শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে উক্ত সুলতানের কৃতিত্ব পর্যালোচনা করো ।

উত্তর: প্রশ্নে উল্লিখিত উক্ত সুলতান বলতে সুলতান কুতুবউদ্দিন আইবেককে বোঝানো হয়েছে। উদ্দীপকে উল্লিখিত গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। নিজ দক্ষতা, মেধা ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এ ধরনের কৃতিত্বের অধিকারী ছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক ছিলেন উন্নত চারিত্রিক গুণাবলির অধিকারী এবং সুযোগ্য শাসক। একজন সামান্য ক্রীতদাস হিসেবে কর্মময় জীবন শুরু করে তিনি দিল্লি পথম স্বাধীন সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। অসাধারণ কর্মশক্তি ও প্রতিভাবান সামরিক নেতা হিসেবে তিনি তুর্কিদের অসম সাহসিকতার সাথে পারসিকদের মার্জিত রুচি ও উদারতার সমন্বয় সাধন করেন। কুতুবউদ্দিন শুধু বিজেতা এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাই ছিলেন না, একজন যোগ্যতাসম্পন্ন শাসক হিসেবেও সমসাময়িক বিশ্বে খ্যাত ছিলেন। তার শান্তিময় রাজত্বকালে ধনাগারে কোনো প্রহরীর দরকার ছিল না, মেষপালকের কোনো রাখালের প্রয়োজন ছিল না। কুতুবউদ্দিন যেমন ছিলেন বিদ্যুৎসাহী, তেমন ছিলেন স্থাপত্যানুরাগী। দিল্লির কুতুবমিনার নির্মাণ ছিল তার শ্রেষ্ঠ কীর্তি। এছাড়া ১১৯১-৯২ সালে দিল্লিতে কুয়াত-উল-ইসলাম এবং আজমিরে 'আড়াই দিন-কা-ঝোপড়া' মসজিদটি নির্মাণ করেন। পরিশেষে বলা যায়, দিল্লির প্রথম স্বাধীন সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব ছিল অসামান্য।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে উক্ত সুলতানের কৃতিত্ব পর্যালোচনা করো ।

উদ্দীপক

কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর পর তাঁর সন্তানেরা মারুফকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করেন। পশ্চিমাঞ্চলের অধিপতি দাস ব্যবসায়ীর নিকট হতে মারুফকে ক্রয় করেন এবং তাঁর মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাঁকে সেনাপতি নিযুক্ত করেন। ইতোমধ্যে মারুফ পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে পশ্চিমাঞ্চল অধিপতির মৃত্যু হলে পরবর্তী শাসক মারুফকে দাসমুক্ত করে এবং বিজিত পূর্বাঞ্চলের স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দেন। সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।

Combined · 2019

উত্তর

আইবেক শব্দের অর্থ চন্দ্রদেবতা।

উত্তর

তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়ে মুসলিম বাহিনী অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তারা একে একে হান্সি, সামান, খারাম প্রভৃতি দুর্গ দখল করে। বার্ষিক করদানের শর্তে পৃথ্বিরাজের এক পুত্রের শাসনাধীনে রেখে দেওয়া হয়। এরপর মুহাম্মদ ঘুরী কুতুবউদ্দিন আইবকের হাতে ভারতবর্ষের শাসনের ক্ষমতা অর্পণ করে গজনিতে প্রত্যাবর্তন করেন। ভি. ডি. মহাজনের মতে, ভারতবর্ষের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ একটি মাইলফলক। ভারতীয় রাষ্ট্রগুলোর বিপক্ষে মুহাম্মদ ঘুরীর চূড়ান্ত সফলতা সুনিশ্চিত করে। প্রফেসর কে. এ. নিজামির মতে, মুহাম্মদ ঘুরীর পদপ্রান্তে গোটা চৌহান রাজ্য লুটিয়ে পড়ে। এ. বি. এম. হাবিবুল্লাহর মতে, এ বিজয়ে গোটা চৌহান রাজ্য মুইজউদ্দিনের পদপ্রান্তে চলে আসে।

