কর্মকাণ্ডগত সাদৃশ্য থাকলেও তাদের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কর্মকাণ্ডগত সাদৃশ্য থাকলেও তাদের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে মন্তব্যটি যথার্থ নয়। কেননা দুজন শাসন পরিচালনায় প্রভাব রাখলেও কেউ নিজ হাতে ক্ষমতা গ্রহণ করেন নি। তাই দুজনের কাজ ও উদ্দেশ্য একই ছিল।নূরজাহান যেমন অসামান্য রূপবতী ও বিদূষী মহিলা ছিলেন, তেমনি অসাধারণ বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কবিতা পছন্দ করতেন এবং কবিতা লিখতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চপদস্থ কর্মকর্তারা মাথা নেওয়াতে বাধ্য হতো। বিপদে তিনি অসীম সাহস ও ধৈর্যধারণ করতে পারতেন।কোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতে পারতেন। নূরজাহান মুঘল প্রশাসনে একজন শক্তিশালী সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন। উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করতেন। রাষ্ট্র পরিচালনা কাজেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক স্মিথ তাকে Power behind the throne (সিংহাসনের পিছনের শক্তি) বলে অভিহিত করেছেন। নূরজাহানের ক্ষমতার চর্চা দেখে জনসাধারণ তাকেই অধিক সমীহ করতেন। রাজদরবারের রাজনীর্তি তিনি দক্ষতার সাথে মোকাবিলা করতেন। তিনি পিতা গিয়াস বেগ ও ভাই আসফ খানকে উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। নূরজাহান অকাতরে দান করতেন। অনাথ অসহায় নারীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আশ্রয়হীনদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিতেন। তিনি প্রায় ৫০০ অনাথকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তাদের বিবাহে উপঢৌকন দিয়েছিলেন। নূরজাহান অত্যন্ত ফ্যাশন সচেতন ছিলেন। তিনি নিজে সিল্ক ও তুলার কাপড়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করতেন। তিনি সোনার অলংকারের ব্যাপারে নিজস্ব মডেল উপস্থাপন করতেন। নূরজাহান সম্রাট জাহাঙ্গীরকে অত্যন্ত ভালোবাসতেন। পৃথিবীর সবকিছুর চাইতে তিনি সম্রাটকে অধিক ভালোবাসতেন। সম্রাটও প্রশাসনিক সকল কাজে নূরজাহানকে বিশ্বাস করতেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
কর্মকাণ্ডগত সাদৃশ্য থাকলেও তাদের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছ…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর