উদ্দীপকে উল্লিখিত বাহাউল্লার সাথে কোন মোগল সম্রাটের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বাহাউল্লার সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে বাহাউল্লা কর্তৃক প্রতিষ্ঠিত একেশ্বরবাদী একটি ধর্ম বা বিশ্বাস হলো বাহাই ধর্ম। উনবিংশ শতাব্দীতে পারস্যে এই ধর্মের উৎপত্তি। মূলত গ্রিক ও বৌদ্ধের দর্শন এবং ইসলাম ও খ্রিষ্ট ধর্মের সংমিশ্রণে এ ধর্মটি প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের অনুরূপ মুঘল সম্রাট আকবর ধর্মবিদ্বেষ ও পরধর্মের প্রতি অসহিষ্ণুতা দূর করার লক্ষ্যে ১৫৮২ খ্রিষ্টাব্দে, দ্বীন-ই-ইলাহি (ঐশী একেশ্বরবাদ) নামক এক ধর্ম প্রবর্তন করেন। সকল ধর্মের নির্যাস নিয়ে এ ধর্ম গঠিত হয়েছিল। এ নতুন ধর্মমতে অতীন্দ্রিয়বাদী দর্শন ও প্রকৃতি পূজার মিশ্রণ ছিল। সকল চিন্তার ভিত্তি ছিল কঠোর যুক্তিবাদ। এ ধর্মে কোনো নবি বা দেব-দেবীর স্থান ছিল না। একে একটি স্বতন্ত্র ধর্ম না বলে ধর্মীয় মতবাদ হিসেবে অভিহিত করাই শ্রেয়। এ মতবাদের অনুসারীদের সম্রাটের নামে তাদের সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম- এ চারটি জিনিস উৎসর্গ করতে হতো। এ ধর্মের বিধান অনুযায়ী সম্রাটকে সিজদা দিতে হতো।অতএব উদ্দীপকের বাহাউল্লার সাথে সম্রাট আকবরের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাহাউল্লার সাথে কোন মোগল সম্রাটের মিল রয়েছে? ব্যা…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর