শেয়ারFacebookWhatsApp

'উদ্দীপকের ধর্মমতটি এখনও টিকে থাকলেও তোমার পঠিত উক্ত মোগল শাসকের মৃত্যুর সাথেই সেই ধর্মমতটি বিলুপ্ত হয়' আলোচনা কর।

উত্তর: "উদ্দীপকের ধর্মমত এখনও টিকে থাকলেও উক্ত শাসকের ধর্মমতটি তাঁর মৃত্যুর সাথে সাথেই বিলুপ্ত হয়।" শীর্ষক উক্তিটি ঐতিহাসিকভাবে পাঠ্যপুস্তকের আলোকে ও বাস্তবতায় এক জ্বলন্ত সত্য।উদ্দীপকের বাহাউল্লার সাথে মুঘল সম্রাট আকবরের ধর্ম প্রবর্তনের ক্ষেত্রে মিল রয়েছে। সম্রাট আকবরের ধর্মনীতি মধ্যযুগের ভারতের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ঘোর সাম্রাজ্যবাদী মুঘল সম্রাট আকবরের রাজনৈতিক দর্শনের অনুষঙ্গী ছিল তার ধর্মচিন্তা। যার ফসল সর্বধর্ম সমন্বয়বাদী ধর্ম দ্বীন-ই-ইলাহি। উদ্দীপকের প্রবর্তিত বাহাই ধর্ম এবং তার অনুসারীরা বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করছে। অথচ সম্রাট আকবর প্রবর্তিত 'দ্বীন-ই-ইলাহি' ধর্মমত জনগণের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আবুল ফজলের মতে, এর সদস্যসংখ্যা ছিল মাত্র ১৮ জন। হিন্দুদের মধ্যে একমাত্র রাজা, বীরবল ব্যতীত অন্য কেউই এ ধর্মে দীক্ষিত হননি। এর প্রধান অনুসারী ছিলেন শেখ মোবারক, আবুল ফজল, ফৈজি, আজিজ কোকা প্রমুখ। স্বয়ং সম্রাটও এ ধর্ম গ্রহণে কাউকে বাধ্য করেননি। ফলে তার মৃত্যুর সাথে সাথে দ্বীন-ই-ইলাহির পরিসমাপ্তি ঘটে। অনেকের ধারণা 'আকবর তার পূর্বপুরুষের এবং প্রথম যৌবনের ধর্মের প্রতি তিক্ত বিরোধিতা প্রদর্শন করে প্রকৃতপক্ষে ইসলামের অবমাননা করেন।" ডুবেরিক এবং বন্টেলহো নামক পর্যটকদ্বয় বলেন, "তর্ক-বিতর্ক সত্ত্বেও আকবর পূর্বের মতোই মূর (মুসলমান) ছিলেন।" ড. স্মিথ, বদাউনি ও জেসুইটদের মতে, "বস্তুত দ্বীন-ই-ইলাহি কোনো ধর্মীয় অনুশাসন নয়, এটি কেবল রাজনীতিকদের অনুশাসন মাত্র।" তাই সম্রাট আকবরের জীবিতকালে কয়েকজন রাজানুগ্রাহী ব্যক্তি দ্বীন-ই-ইলাহি গ্রহণ করলেও তার মৃত্যুর সাথে সাথে উক্ত ধর্মমতের পরিসমাপ্তি ঘটে।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ধর্ম বাহাই টিকে থাকলেও আকবরের দ্বীন-ই-ইলাহি তার মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

'উদ্দীপকের ধর্মমতটি এখনও টিকে থাকলেও তোমার পঠিত উক্ত মোগল শাসকের মৃ…

উদ্দীপক

বাহাউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একেশ্বরবাদী একটি ধর্ম বা বিশ্বাস হলো বাহাই ধর্ম। উনবিংশ শতাব্দীতে পারস্যে এই ধর্মের উৎপত্তি। মূলত গ্রিক ও বৌদ্ধের দর্শন এবং ইসলাম ও খ্রিষ্ট ধর্মের সংমিশ্রণে এ ধর্মটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৬০ লক্ষ বাহাই ধর্মের অনুসারী রয়েছে।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

হুমায়ুননামা রচনা করেন গুলবদন বেগম।

উত্তর

সম্রাট হুমায়ুনের পরাজয়ের একাধিক কারণ ছিল। পিতার অন্তিম ইচ্ছানুযায়ী সাম্রাজ্যকে ভাইদের মধ্যে ভাগ করে দিয়ে হুমায়ুন কাবুল ও কান্দাহার হতে সৈন্য সংগ্রহের উৎস হারিয়েছিলেন। ভাইদের শত্রুতা, বিশ্বাসঘাতকতা ও অসহযোগিতা ছিল তার পরাজয়ের অন্যতম কারণ। এছাড়া হুমায়ুনের সামরিক ও রাজনৈতিক দূরদৃষ্টির অভাব ছিল। পক্ষান্তরে, শেরশাহ ছিলেন সুদক্ষ সেনাপতি ও সমরকৌশলী। শেরশাহকে তাড়া করতে এসে গৌড়ে হুমায়ুনের কালক্ষেপণের ফলে শেরশাহ নানাভাবে শক্তি সঞ্চয় করেছে। তাছাড়া হুমায়ুনের রাজনৈতিক অদূরদর্শিতা, সামরিক দুর্বলতা, আত্মীয়-স্বজনদের সহযোগিতা লাভে ব্যর্থতার ফলে তার পরাজয় ঘটে।

