শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত বিজয়ী শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল খুঁজে পাও? তার সফলতার কারণগুলো লিখ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিজয়ী শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের সম্রাট আওরঙ্গজেবের মিল খুঁজে পাই। নানা কারণে ভ্রাতৃযুদ্ধে আওরঙ্গজেব বিজয়ী হন।সম্প্রাট শাহজাহান ১৬৫৭ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার এ অসুস্থতার সংবাদ গুজবে পরিণত হলো যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এর ফলে সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব-শুরু হয়। সিংহাসন নিয়ে ভাইদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এতে আওরঙ্গজেব বিজয়ী হন।আওরঙ্গজেবের সফলতার কারণসমূহ-১. আওরঙ্গজেবের দূরদর্শিতা, সামরিক প্রতিভা ও দলগঠনের ক্ষমতা তার সাফল্যের প্রধান কারণ। তিনি ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান। এ কারণে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা তাকে নানাভাবে সাহায্য করেছিল।২. শাহজাহানের দুর্বলতা ও নির্বুদ্ধিতা আওরঙ্গজেবের সফলতার অন্যতম কারণ। তিনি তার মিথ্যা মৃত্যুসংবাদের প্রচার বন্ধ করার কোনো চেষ্টাই করেননি।৩. দারার গোলন্দাজ বাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের গোলন্দাজ বাহিনী অধিকতর সুদক্ষ ও শক্তিশালী ছিল।৪. দাবার অধীনে মুঘল বাহিনী ও রাজপুত বাহিনীর মধ্যে, সংহতি ও ঐক্যের অভাব ছিল। যুগ্ম নেতৃত্বাধীনে যুদ্ধ পরিচালনার ফলে শিবিরে বার বার বিপর্যয় দেখা দিয়েছিল।৫. দারার চেয়ে আওরঙ্গজেব ছিলেন অধিকতর কূটকৌশলী ও দূরদর্শী। তার এ দূরদর্শিতাই উত্তরাধিকার যুদ্ধে সফলতা এনে দেয়।পরিশেষে বলা যায়, আওরঙ্গজেবের জয় ছিল অযোগ্যতা ও অদূরদর্শিতার ওপর যোগ্যতা ও দূরদর্শিতার বিজয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত বিজয়ী শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মি…

উদ্দীপক

সম্রাট 'ফখরউদ্দিন' তার শাসনকালে 'ইলাহি রাজবংশ'-এর ঐতিহ্যকে সমুন্নত রেখেছিলেন। তবে তার মৃত্যুর পর, তার চার পুত্র- 'রহিম', 'আলাউদ্দিন', 'মুস্তাফা', এবং 'শাহজাহান'- রাজ্য শাসনের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করেন। এদের মধ্যে, শাহজাহান তার সামরিক কৌশল এবং শক্তির মাধ্যমে ভাইদের পরাজিত করে রাজ্য শাসনে সফল হন। তবে, তার বিজয় সাম্রাজ্যকে একীভূত করলেও পুত্রদের মধ্যে এই দ্বন্দ্ব ইলাহি রাজবংশের পতনের পথ তৈরি করেছিল, যা সাম্রাজ্যের ভেতরকার রাজনৈতিক অস্থিরতা এবং বিভেদের সৃষ্টি করেছিল।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

