শেয়ারFacebookWhatsApp

তার শাসনকাল ভারতের অন্যান্য শাসকদের জন্য কী ধরনের আদর্শ তৈরি করেছিল?

উত্তর: তার শাসনকাল তথা শেরশাহের শাসনকাল ভারতের অন্যান্য শাসকদের জন্য জনকল্যাণ ও সুশাসনের আদর্শ স্থাপন করে করেছিল।শেরশাহ একজন প্রজাহিতৈষী শাসক ছিলেন। তিনি মাত্র ৫ বছর শাসন করলেও ইতিহাসে তার শাসনকাল স্মরণীয় হয়ে আছে। শেরশাহ রাজস্ব আদায়ের সুবিধার্থে সাম্রাজ্যের ভূমিকে আবাদি ও অনাবাদি এ দুই শ্রেণিতে বিভক্ত করেন। আবাদি ভূমিকে আবার উত্তম, মধ্যম ও নিম্ন এ তিন শ্রেণিতে বিভক্ত করা হয়। এ তিন শ্রেণির ভূমির উৎপাদনের তারতম্য থাকায় তিন ধরনের রাজস্ব ধার্য করা হয়। যাতে কৃষকেরা ফসল দিয়ে অথবা নগদ অর্থ দিয়ে ধার্যকৃত রাজস্ব দিতে পারে। শেরশাহ রাজস্বব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। কৃষকদের মধ্যে ধার্যকৃত আবাদি জমিতে অধিকার স্বীকার করে সরকার কৃষকদের পাট্টা দিত। আবার সরকার কর্তৃক আরোপিত শর্তগুলো মনে চলার জন্য কৃষকেরা সরকারকে কবুলিয়ত দিত। শেরশাহ একজন ন্যায়পরায়ণ শাসকও ছিলেন। তার বিচারালয়ে আইনের চোখে সকলেই সমান ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। জনহিতকর কার্যাবলির জন্য শেরশাহ বিশেষভাবে স্মরণীয়। তিনি অসংখ্য মসজিদ, মাদরাসা, স্থাপন করেছিলেন। ছাত্রদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছিলেন। যাতায়াতের সুবিধার জন্য তিনি সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। শরশাহ কেন্দ্রীয় প্রশাসনের উৎস হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। প্রশাসনকে সুষ্ঠুরূপে বিন্যস্ত করার জন্য এবং তা সম্পূর্ণরূপে স্বীয় নিয়ন্ত্রণে রাখার জন্য ৪টি দপ্তর চালু করেন। মন্ত্রী পর্যায়ের একজন উচ্চ রাজকর্মচারী এসব দপ্তর তদারক করতেন। তিনি তার রাজ্যকে ৪৭টি সরকারে বিভক্ত করেন। প্রত্যেকটি সরকারকে আবার কয়েকটি 'পরগনায়' ভাগ করেন।উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শেরশাহের শাসনব্যবস্থা ও জনহিতকর শাসন ভারতের অন্যান্য শাসকদের আদর্শ তৈরি করে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

তার শাসনকাল ভারতের অন্যান্য শাসকদের জন্য কী ধরনের আদর্শ তৈরি করেছিল?

উদ্দীপক

সম্রাট 'মুসা খান' তার সাহসী উত্থান এবং কৌশলগত মেধার জন্য পরিচিত ছিলেন। তিনি 'সুলতানীয় রাজবংশ' প্রতিষ্ঠা করেন এবং শাসনামলে সামরিক ও প্রশাসনিক দক্ষতায় বিশাল ক্ষমতা অর্জন করেন। মুসা খান তার শাসনকালে ভারতের বিভিন্ন অঞ্চলে সংস্কারের কাজ শুরু করেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ, অবদান ছিল ভূমি ব্যবস্থাপনা এবং সড়ক নির্মাণ। ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তিনি কৃষক এবং রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন, যা তার সাম্রাজ্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। এছাড়া, মুসা খান সড়ক নেটওয়ার্ক উন্নয়নেরও মনোযোগ দেন, যা সাম্রাজ্যের ভেতরে যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করে তোলে এবং ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করে।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।