উত্তর

উদ্দীপকের বাহাউল্লার সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে বাহাউল্লা কর্তৃক প্রতিষ্ঠিত একেশ্বরবাদী একটি ধর্ম বা বিশ্বাস হলো বাহাই ধর্ম। উনবিংশ শতাব্দীতে পারস্যে এই ধর্মের উৎপত্তি। মূলত গ্রিক ও বৌদ্ধের দর্শন এবং ইসলাম ও খ্রিষ্ট ধর্মের সংমিশ্রণে এ ধর্মটি প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের অনুরূপ মুঘল সম্রাট আকবর ধর্মবিদ্বেষ ও পরধর্মের প্রতি অসহিষ্ণুতা দূর করার লক্ষ্যে ১৫৮২ খ্রিষ্টাব্দে, দ্বীন-ই-ইলাহি (ঐশী একেশ্বরবাদ) নামক এক ধর্ম প্রবর্তন করেন। সকল ধর্মের নির্যাস নিয়ে এ ধর্ম গঠিত হয়েছিল। এ নতুন ধর্মমতে অতীন্দ্রিয়বাদী দর্শন ও প্রকৃতি পূজার মিশ্রণ ছিল। সকল চিন্তার ভিত্তি ছিল কঠোর যুক্তিবাদ। এ ধর্মে কোনো নবি বা দেব-দেবীর স্থান ছিল না। একে একটি স্বতন্ত্র ধর্ম না বলে ধর্মীয় মতবাদ হিসেবে অভিহিত করাই শ্রেয়। এ মতবাদের অনুসারীদের সম্রাটের নামে তাদের সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম- এ চারটি জিনিস উৎসর্গ করতে হতো। এ ধর্মের বিধান অনুযায়ী সম্রাটকে সিজদা দিতে হতো।অতএব উদ্দীপকের বাহাউল্লার সাথে সম্রাট আকবরের মিল রয়েছে।

উত্তর

"উদ্দীপকের ধর্মমত এখনও টিকে থাকলেও উক্ত শাসকের ধর্মমতটি তাঁর মৃত্যুর সাথে সাথেই বিলুপ্ত হয়।" শীর্ষক উক্তিটি ঐতিহাসিকভাবে পাঠ্যপুস্তকের আলোকে ও বাস্তবতায় এক জ্বলন্ত সত্য।উদ্দীপকের বাহাউল্লার সাথে মুঘল সম্রাট আকবরের ধর্ম প্রবর্তনের ক্ষেত্রে মিল রয়েছে। সম্রাট আকবরের ধর্মনীতি মধ্যযুগের ভারতের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ঘোর সাম্রাজ্যবাদী মুঘল সম্রাট আকবরের রাজনৈতিক দর্শনের অনুষঙ্গী ছিল তার ধর্মচিন্তা। যার ফসল সর্বধর্ম সমন্বয়বাদী ধর্ম দ্বীন-ই-ইলাহি। উদ্দীপকের প্রবর্তিত বাহাই ধর্ম এবং তার অনুসারীরা বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করছে। অথচ সম্রাট আকবর প্রবর্তিত 'দ্বীন-ই-ইলাহি' ধর্মমত জনগণের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আবুল ফজলের মতে, এর সদস্যসংখ্যা ছিল মাত্র ১৮ জন। হিন্দুদের মধ্যে একমাত্র রাজা, বীরবল ব্যতীত অন্য কেউই এ ধর্মে দীক্ষিত হননি। এর প্রধান অনুসারী ছিলেন শেখ মোবারক, আবুল ফজল, ফৈজি, আজিজ কোকা প্রমুখ। স্বয়ং সম্রাটও এ ধর্ম গ্রহণে কাউকে বাধ্য করেননি। ফলে তার মৃত্যুর সাথে সাথে দ্বীন-ই-ইলাহির পরিসমাপ্তি ঘটে। অনেকের ধারণা 'আকবর তার পূর্বপুরুষের এবং প্রথম যৌবনের ধর্মের প্রতি তিক্ত বিরোধিতা প্রদর্শন করে প্রকৃতপক্ষে ইসলামের অবমাননা করেন।" ডুবেরিক এবং বন্টেলহো নামক পর্যটকদ্বয় বলেন, "তর্ক-বিতর্ক সত্ত্বেও আকবর পূর্বের মতোই মূর (মুসলমান) ছিলেন।" ড. স্মিথ, বদাউনি ও জেসুইটদের মতে, "বস্তুত দ্বীন-ই-ইলাহি কোনো ধর্মীয় অনুশাসন নয়, এটি কেবল রাজনীতিকদের অনুশাসন মাত্র।" তাই সম্রাট আকবরের জীবিতকালে কয়েকজন রাজানুগ্রাহী ব্যক্তি দ্বীন-ই-ইলাহি গ্রহণ করলেও তার মৃত্যুর সাথে সাথে উক্ত ধর্মমতের পরিসমাপ্তি ঘটে।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ধর্ম বাহাই টিকে থাকলেও আকবরের দ্বীন-ই-ইলাহি তার মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।