জিন্দাপির সম্রাট আওরঙ্গজেবের উপাধি।

উত্তর

'মোঙ্গ' শব্দ থেকে মোঙ্গল এবং মোঙ্গল থেকে মুঘল নামের উৎপত্তি ঘটেছে। তারা আদি বাসভূয়ি মঙ্গোলিয়া ছেড়ে মধ্য এশিয়ার পশ্চিম অঞ্চলে বসতি স্থাপন করে মুঘল নামে পরিচিতি লাভ করে। ১৫২৬ খ্রি. মুঘলরা ভারতের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষের শাসক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেন। মূলত এরপর থেকেই মুঘলরা একটি বৃহৎ জাতিগঠনে অবদান রাখতে শুরু করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিজয়ী শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের সম্রাট আওরঙ্গজেবের মিল খুঁজে পাই। নানা কারণে ভ্রাতৃযুদ্ধে আওরঙ্গজেব বিজয়ী হন।সম্প্রাট শাহজাহান ১৬৫৭ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার এ অসুস্থতার সংবাদ গুজবে পরিণত হলো যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এর ফলে সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব-শুরু হয়। সিংহাসন নিয়ে ভাইদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এতে আওরঙ্গজেব বিজয়ী হন।আওরঙ্গজেবের সফলতার কারণসমূহ-১. আওরঙ্গজেবের দূরদর্শিতা, সামরিক প্রতিভা ও দলগঠনের ক্ষমতা তার সাফল্যের প্রধান কারণ। তিনি ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান। এ কারণে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা তাকে নানাভাবে সাহায্য করেছিল।২. শাহজাহানের দুর্বলতা ও নির্বুদ্ধিতা আওরঙ্গজেবের সফলতার অন্যতম কারণ। তিনি তার মিথ্যা মৃত্যুসংবাদের প্রচার বন্ধ করার কোনো চেষ্টাই করেননি।৩. দারার গোলন্দাজ বাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের গোলন্দাজ বাহিনী অধিকতর সুদক্ষ ও শক্তিশালী ছিল।৪. দাবার অধীনে মুঘল বাহিনী ও রাজপুত বাহিনীর মধ্যে, সংহতি ও ঐক্যের অভাব ছিল। যুগ্ম নেতৃত্বাধীনে যুদ্ধ পরিচালনার ফলে শিবিরে বার বার বিপর্যয় দেখা দিয়েছিল।৫. দারার চেয়ে আওরঙ্গজেব ছিলেন অধিকতর কূটকৌশলী ও দূরদর্শী। তার এ দূরদর্শিতাই উত্তরাধিকার যুদ্ধে সফলতা এনে দেয়।পরিশেষে বলা যায়, আওরঙ্গজেবের জয় ছিল অযোগ্যতা ও অদূরদর্শিতার ওপর যোগ্যতা ও দূরদর্শিতার বিজয়।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি বিজয়ী পুত্র তথা আওরঙ্গজেব মুঘল শাসনের জন্য কিছুটা দায়ী ছিল। কেননা তারা দাক্ষিণাত্য নীতি মুঘল বংশের পতনের কারণ হয়েছিল।আওরঙ্গজেবের শাসিত বিশাল সাম্রাজ্য বিশেষ একটি রাজধানী অথবা একজন নৃপতি দ্বারা শাসন করা সম্ভবপর ছিল না। বিদ্রোহ দেখা দিলে প্রশমিত করা হতো মাত্র, সমূলে উৎপাটিত করা সম্ভব হতো না। এর ফলে উত্তর ও মধ্য ভারতে চরম অরাজকতা শুরু হয়। দাক্ষিণাত্যে অবস্থান করে রাজ্যের সর্বত্র শাসনকার্য পরিচালনা করা বৃদ্ধ সম্রাটের পক্ষে দুরূহ হয়ে পড়ে। কেন্দ্রীয় শাসনের শৈথিল্যের জন্য উচ্চাভিলাষী জমিদার ও ভূস্বামিগণ ক্ষমতা কুক্ষিগত করতে থাকেন। বিশেষভাবে আগ্রা অঞ্চলে পরিস্থিতি চরমে ওঠে। দীর্ঘ পঁচিশ বছর দাক্ষিণাত্যে মারাঠা শক্তি ও বিভিন্ন মুসলিম রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করার ফলে রাজকোষ শূন্য হয়ে পড়ার উপক্রম হয়। অজস্র অর্থ ও লোকবল ক্ষয় হওয়ার ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অর্থনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করলে সম্রাটের পক্ষে বিশাল মুঘল সৈন্যবাহিনীকে নিয়মিত বেতন প্রদান করা সম্ভব হয়নি এবং এর ফলে বেতনের দাবিতে তারা বিদ্রোহ ঘোষণা করে। তারা মারাঠা শিবিরে যোগদান করতেও দ্বিধা করেনি। সৈন্যবাহিনীর শৃঙ্খলা ও নৈতিক চরিত্রের অধঃপতনের ফলে স্বভাবতই মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রকম্পিত হয়ে ওঠে। এর কারণ শম্ভুজীর পুত্র রাজারাম আগ্রা হতে পলায়ন করে মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের সংঘবদ্ধ করেন। সান্তাজী ও ধনোজী নামক দুজন দুর্ধর্ষ মারাঠা বীর মুঘল সাম্রাজ্যে লুটতরাজে নিয়োজিত ছিল। ১৭০৭ খ্রিষ্টাব্দে আহমদনগরে আওরঙ্গজেবের মৃত্যুর পূর্ব পর্যন্ত মারাঠা তৎপরতা অব্যাহত থাকে। মারাঠাদের সামরিক সাফল্য শিখ ও জাঠসহ অপরাপর হিন্দু গোষ্ঠীদের মুঘল বিরোধী, আন্দোলনে প্ররোচিত করে।পরিশেষে বলা যায়, বিজয়ী পুত্র সম্রাট আওরঙ্গজেব মুঘল শাসনের পতনের জন্য কিছুটা দায়ী ছিলেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।