শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত নেপোলিয়ন বোনাপার্টের স্পেন জয়ের সাথে মোগল সম্রাট আওরঙ্গজেবের কোন অঞ্চল জয়ের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে নেপোলিয়ন বোনাপার্টের স্পেন জয়ের সাথে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য জয়ের সাদৃশ্য রয়েছে। কেননা স্পেন জয়ের জন্য নেপোলিয়নকে যেমন খেসারত দিতে হয়েছে, তেমনি দাক্ষিণাত্য জয়ের জন্য আওরঙ্গজেবকে চরম মূল্য দিতে হয়েছে।দক্ষিণাত্য নীতি সম্রাট আওরঙ্গজেবের রাজত্বের একটি বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। উত্তর ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান করে আওরঙ্গজেব দক্ষিণ ভারতের দিকে নজর দেন। ১৬৮১ খ্রিষ্টাব্দ থেকে তার জীবনের শেষ পর্যন্ত দাক্ষিণাত্যের মারাঠা দমনের প্রচেষ্টা এবং বিজাপুর ও গোলকুন্ডা অধিকার করেই জীবনের পরিসমাপ্তি ঘটান। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন বিখ্যাত শাসক। তিনি স্পেনসহ অনেক দেশ জয় করেন। কিন্তু স্পেন জয় ছিল তার পতনের অন্যতম কারণ। নেপোলিয়নের স্পেন জয়ের সাথে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য জয়ের সবিশেষ মিল রয়েছে। নেপোলিয়নের মতো আওরঙ্গজেবও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। তার সময় ভারতীয় মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি এত বেশি হয়েছিল যে, এ বিশাল সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে শাসন করা সম্ভব ছিল না। আর দাক্ষিণাত্য বিজয়ের মধ্য দিয়ে যে বিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তা পরিচালনা ও সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। উপরন্তু এর ফলে কেন্দ্রীয় শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। উল্লিখিত আলোচনা শেষে বলা যায়, আওরঙ্গজেব তার বিশাল সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনায় দাক্ষিণাত্য ও বিজাপুর ছিল অন্তরায়। এ দুটোকে করায়ত্ত করতে গিয়ে তিনি অন্যদিকে মনোযোগ দিতে ব্যর্থ হন। একই অবস্থা হয় নেপোলিয়নের ক্ষেত্রে। তাই তাদের মধ্যে এ ক্ষেত্রে মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত নেপোলিয়ন বোনাপার্টের স্পেন জয়ের সাথে মোগল সম্রাট …

উদ্দীপক

ফরাসি বিপ্লবের শিশু নেপোলিয়ন বোনাপার্টের স্পেন জয় ছিল তার পতনের অন্যতম কারণ। এই জয় দীর্ঘস্থায়ী হয়নি। যার জন্য তার এই জয়কে স্পেনীয় ক্ষত বলা হয়। নেপোলিয়ন বলতেন, স্পেনীয় ক্ষত আমার ধ্বংস সাধন করেছিল।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

ময়ূর সিংহাসন মোগল সম্রাট শাহজাহান তৈরি করেন।

উত্তর

মুঘল সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপীর' বলা হতো তার ধর্মভীরুতা, সাদাসিধে জীবনযাপন এবং ইসলামী শরিয়া অনুযায়ী কঠোরভাবে শাসন পরিচালনার জন্য। 'জিন্দাপীর' শব্দের অর্থ 'জীবিত পীর' বা 'জীবন্ত সাধু', যা তার ধর্মীয় নিষ্ঠা ও সাধুসুলভ আচরণের প্রতিফলন।

