নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও মিঃ আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের ক্যাবল ব্যবহার করেন। মিঃ আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হল- i. এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা ii. ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন iii. শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যগুলো অগ্রাহ্য করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: বাস টপোলজিতে একটি ব্যাকবোন ক্যাবল থাকে যা মূলত বাস বা লাইন হিসেবে কাজ করে। এর লাইনের দুটি টার্মিনেটর থাকে। নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। বাসে প্রবাহিত ডেটা শুধু প্রাপক গ্রহণ করে এবং বাকিরা তা গ্রহণে বিরত থাকে। এসব বাস টপোলজির অন্যতম একটি অসুবিধা হচ্ছে এটি ধীর গতি সম্পন্ন।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · MCQ