উদ্দীপকের মারুফের প্রাথমিক জীবন দিল্লির কোন সুলতানের সাথে সাদৃশ্যপূর্ণ ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মারুফের প্রাথমিক জীবন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে উল্লিখিত কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর পর তার সন্তানেরা মারুফকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করেন। পশ্চিমাঞ্চলের অধিপতিদাস ব্যবসায়ীর নিকট হতে মারুফকে ক্রয় করেন এবং তার মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে সেনাপতি নিযুক্ত করেন। ইতোমধ্যে মারুফ পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে পশ্চিমাঞ্চল অধিপতির মৃত্যু হলে পরবর্তী শাসক মারুফকে দাসমুক্ত করে এবং বিজিত পূর্বাঞ্চলের স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দেন। সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। এ ঘটনার সাথে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবের প্রাথমিক জীবনের মিল রয়েছে। বাল্যকালে অপহৃত হয়ে কুতুবউদ্দিন আইবেক কোনো এক ক্রীতদাস ব্যবসায়ী কর্তৃক পারস্যের নিশাপুর নামক স্থানে আনীত হন। নিশাপুরের বাজার থেকে কাজী ফখরুদ্দিন আবদুল আজিজ কুফী তাকে সামান্য মূল্যে ক্রয় করেন। সেই থেকে তিনি কাজী পরিবারে অবস্থান করেন। কাজীর মৃত্যুর পর তার পুত্রগণ কুতুবউদ্দিনকে জনৈক বণিকের নিকট বিক্রয় করে। এ বণিক তাকে গজনিতে নিয়ে আসেন। মুহাম্মদ ঘুরী তাকে ক্রয় করেন। মুহাম্মদ ঘুরী প্রথমে তাকে সৈনিক পদে নিয়োজিত করেন। পরে তাকে অশ্বশালার অধিপতি পদে উন্নীত করেন। ১২০৬ খ্রিস্টাব্দে ১৫ মার্চ মুহাম্মদ ঘুরী ইন্তেকাল করলে কুতুবউদ্দিন আইবেক 'মালিক ও 'সিপাহসালার' হন। এরপর ১২০৬ সালে তিনি দিল্লির স্বাধীন সুলতানের মর্যাদা লাভ করেন। তাই বলা যায়, উদ্দীপকে মারুফের সাথে সুলতান কুতুবউদ্দিন আইবেকের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের মারুফের প্রাথমিক জীবন দিল্লির কোন সুলতানের সাথে সাদৃশ্যপূ…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর