শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে দাস বংশের কোন শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে দাস বংশের শাসক গিয়াসউদ্দিন বলবনের কর্মকাণ্ডের মিল রয়েছে। সুলতান নাসিরউদ্দিনের মনোনয়ন অনুসারে তার মৃত্যুর পর ১২৬৫ খ্রিষ্টাব্দে বলবন 'গিয়াসউদ্দিন' উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এ সময় আগের কয়েকজন সুলতানের দুর্বলতার সুযোগে তুর্কি আমির-উমরাহ ও অভিজাতদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব-কলহ এবং ষড়যন্ত্র মারাত্মক রূপ ধারণ করে। ফলে সালতানাতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বলবন কঠোরনীতি গ্রহণ করে সালতানাতের ভিত্তি সুদৃঢ় করেন। উদ্দীপকেও এ ধরনের পরিস্থিতি দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে মি. আলেক্স উত্তরাধিকারসূত্রে একটি বিশাল সাম্রাজ্যের শাসনক্ষমতা লাভ করেন। তিনি দেখেন, অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিঃশত্রুর আক্রমণে সাম্রাজ্যের অস্তিত্ব হুমকির সম্মুখীন। এ অবস্থায় মি. আলেক্স নিজেকে “ঈশ্বরের প্রতিনিধি” বলে ঘোষণা করে রাজতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য কঠোর নীতি অবলম্বন করেন। একইভাবে দিল্লির সুলতান বলবনও শাসনক্ষমতা লাভের পর নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। আগের সুলতানদের অযোগ্যতার কারণে সুলতানের মর্যাদার অবনতি ঘটে। কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে প্রদেশগুলোতে বিদ্রোহ দেখা দেয়। রাজকোষ অর্থশূন্য হয়ে পড়ে। এসব অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি সমাজের পশ্চিম সীমান্ত দিয়ে বার বার মোঙ্গল আক্রমণ দিল্লি সালতানাতের অস্তিত্বকে চরম সংকটে ফেলে দেয়। তখন তিনি নিজেকে 'আল্লাহর প্রতিনিধি' ঘোষণার পাশাপাশি রক্তপাত ও কঠোরনীতি (Blood and Iron Policy) গ্রহণ করে সালতানাতের সংহতি রক্ষা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. আলেক্স এবং সুলতান বলবনের কর্মকাণ্ডের মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে দাস বংশের কোন শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্য…

উদ্দীপক

মি. আলেক্স উত্তরাধিকারসূত্রে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হন। ক্ষমতা গ্রহণের পর তিনি লক্ষ করলেন অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর আক্রমণে সাম্রাজ্যের অস্তিত্ব হুমকির সম্মুখীন। তিনি নিজেকে “ঈশ্বরের প্রতিনিধি” বলে ঘোষণা করেন, সেনাবাহিনী পুনর্গঠন করেন, রাজতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য কঠোর নীতি অবলম্বন করেন। তার এ পদক্ষেপ সাম্রাজ্যের সংহতির জন্য সহায়ক হয়। তিনি দীর্ঘদিন দাপটের সাথে শাসনকার্য পরিচালনায় সক্ষম হন।

Combined · 2018

উত্তর

বিখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে কুতুব মিনারের নামকরণ করা হয়।