উত্তর

উদ্দীপকের মারুফের প্রাথমিক জীবন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে উল্লিখিত কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর পর তার সন্তানেরা মারুফকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করেন। পশ্চিমাঞ্চলের অধিপতিদাস ব্যবসায়ীর নিকট হতে মারুফকে ক্রয় করেন এবং তার মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে সেনাপতি নিযুক্ত করেন। ইতোমধ্যে মারুফ পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে পশ্চিমাঞ্চল অধিপতির মৃত্যু হলে পরবর্তী শাসক মারুফকে দাসমুক্ত করে এবং বিজিত পূর্বাঞ্চলের স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দেন। সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। এ ঘটনার সাথে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবের প্রাথমিক জীবনের মিল রয়েছে। বাল্যকালে অপহৃত হয়ে কুতুবউদ্দিন আইবেক কোনো এক ক্রীতদাস ব্যবসায়ী কর্তৃক পারস্যের নিশাপুর নামক স্থানে আনীত হন। নিশাপুরের বাজার থেকে কাজী ফখরুদ্দিন আবদুল আজিজ কুফী তাকে সামান্য মূল্যে ক্রয় করেন। সেই থেকে তিনি কাজী পরিবারে অবস্থান করেন। কাজীর মৃত্যুর পর তার পুত্রগণ কুতুবউদ্দিনকে জনৈক বণিকের নিকট বিক্রয় করে। এ বণিক তাকে গজনিতে নিয়ে আসেন। মুহাম্মদ ঘুরী তাকে ক্রয় করেন। মুহাম্মদ ঘুরী প্রথমে তাকে সৈনিক পদে নিয়োজিত করেন। পরে তাকে অশ্বশালার অধিপতি পদে উন্নীত করেন। ১২০৬ খ্রিস্টাব্দে ১৫ মার্চ মুহাম্মদ ঘুরী ইন্তেকাল করলে কুতুবউদ্দিন আইবেক 'মালিক ও 'সিপাহসালার' হন। এরপর ১২০৬ সালে তিনি দিল্লির স্বাধীন সুলতানের মর্যাদা লাভ করেন। তাই বলা যায়, উদ্দীপকে মারুফের সাথে সুলতান কুতুবউদ্দিন আইবেকের মিল রয়েছে।

উত্তর

প্রশ্নে উল্লিখিত উক্ত সুলতান বলতে সুলতান কুতুবউদ্দিন আইবেককে বোঝানো হয়েছে। উদ্দীপকে উল্লিখিত গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। নিজ দক্ষতা, মেধা ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এ ধরনের কৃতিত্বের অধিকারী ছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক ছিলেন উন্নত চারিত্রিক গুণাবলির অধিকারী এবং সুযোগ্য শাসক। একজন সামান্য ক্রীতদাস হিসেবে কর্মময় জীবন শুরু করে তিনি দিল্লি পথম স্বাধীন সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। অসাধারণ কর্মশক্তি ও প্রতিভাবান সামরিক নেতা হিসেবে তিনি তুর্কিদের অসম সাহসিকতার সাথে পারসিকদের মার্জিত রুচি ও উদারতার সমন্বয় সাধন করেন। কুতুবউদ্দিন শুধু বিজেতা এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাই ছিলেন না, একজন যোগ্যতাসম্পন্ন শাসক হিসেবেও সমসাময়িক বিশ্বে খ্যাত ছিলেন। তার শান্তিময় রাজত্বকালে ধনাগারে কোনো প্রহরীর দরকার ছিল না, মেষপালকের কোনো রাখালের প্রয়োজন ছিল না। কুতুবউদ্দিন যেমন ছিলেন বিদ্যুৎসাহী, তেমন ছিলেন স্থাপত্যানুরাগী। দিল্লির কুতুবমিনার নির্মাণ ছিল তার শ্রেষ্ঠ কীর্তি। এছাড়া ১১৯১-৯২ সালে দিল্লিতে কুয়াত-উল-ইসলাম এবং আজমিরে 'আড়াই দিন-কা-ঝোপড়া' মসজিদটি নির্মাণ করেন। পরিশেষে বলা যায়, দিল্লির প্রথম স্বাধীন সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব ছিল অসামান্য।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।