শেয়ারFacebookWhatsApp

কোন শব্দ থেকে 'মুঘল' শব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর: মোঙ্গল শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে।।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কোন শব্দ থেকে 'মুঘল' শব্দটির উৎপত্তি হয়েছে?

উদ্দীপক

সালমান সাহেব একজন চেয়ারম্যান ছিলেন। তার এলাকার অধিকাংশ মানুষ ছিল ভিন্ন ধর্মাবলম্বী। তিনি বুঝতে পারলেন, সংখ্যাগরিষ্ঠ জনগণকে অসন্তুষ্ট রেখে এলাকার উন্নয়ন করা সম্ভব নয়। তাই তিনি ভিন্ন ধর্মের এক রমণীকে বিয়ে করলেন এবং উক্ত সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুব্যবস্থা করে দিলেন। ফলে উক্ত সম্প্রদায়ের সাথে সালমান সাহেবের সুসম্পর্ক গড়ে ওঠে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

মোঙ্গল শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে।।

উত্তর

শেরশাহ প্রজাদের সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জমিদারি প্রথা লোপ এবং রায়তওয়ারি প্রথা প্রবর্তন করেন। ভূমি ব্যবস্থাপনায় 'কবুলিয়ত' ও 'পাট্টা' প্রথা প্রচলন তার অনবদ্য উদ্ভাবন। পাট্টা ছিল জমির স্বত্ব দলিল। জমির ওপর কৃষকের অধিকার ও স্বত্ব স্বীকার করে সরকারের পক্ষ হতে পাট্টা দেওয়া হতো। অন্যদিকে প্রদেয় করসহ ভূমিতে তার দায় ও কর্তব্য বর্ণনা করে কৃষক রাষ্ট্রকে কবুলিয়ত নামক দলিল সম্পাদন করে দিতেন।

উত্তর

উদ্দীপকে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতির কথা ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকের সালমান সাহেব একজন চেয়ারম্যান। তার এলাকায় ভিন্নধর্মী সংখ্যাগরিষ্ঠ জনগণকে খুশি করার জন্য তাদের ধর্মের রমণীকে বিবাহ করেন এবং আচার-অনুষ্ঠান পালনের সুবিধা করে দেন। সালমান সাহেবের উক্ত নীতি সম্রাট আকবরের গৃহীত রাজপুত নীতির অনুরূপ। আকবর রাজপুতদের প্রতি এমন সবস্থান নীতি গ্রহণ করেছিলেন। সম্রাট আকবরের রাজত্বকালে মুঘল রাজপুত সম্পর্ক একটি নতুন মাত্রা লাভ করে। দূরদৃষ্টি, রাজনৈতিক প্রভাব ও বাস্তববুদ্ধিসম্পন্ন আকবর, যথার্থই অনুধাবন করতে পেরেছিলেন, ভারতব্যাপী তার সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে হলে এবং নিজের বিরুদ্ধবাদী উজবেক, পারসিক, আফগান ও অন্যান্য শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে হলে প্রভুভক্ত ও বিশ্বাসী রাজপুত শক্তিকে আপন করে নিতে হবে। রাজপুতদের সাথে সম্রাট আকবরের এ বন্ধুত্বপূর্ণ ও মিলনাত্মক নীতি ইতিহাসে 'আকবরের রাজপুত নীতি' নামে খ্যাত। এ নীতিতে প্রথম প্রচেষ্টা ছিল সম্পর্ক স্থাপন করে রাজপুতদের মন জয় করা। এ নীতি বাস্তবায়নের লক্ষ্যে আকবর ১৫৬২ খ্রিষ্টাব্দে অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধবাঈকে বিবাহ করেন। ১৫৭০ খ্রিষ্টাব্দে তিনি বিকানীর ও জয়সলমীরের কন্যার পাণিও গ্রহণ করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দে ভগবান দাসের কন্যার সাথে পুত্র সেলিমের বিবাহ দেন। এরপর রাজপুতদের তথা হিন্দুদেরকে রাজ্যের উচ্চপদে নিয়োগ প্রদান করেন। তিনি ১৫৬৬ সালে তীর্থযাত্রীকর এবং ১৫৬৪ সালে জিজিয়া কর রহিত করেন। এছাড়া বাল্যবিবাহ, শিশুহত্যা, সতীদাহ প্রথা ও. বর্ণবৈষম্য নীতি বিলুপ্ত করেন। হিন্দু ও রাজপুতদের স্ব-স্ব ধর্মপালনে পূর্ণ স্বাধীনতা প্রদান করেন এবং তাদের শিক্ষাব্যবস্থার পৃষ্ঠপোষকতা প্রদান করেন। এভাবে আকবর দুর্ধর্ষ রাজপুতদের বশীভূত করে সাম্রাজ্যকে নির্বিঘ্ন ও নিরাপদ করেন।

উত্তর

উক্ত নীতি তথা সম্রাট আকবরের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের জন্য সুফল এনেছিল। আকবরের রাজপুত নীতি ভারতের মুঘল শাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। আকবরে রাজপুত নীতি ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। এ নীতির ফলে ভারতে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়। আকবরের উদার নীতির কারণে রাজপুতরা মুঘলদের প্রতি বিরোধিতার নীতি ত্যাগ করে। এমনকি তারা মুঘল শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তরে পরিণত হয়। ঐতিহাসিক মোরল্যান্ড বলেন, “এই নীতির ফলে রাজপুতদের অধিকাংশ সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়েন। যার ফলে তিনি সেবা লাভের অধিকারী হয়েছিলেন।” ভি. এ. স্মিথ বলেন, "আকবরের বিভিন্ন পদক্ষেপ রাজপুতদের সন্তুষ্ট করতে সক্ষম হয় এবং তারা বাবরের কাছে পরাজয়ের আঘাত সহজেই ভুলে যায়। বিদেশে নয় বরং আকবরকে জাতীয় নরপতি, হিসেবে মেনে নিতে রাজপুতরা মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধান সহযোগিতা করে।" ঐতিহাসিক উড বলেন, “সম্রাট আকবরই প্রথম বিজেতা, যিনি রাজপুতদের সোনার শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলেন এবং এ বাঁধনই মুসলমান রাজত্বকালে তাদের রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছিল।" বস্তুত রাজপুত নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সম্রাট আকবরকে উদারতার এক মূর্ত প্রতীকে পরিণত করেছিল।
HSCIslamic History 2nd paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।