উত্তর

দিল্লি সালতানাতের শাসন ক্ষমতা গ্রহণের পর সুলতান ইলতুৎমিশ অভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা সমস্যার মুখোমুখি হন। ১২১১ খ্রিষ্টাব্দে ইলতুৎমিশ দিল্লির সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহের সম্মুখীন হন। উচ ও মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ভাতিন্দা, গুহরাম, সারাসুতি প্রভৃতি এলাকা দখল করেন। গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ দিল্লির সার্বভৌম ক্ষমতা লাভের চেষ্টা চালায় । দিল্লির অধীনতা অস্বীকার করে আলী মর্দান খলজি বাংলায় (লাখনৌতি স্বাধীনতা ঘোষণা করেন। এসব অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি এ সময় ভারতে মোঙ্গল আক্রমণেরও আশঙ্কা দেখা দেয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে দাস বংশের শাসক গিয়াসউদ্দিন বলবনের কর্মকাণ্ডের মিল রয়েছে। সুলতান নাসিরউদ্দিনের মনোনয়ন অনুসারে তার মৃত্যুর পর ১২৬৫ খ্রিষ্টাব্দে বলবন 'গিয়াসউদ্দিন' উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এ সময় আগের কয়েকজন সুলতানের দুর্বলতার সুযোগে তুর্কি আমির-উমরাহ ও অভিজাতদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব-কলহ এবং ষড়যন্ত্র মারাত্মক রূপ ধারণ করে। ফলে সালতানাতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বলবন কঠোরনীতি গ্রহণ করে সালতানাতের ভিত্তি সুদৃঢ় করেন। উদ্দীপকেও এ ধরনের পরিস্থিতি দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে মি. আলেক্স উত্তরাধিকারসূত্রে একটি বিশাল সাম্রাজ্যের শাসনক্ষমতা লাভ করেন। তিনি দেখেন, অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিঃশত্রুর আক্রমণে সাম্রাজ্যের অস্তিত্ব হুমকির সম্মুখীন। এ অবস্থায় মি. আলেক্স নিজেকে “ঈশ্বরের প্রতিনিধি” বলে ঘোষণা করে রাজতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য কঠোর নীতি অবলম্বন করেন। একইভাবে দিল্লির সুলতান বলবনও শাসনক্ষমতা লাভের পর নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। আগের সুলতানদের অযোগ্যতার কারণে সুলতানের মর্যাদার অবনতি ঘটে। কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে প্রদেশগুলোতে বিদ্রোহ দেখা দেয়। রাজকোষ অর্থশূন্য হয়ে পড়ে। এসব অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি সমাজের পশ্চিম সীমান্ত দিয়ে বার বার মোঙ্গল আক্রমণ দিল্লি সালতানাতের অস্তিত্বকে চরম সংকটে ফেলে দেয়। তখন তিনি নিজেকে 'আল্লাহর প্রতিনিধি' ঘোষণার পাশাপাশি রক্তপাত ও কঠোরনীতি (Blood and Iron Policy) গ্রহণ করে সালতানাতের সংহতি রক্ষা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. আলেক্স এবং সুলতান বলবনের কর্মকাণ্ডের মিল রয়েছে।

উত্তর

উক্ত শাসক অর্থাৎ বলবনের গৃহীত পদক্ষেপ সালতানাতের ভিত্তি সুদৃঢ় করেছিল- কথাটি যথার্থ। মধ্যযুগের ভারতের ইতিহাসে বলবন ছিলেন একজন ক্ষমতাধর শাসক। তিনি দিল্লি সালতানাতের এক সংকটাপূর্ণ মুহূর্তে ক্ষমতা গ্রহণ করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ-বিশৃঙ্খলা দমনের জন্য বলবন 'রক্তপাত ও কঠোর নীতি' গ্রহণ করেন। ফলে সালতানাতের গৌরব ও. মর্যাদা বৃদ্ধি পায় এবং সাম্রাজ্যে শান্তি বজায় থাকে। প্রাদেশিক বিদ্রোহ দমন এবং বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করার জন্য • উদ্দীপকে বর্ণিত শাসক মি. আলেক্সের মতো সামরিক সংস্কার করে বলবন ভারতে একটি শক্তিশালী ও সুদক্ষ সেনাবাহিনী গড়ে তোলেন। সুলতান বলবন তার শক্তিশালী সামরিক বাহিনীর মাধ্যমে দুর্ধর্ষ মোঙ্গল বাহিনীর একাধিক আক্রমণও প্রতিহত করেন। দিল্লি সালতানাতের কর্তৃত্ব ও মর্যাদা সুদৃঢ় করার জন্য বলবন মেওয়াটি উপজাতি এবং দোয়াব অঞ্চলের বিদ্রোহসহ অন্যান্য বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। ষড়যন্ত্রকারী তুর্কি অভিজাত শ্রেণি 'চল্লিশ চক্রের' সদস্যদের তিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন। ফলে শাসনক্ষমতায় তার নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি প্রজাদের শরিয়তের আইন বাস্তবায়ন, পাপাচার ও দুর্নীতি বিলোপ, ধার্মিক ও সদ্বংশীয় লোকদের রাজ কাজে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। জনমনে ভীতি ও শ্রদ্ধার উদ্রেক করার জন্য বলবন সাসানীয় সম্রাটদের মতো জমকালো রাজদরবার প্রতিষ্ঠা এবং রাজদরবারে সুলতানকে 'সিজদাহ' (অভূিমি কুর্ণিশ) ও 'পায়বুস' (পদচুম্বন) করার রীতি প্রচলন করেন। সুলতান বলবনের গৃহীত পদক্ষেপের কারণে দিল্লি সালতানাতের গৌরব পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সাম্রাজ্যের সর্বত্র শান্তি-শৃঙ্খলা ফিরে আসে। মোঙ্গল আক্রমণ প্রতিহত করে ভারতের উত্তর-পশ্চিম 'সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার সামরিক নীতি সফল বলে প্রমাণিত হয়। এসব দিক পর্যালোচনা করে বলা যায়, সুলতান বলবনের গৃহীত পদক্ষেপ দিল্লি সালতানাতের ভিত্তি সুদৃঢ় করেছিল।'
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের সাথে দাস বংশের কোন শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্য… | Prosthuti