উত্তর

পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্রাট আকবরের সময়ের উল্লেখযোগ্য ঘটনা। হিমু উত্তর ভারতে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠার জন্য দিল্লি ও আগ্রা অধিকার করে বিক্রমাদিত্য উপাধি ধারণ করে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেন। হিমুকে প্রতিরোধ করার জন্য আকবর ও বৈরাম খান ১৫৫৬ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধের মোকাবিলা করেন। যুদ্ধে হিমু নিহত হন এবং আকবর বিজয়ী হলেন।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত বিজয়ী শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শেরশাহের মিল খুঁজে পাওয়া যায়। তার উত্থান ছিল খুবই চমকপ্রদ ও রোমাঞ্চকর।শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ। শেরশাহ ছিল উপাধি। এর অর্থ বাঘের রাজা। তার বাবার নাম হাসান এবং পিতামহের (দাদার) নাম ছিল ইব্রাহিম। ধারণা করা হয় ১৪৭২ খ্রিষ্টাব্দে তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। শেরশাহের গোত্রের নাম ছিল শূর। এজন্য শেরশাহ কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশকে শূরবংশ বলে অভিহিত করা হয়। বিমাতা ও পিতার অনাদর ও লাঞ্ছনার কারণে ১৪৯৪ খ্রিষ্টাব্দে তিনি ২২ বছর বয়সে পিতৃগৃহ ত্যাগ করে জৌনপুরে যান। শেরশাহের পিতা হাসান তাকে সাসারাম ও খাওয়াসপুর পরগনার 'দায়িত্বভার অর্পণ করেন। কিন্তু কিছুদিন পর ১৫২২ খ্রিষ্টাব্দে বিহারে গিয়ে বাহার খান লোহানীর অধীনে চাকরি গ্রহণ করেন এবং তার সুনজরে আসেন। এ থেকে তার রাজনৈতিক জীবনের উত্থান শুরু হয়। ১৫৩৯ খ্রিষ্টাব্দের ২৩ জুন চৌসায় অনুষ্ঠিত যুদ্ধে হুমায়ূন পরাজিত হন এবং একজন মাঝির সহায়তায় প্রাণে বেঁচে আগ্রায় পৌঁছান। চৌসার যুদ্ধে জয়লাভ করে শেরখান 'শেরশাহ' উপাধি ধারণ করে রাজকীয় মর্যাদায় নিজেকে ভূষিত করেন। তার নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রাঙ্কনের নির্দেশ জারি করা হয়। ১৫৪০ খ্রিষ্টাব্দের ৭ মে কনৌজের অদূরে বিলগ্রামে উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হুমায়ুনের ভাগ্য ফেরাবার শেষ প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি শোচনীয় ও চূড়ান্তভাবে পরাজিত হন। শেরশাহ কনৌজ, দিল্লি ও আগ্রা অধিকার করে দিল্লির সিংহাসনে বসেন। এভাবে ভারতে মুঘল শাসনের সাময়িক সমাপ্তি ঘটে এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব আবারও আফগানদের হাতে চলে যায়।

উত্তর

তার শাসনকাল তথা শেরশাহের শাসনকাল ভারতের অন্যান্য শাসকদের জন্য জনকল্যাণ ও সুশাসনের আদর্শ স্থাপন করে করেছিল।শেরশাহ একজন প্রজাহিতৈষী শাসক ছিলেন। তিনি মাত্র ৫ বছর শাসন করলেও ইতিহাসে তার শাসনকাল স্মরণীয় হয়ে আছে। শেরশাহ রাজস্ব আদায়ের সুবিধার্থে সাম্রাজ্যের ভূমিকে আবাদি ও অনাবাদি এ দুই শ্রেণিতে বিভক্ত করেন। আবাদি ভূমিকে আবার উত্তম, মধ্যম ও নিম্ন এ তিন শ্রেণিতে বিভক্ত করা হয়। এ তিন শ্রেণির ভূমির উৎপাদনের তারতম্য থাকায় তিন ধরনের রাজস্ব ধার্য করা হয়। যাতে কৃষকেরা ফসল দিয়ে অথবা নগদ অর্থ দিয়ে ধার্যকৃত রাজস্ব দিতে পারে। শেরশাহ রাজস্বব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। কৃষকদের মধ্যে ধার্যকৃত আবাদি জমিতে অধিকার স্বীকার করে সরকার কৃষকদের পাট্টা দিত। আবার সরকার কর্তৃক আরোপিত শর্তগুলো মনে চলার জন্য কৃষকেরা সরকারকে কবুলিয়ত দিত। শেরশাহ একজন ন্যায়পরায়ণ শাসকও ছিলেন। তার বিচারালয়ে আইনের চোখে সকলেই সমান ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। জনহিতকর কার্যাবলির জন্য শেরশাহ বিশেষভাবে স্মরণীয়। তিনি অসংখ্য মসজিদ, মাদরাসা, স্থাপন করেছিলেন। ছাত্রদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছিলেন। যাতায়াতের সুবিধার জন্য তিনি সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। শরশাহ কেন্দ্রীয় প্রশাসনের উৎস হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। প্রশাসনকে সুষ্ঠুরূপে বিন্যস্ত করার জন্য এবং তা সম্পূর্ণরূপে স্বীয় নিয়ন্ত্রণে রাখার জন্য ৪টি দপ্তর চালু করেন। মন্ত্রী পর্যায়ের একজন উচ্চ রাজকর্মচারী এসব দপ্তর তদারক করতেন। তিনি তার রাজ্যকে ৪৭টি সরকারে বিভক্ত করেন। প্রত্যেকটি সরকারকে আবার কয়েকটি 'পরগনায়' ভাগ করেন।উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শেরশাহের শাসনব্যবস্থা ও জনহিতকর শাসন ভারতের অন্যান্য শাসকদের আদর্শ তৈরি করে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।