহ' (আভূমি কুর্ণিশ) ও 'পায়বুস' (পদচুম্বন) করার রীতি প্রচলন করেন। রাজদরবারের মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় রাজসভায় লঘু চপলতা, হাসি ঠাট্টা বারণ এবং মদ্যপান ও নৃত্য-গীত নিষিদ্ধ করা হয়। ৫. বলবন সুলতানের ব্যক্তিগত সমমর্যাদা, বাহ্যিক আড়ম্বর ও - মর্যাদার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন। তিনি সবসময় জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। সবসময় রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন। নীচ বংশীয় লোকদের সাথে মেলামেশা বা কথাবার্তা ও তাদের কোনো দান ও উপহার গ্রহণ করতেন না।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।