তুমি কি মনে কর বিজয়ী পুত্র রাজ্যটি পতনের পিছনে কিছুটা দায়ী ছিল? তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি বিজয়ী পুত্র তথা আওরঙ্গজেব মুঘল শাসনের জন্য কিছুটা দায়ী ছিল। কেননা তারা দাক্ষিণাত্য নীতি মুঘল বংশের পতনের কারণ হয়েছিল।আওরঙ্গজেবের শাসিত বিশাল সাম্রাজ্য বিশেষ একটি রাজধানী অথবা একজন নৃপতি দ্বারা শাসন করা সম্ভবপর ছিল না। বিদ্রোহ দেখা দিলে প্রশমিত করা হতো মাত্র, সমূলে উৎপাটিত করা সম্ভব হতো না। এর ফলে উত্তর ও মধ্য ভারতে চরম অরাজকতা শুরু হয়। দাক্ষিণাত্যে অবস্থান করে রাজ্যের সর্বত্র শাসনকার্য পরিচালনা করা বৃদ্ধ সম্রাটের পক্ষে দুরূহ হয়ে পড়ে। কেন্দ্রীয় শাসনের শৈথিল্যের জন্য উচ্চাভিলাষী জমিদার ও ভূস্বামিগণ ক্ষমতা কুক্ষিগত করতে থাকেন। বিশেষভাবে আগ্রা অঞ্চলে পরিস্থিতি চরমে ওঠে। দীর্ঘ পঁচিশ বছর দাক্ষিণাত্যে মারাঠা শক্তি ও বিভিন্ন মুসলিম রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করার ফলে রাজকোষ শূন্য হয়ে পড়ার উপক্রম হয়। অজস্র অর্থ ও লোকবল ক্ষয় হওয়ার ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অর্থনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করলে সম্রাটের পক্ষে বিশাল মুঘল সৈন্যবাহিনীকে নিয়মিত বেতন প্রদান করা সম্ভব হয়নি এবং এর ফলে বেতনের দাবিতে তারা বিদ্রোহ ঘোষণা করে। তারা মারাঠা শিবিরে যোগদান করতেও দ্বিধা করেনি। সৈন্যবাহিনীর শৃঙ্খলা ও নৈতিক চরিত্রের অধঃপতনের ফলে স্বভাবতই মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রকম্পিত হয়ে ওঠে। এর কারণ শম্ভুজীর পুত্র রাজারাম আগ্রা হতে পলায়ন করে মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের সংঘবদ্ধ করেন। সান্তাজী ও ধনোজী নামক দুজন দুর্ধর্ষ মারাঠা বীর মুঘল সাম্রাজ্যে লুটতরাজে নিয়োজিত ছিল। ১৭০৭ খ্রিষ্টাব্দে আহমদনগরে আওরঙ্গজেবের মৃত্যুর পূর্ব পর্যন্ত মারাঠা তৎপরতা অব্যাহত থাকে। মারাঠাদের সামরিক সাফল্য শিখ ও জাঠসহ অপরাপর হিন্দু গোষ্ঠীদের মুঘল বিরোধী, আন্দোলনে প্ররোচিত করে।পরিশেষে বলা যায়, বিজয়ী পুত্র সম্রাট আওরঙ্গজেব মুঘল শাসনের পতনের জন্য কিছুটা দায়ী ছিলেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর বিজয়ী পুত্র রাজ্যটি পতনের পিছনে কিছুটা দায়ী ছিল? তোম…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর