নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:সুমন একটি কলেজে পড়াশুনা করে। তার এ কলেজটি গ্রান্ড ট্রাঙ্ক রোডের পাশে অবস্থিত। বিখ্যাত এ রোডের কোন চিহ্ন না থাকলেও সে আমলের রোডের ধারে লাগানো গাছগুলো আজও ইতিহাসের সাক্ষর বহন করে চলেছে। Q. উদ্দীপকে উল্লিখিত গ্রান্ড ট্রাঙ্ক রোডটি কোন শাসকের শাসনামলে নির্মিত হয়েছে?
ক. ফিরোজশাহ
খ. নিজাম খান
গ. শেরশাহ
ঘ. ইসলাম খাঁ
উত্তর: শেরশাহ
ব্যাখ্যা: আফগান শাসক শেরশাহের সময়ে নির্মিত একটি ঐতিহাসিক মহাসড়কের নাম হলো গ্রান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ বহু সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাসমূহের মধ্যে প্রধান ছিল সড়ক-ই-আযম' বা গ্রান্ড ট্রাঙ্ক রোড। এটি ছিল প্রায় ১৫০০ মাইল দীর্ঘ। এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সাধারণ পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার জন্য রাস্তার দু'ধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয়েছিল। এছাড়া দু'ক্রোশ অন্তর মুসাফিরখানা ছিল।
HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · MCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:সুমন একটি কলেজে পড়াশুনা করে। তার এ কলেজটি গ্রান্ড ট্রাঙ্ক রোডের পাশে অবস্থিত। বিখ্যাত এ রোডের কোন চিহ্ন না থাকলেও সে আমলের রোডের ধারে লাগানো গাছগুলো আজও ইতিহাসের সাক্ষর বহন করে চলেছে। Q. উদ্দীপকে উল্লিখিত গ্রান্ড ট্রাঙ্ক রোডটি কোন শাসকের শাসনামলে নির্মিত হয়েছে?
- ক.ফিরোজশাহ
- খ.নিজাম খান
- গ.শেরশাহ
- ঘ.ইসলাম খাঁ
উত্তর