উদ্দীপকটি পড়ে এবং প্রশ্নের উত্তর দাও: মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না। যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করল যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটির- i. লাইসেন্স ফি প্রয়োজন হয় না ii. রক্ষনাবেক্ষণ খরচ নাই iii. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: যেহেতু মিনার ব্যবহৃত সার্ভিসের কারণে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং তুলনামূলক কম খরচ হয় তাই মিনার ব্যবহৃত সার্ভিটি হলো Cloud Computing। যেহেতু Cloud Computing এর ক্ষেত্রে সার্ভিসটি অন্যের সার্ভারে থাকে তাই কোন লাইসেন্স ফি প্রয়োজন হয় না, আবার ব্যবহারেও অতিরিক্ত ফি দিতে হয় না। তাছাড়া রক্ষণাবেক্ষণ খরচ না থাকায় মোট খরচ খুব কম হয়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · MCQ