উদ্দীপকের শাসকের সাথে তুঘলক বংশের কোন শাসকের সাদৃশ্য রয়েছে?
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে তুঘলক বংশের শাসক ফিরোজ শাহ তুঘলকের সাদৃশ্য রয়েছে। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক ছিলেন একজন দয়ালু, উদার, ধার্মিক ও প্রজাকল্যাণকামী শাসক। তিনি অযথা রক্তপাত না করার নীতিতে বিশ্বাসী ছিলেন। তাই রাজ্য বিজয়ের পরিবর্তে প্রজাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা রকমের মানবকল্যাণমূলক কাজে ফিরোজ শাহ বিশেষ মনোযোগ দিয়েছিলেন। উদ্দীপকে বর্ণিত শাসক জনাব আলিমের ক্ষেত্রেও এরূপ বিষয় দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে, জনাব আলিমের শাসক হওয়ার কোনো ইচ্ছে ছিল না। তবে দেশের এক সংকটময় মুহূর্তে তিনি বাধ্য হয়ে শাসনভার গ্রহণ করেন। জনাব আলিম যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ নীতিতে বিশ্বাসী ছিলেন এবং কর আদায়ের ক্ষেত্রে উদারতা দেখান। অনুরূপভাবে ১৩৫১ খ্রিষ্টাব্দে দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এ অবস্থায় ফিরোজ শাহ তুঘলক অনিচ্ছা সত্ত্বেও আমির-ওমরাদের 'অনুরোধে সালতানাতের শাসনভার গ্রহণ করেন। সুলতান হয়ে ফিরোজ শাহ প্রজাদের সুবিধার জন্য ২৩ প্রকার কর রহিত করেন। তিনি শান্তির নীতিতে বিশ্বাসী ছিলেন বলে যুদ্ধ-বিগ্রহ পছন্দ করতেন না। এ সময় দাক্ষিণাত্যের কয়েকটি রাজ্য স্বাধীন হয়ে যায়। সুলতান সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা না করে প্রজাকল্যাণে নানা উদ্যোগ নেন। তিনি দরিদ্র প্রজাদের সাহায্য ও তাদের কন্যাদের বিবাহদান এবং অনাথ ও বিধবাদের ভরণপোষণের জন্য 'দেওয়ান-ই-খয়রাত' বিভাগ স্থাপন করেন। তার মানবকল্যাণমূলক কাজগুলো ইতিহাসে 'মাতামহী সুলভব্যবস্থা' নামে, পরিচিত। উদ্দীপকের জনাব আলিমও কর্মসংস্থানের ব্যবস্থা এবং কন্যাদায়গ্রস্ত পিতাদের সহায়তাদানসহ বহু জনহিতকর কাজ সম্পাদন করেন। সুতরাং বলা যায়, জনাব আলিমের সাথে তুঘলক বংশের শাসক ফিরোজ শাহ তুঘলকের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে তুঘলক বংশের কোন শাসকের সাদৃশ্য রয়েছে?
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর