শেয়ারFacebookWhatsApp

কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর: ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?

উদ্দীপক

আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে অধ্যয়নরত। সম্প্রতি সে মধ্যযুগীয় ইতিহাসে ভারতীয় উপমহাদেশ নামক একটি বই কিনেছে। বইটি পড়ে সে জানতে পারে মধ্যযুগে ভারতবর্ষে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে একজন শাসক দিল্লির সিংহাসন অধিকার করেন। যিনি পরবর্তীতে ভারতবর্ষে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে বসা এই সম্রাটের কৃতিত্ব পড়ে আরিফ অভিভূত হয়।

ঢাকা কলেজ · 2025

উত্তর

১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

'মোঙ্গ' শব্দ থেকে মোঙ্গল এবং মোঙ্গল থেকে মুঘল নামের উৎপত্তি ঘটেছে। তারা আদি বাসভূমি মঙ্গোলিয়া ছেড়ে মধ্য এশিয়ার পশ্চিম অঞ্চলে বসতি স্থাপন করে মুঘল নামে পরিচিতি লাভ করে। ১৫২৬ খ্রি. মুঘলরা ভারতের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষের শাসক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেন। মূলত এরপর থেকেই মুঘলরা একটি বৃহৎ জাতিগঠনে অবদান রাখতে শুরু করে।

উত্তর

উদ্দীপকের আরিফ ভারতবর্ষের শাসক সম্রাট বাবরের কথা জানতে পেরেছে। উদ্দীপকের আরিফ ভারতীয় উপমাহাদেশের ইতিহাস পড়তে গিয়ে জানতে পারে একজন শাসক পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে দিল্লির সিংহাসন দখল করেন। তিনি ভারতে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। এখানে আরিফ বাবরের কথা জানতে পেরেছে। কেননা 'বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয় লাভ করে ভারতে মুঘল বংশ প্রতিষ্ঠা করেন। ২১ এপ্রিল ১৫২৬ খ্রিষ্টাব্দে বাবর পাঞ্জাব দখল করে দিল্লি জয়ের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেন। বাবরের সেনাবাহিনীতে মাত্র ১২,০০০ সৈন্য ছিল। তার সাথে ছিল, একদল গোলন্দাজ, ওস্তাদ আলী ও মোস্তফার মতো শক্তিশালী সামরিক নেতা এবং পাঞ্জাব হতে আগত ভারতীয় অভিজাত শ্রেণি। বাবরের হিসাবমতে, ইব্রাহিম লোদীর এক লক্ষ সৈন্য এবং ১০০ হাতি ছিল। দিল্লির নিকটবর্তী একটি গ্রামের নাম পানিপথ। বাবর ও দিল্লির রাজকীয় বাহিনী পানিপথে সৈন্য সমাবেশ করে। বাবর সৈনদের কয়েকটি শাখায় বিভক্ত করেন। বামপাশে তিনি পরিখা খনন করেন এবং গাছের গুড়ি দিয়ে শত্রু আক্রমণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাবর কামানের ব্যবহার সুনির্দিষ্ট করেন। উভয় বাহিনীর মধ্যে ৭ বা ৮ দিন বিক্ষিপ্তভাবে যুদ্ধ চলতে থাকে। অবশেষে উভয় বাহিনীকে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হতে হয়। ইব্রাহিম লোদী ৫,০০০ থেকে ৬,০০০ সৈন্য নিয়ে বাবরের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। কয়েক ঘণ্টা যুদ্ধ স্থায়ী হয়। ইব্রাহিম লোদী যুদ্ধে মারা যান। পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে বাবর তার বাহিনীকে দিল্লি দখলের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং দিল্লি ও আগ্রা দখল করেন। ২৭ এপ্রিল দিল্লির জামে মসজিদে জহির উদ্দিন মুহাম্মদ বাবরের নামে জুমার দিনের খুৎবা পাঠ করা হয়। এভাবে বাবর দিল্লি ও আগ্রা দখল করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।

উত্তর

সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচায়ক। সম্রাট বাবর মাত্র ১১ বছর বয়স সিংহাসনে আরোহন করেন। তার পিতার আকস্মিক মৃত্যুর কারণেই তাকে সিংহাসনে অধিষ্ঠিত করা হয়। কিন্তু চারদিকের শত্রুদের ও নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে তাকে রাজ্য হারা হতে হয়। অদম্য বাবর ১৫০০ খ্রিস্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন। কিন্তু ১৫০৩ খ্রিস্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে পুনরায় সেখান থেকে বিতারিত হন। ফারগনা রাজ্য থেকে বিতারিত হয়ে আশ্রয় ও সহায়সম্বলহীন হলেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ সালে তিনি কাবুল দখল করে 'পাদশাই' বা বাদশাহ উপাধি গ্রহণ করেন। অল্প কিছু দিনের মধ্যেই আফগানিস্তান তার দখলে চলে আসে। এসময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল। অভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুলতান বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে লোদি বংশের দূর্বলতা ও আর্থিক গোলযোগের সুযোগ নিয়ে ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর পানিপথে প্রথম যুদ্ধে লোদিকে পরাজিত ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করেন। এরপর বাবর অসামান্য কৃতিত্বের মাধ্যমে সমস্ত বিশৃঙ্খলা দমন করেন। অবশেষে বলা যায়, সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচায়ক।
HSCIslamic History 2nd paperঢাকা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।