উত্তর

উদ্দীপকে নেপোলিয়ন বোনাপার্টের স্পেন জয়ের সাথে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য জয়ের সাদৃশ্য রয়েছে। কেননা স্পেন জয়ের জন্য নেপোলিয়নকে যেমন খেসারত দিতে হয়েছে, তেমনি দাক্ষিণাত্য জয়ের জন্য আওরঙ্গজেবকে চরম মূল্য দিতে হয়েছে।দক্ষিণাত্য নীতি সম্রাট আওরঙ্গজেবের রাজত্বের একটি বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। উত্তর ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান করে আওরঙ্গজেব দক্ষিণ ভারতের দিকে নজর দেন। ১৬৮১ খ্রিষ্টাব্দ থেকে তার জীবনের শেষ পর্যন্ত দাক্ষিণাত্যের মারাঠা দমনের প্রচেষ্টা এবং বিজাপুর ও গোলকুন্ডা অধিকার করেই জীবনের পরিসমাপ্তি ঘটান। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন বিখ্যাত শাসক। তিনি স্পেনসহ অনেক দেশ জয় করেন। কিন্তু স্পেন জয় ছিল তার পতনের অন্যতম কারণ। নেপোলিয়নের স্পেন জয়ের সাথে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য জয়ের সবিশেষ মিল রয়েছে। নেপোলিয়নের মতো আওরঙ্গজেবও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। তার সময় ভারতীয় মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি এত বেশি হয়েছিল যে, এ বিশাল সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে শাসন করা সম্ভব ছিল না। আর দাক্ষিণাত্য বিজয়ের মধ্য দিয়ে যে বিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তা পরিচালনা ও সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। উপরন্তু এর ফলে কেন্দ্রীয় শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। উল্লিখিত আলোচনা শেষে বলা যায়, আওরঙ্গজেব তার বিশাল সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনায় দাক্ষিণাত্য ও বিজাপুর ছিল অন্তরায়। এ দুটোকে করায়ত্ত করতে গিয়ে তিনি অন্যদিকে মনোযোগ দিতে ব্যর্থ হন। একই অবস্থা হয় নেপোলিয়নের ক্ষেত্রে। তাই তাদের মধ্যে এ ক্ষেত্রে মিল রয়েছে।

উত্তর

নেপোলিয়নের স্পেন জয় এবং আওরঙ্গজেবের উক্ত অঞ্চল জয়ের পরিণতি একই সূত্রে গাঁথা। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।দাক্ষিণাত্য সম্রাটের দেহের ও সাম্রাজ্যের সমাধিভূমি ছিল। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য জয় সম্পর্কে স্যার যদুনাথ সরকার বলেন, আপাতদৃষ্টিতে সকল কিছু লাভ করলেও তিনি প্রকৃতপক্ষে সকল কিছুই হারালেন। এ সময় হতেই তার পতনের সূচনা হয়। তার জীবনের মর্মান্তিক এবং অত্যন্ত নৈরাশ্যজনক অধ্যায়ের সূত্রপাত ঘটে।দাক্ষিণাত্য বিজয়ের মাধ্যমে ১৬৯১ খ্রিষ্টাব্দে সম্রাট কাবুল হতে চট্টগ্রাম এবং কাশ্মির হতে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিশাল ও বিস্তীর্ণ ভূখণ্ডের এক অপ্রতিদ্বন্দ্বী নরপতির মর্যাদা লাভ করেন। এতদসত্ত্বেও আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পক্ষে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দাক্ষিণাত্য জয়ের ফলে সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতির কারণে কেন্দ্রীয় শাসন্যবস্থা দুর্বল হয়ে পড়ে। দাক্ষিণাত্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ হওয়ার ফলে সাম্রাজ্যের অর্থনীতিতেও সংকট দেখা দেয়। উত্তর ভারতে সম্রাটের দীর্ঘ অনুপস্থিতিতে সেখানে সম্রাটের প্রভাব হ্রাস পায়। ফলে আফগান, শিখ, জাঠ, মেওয়াটি ও রাজপুতরা চারদিকে মাথা তুলে দাঁড়ায়। এভাবে সম্রাটের জীবীতাবস্থায় মুঘল সাম্রাজ্যের বিপর্যয়ের সূত্রপাত হয় এবং এ অবস্থার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মতো ক্ষমতা সম্রাটের ছিল না। যেমন নেপোলিয়ন বলতেন, স্পেনীয় ক্ষত আমার ধ্বংস সাধন করেছিল। ঠিক তেমনি দাক্ষিণাত্য ক্ষত আওরঙ্গজেবের সর্বনাশ ডেকে এনেছিল। দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার ফলে দুশ্চিন্তায় সম্রাটের মন ও শরীর ভেঙে পড়ে এবং ভগ্নস্বাস্থ্য নিয়ে ১৭০৭ খ্রিস্টাব্দের ৩ মার্চ আওরঙ্গজেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অতএব, দাক্ষিণাত্য জয় আওরঙ্গজেবের জন্য সুখকর ছিল না বরং এ জয় ছিল নেপোলিয়রে স্পেন জয়ের মতোই তিক্ত ও বিষাক্ত। তাই দুজনের উক্ত অঞ্চল বিজয় একই সুত্রে গাঁথা।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।