শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত তাহমিদের সাথে তোমার পঠিত কোন শাসকের সাদৃশ্য রয়েছে?

উত্তর: উদ্দীপকে উল্লিখিত তাহমিদের সাথে আমার পঠিত শাসক শেরশাহের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- পৃথিবীর ইতিহাসে যেসব ব্যক্তি দক্ষতা ও মেধা খাটিয়ে সামান্য অবস্থা থেকে শাসনক্ষমতার স্বর্ণ শিখরে উপনীত হয়েছেন, তাদের মধ্যে শেরশাহ, অন্যতম। তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের শাসনের ছেদ ঘটিয়ে স্বল্পকালীন সময়ের জন্য আফগান শাসন প্রতিষ্ঠা করেন। শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। ফরিদ বিমাতার চক্রান্তে গৃহছাড়া হন। কিন্তু অসাধারণ যোগ্যতাসম্পন্ন ফরিদের নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে তেমন বেগ পেতে হয়নি। ১৫৩৯ খ্রিষ্টাব্দে তিনি চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে ভারতবর্ষে আফগান শাসন প্রতিষ্ঠা করেন। শেরশাহ সিংহাসনে বসেই রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। একে একে তিনি পাঞ্জাব, সিন্ধু, মুলতান প্রভৃতি রাজ্যভুক্ত করেন। শেরশাহ আজমীর থেকে আবু পর্বত পর্যন্ত সমগ্র ভূভাগ নিজঅধিকারে আনেন। কালিঞ্জর দুর্গ ছিল শেরশাহের শেষ অভিযান। এটিও তিনি জয় করেন। উদ্দীপকের ঘটনা শেরশাহের সাথে মিলে যায়। কেননা শেরশাহের মতো তাহমিদও বিমাতার অত্যাচারে গৃহ ত্যাগ করে সামন্তরাজার অধীনে চাকরি নিয়ে স্বীয় মেধা ও যোগ্যতাবলে বিশাল এলাকার অধিপতি হন। তাই বলা যায়, উদ্দীপকের তাহমিদের জীবন ও কর্মকান্ডের সাথে শেরশাহের জীবন ও কর্মকান্ডের মিল যথার্থ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত তাহমিদের সাথে তোমার পঠিত কোন শাসকের সাদৃশ্য রয়েছে?

উদ্দীপক

তাহমিদ বিমাতার অত্যাচারে পিতৃগৃহ ত্যাগ করে এক সামন্তরাজার অধীনে চাকরি গ্রহণ করেন। অল্পদিনে রাজার প্রিয়পাত্র হয়ে রাজকীয় ও কূটনৈতিক গুণাবলি অর্জন করেন। অর্জিত কূটনৈতিক জ্ঞান ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বিশাল এলাকার অধিপতি হয়ে যোগাযোগ ও ভূমি রাজস্বব্যবস্থার পুনর্বিন্যাসে বৈপ্লবিক পরিবর্তন করেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

'হুমায়ুন' শব্দের অর্থ ভাগ্যবান।

উত্তর

আফগান শাসক শেরশাহের সময়ে নির্মিত একটি ঐতিহাসিক মহাসড়কের নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ বহু সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাসমূহের মধ্যে প্রধান ছিলেন 'সড়ক-ই-আযম' বা গ্রান্ড ট্রাঙ্ক রোড। এটি ছিল প্রায় ১৫০০ মাইল দীর্ঘ। এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সাধারণ পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার জন্য রাস্তার দু'ধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয়েছিল। এছাড়া দু'ক্রোশ অন্তর মুসাফিরখানা ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তাহমিদের সাথে আমার পঠিত শাসক শেরশাহের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- পৃথিবীর ইতিহাসে যেসব ব্যক্তি দক্ষতা ও মেধা খাটিয়ে সামান্য অবস্থা থেকে শাসনক্ষমতার স্বর্ণ শিখরে উপনীত হয়েছেন, তাদের মধ্যে শেরশাহ, অন্যতম। তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের শাসনের ছেদ ঘটিয়ে স্বল্পকালীন সময়ের জন্য আফগান শাসন প্রতিষ্ঠা করেন। শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। ফরিদ বিমাতার চক্রান্তে গৃহছাড়া হন। কিন্তু অসাধারণ যোগ্যতাসম্পন্ন ফরিদের নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে তেমন বেগ পেতে হয়নি। ১৫৩৯ খ্রিষ্টাব্দে তিনি চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে ভারতবর্ষে আফগান শাসন প্রতিষ্ঠা করেন। শেরশাহ সিংহাসনে বসেই রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। একে একে তিনি পাঞ্জাব, সিন্ধু, মুলতান প্রভৃতি রাজ্যভুক্ত করেন। শেরশাহ আজমীর থেকে আবু পর্বত পর্যন্ত সমগ্র ভূভাগ নিজঅধিকারে আনেন। কালিঞ্জর দুর্গ ছিল শেরশাহের শেষ অভিযান। এটিও তিনি জয় করেন। উদ্দীপকের ঘটনা শেরশাহের সাথে মিলে যায়। কেননা শেরশাহের মতো তাহমিদও বিমাতার অত্যাচারে গৃহ ত্যাগ করে সামন্তরাজার অধীনে চাকরি নিয়ে স্বীয় মেধা ও যোগ্যতাবলে বিশাল এলাকার অধিপতি হন। তাই বলা যায়, উদ্দীপকের তাহমিদের জীবন ও কর্মকান্ডের সাথে শেরশাহের জীবন ও কর্মকান্ডের মিল যথার্থ।

উত্তর

ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমার পঠিত উক্ত শাসক তথা শেরশাহের অবদান চিরস্মরণীয়। ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উক্ত শাসকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো- ভূমি রাজস্ব: শেরশাহ তার সাম্রাজ্যের ভূমিকে আবাদি ও অনাবাদি এ দু' -শ্রেণিতে বিভক্ত করেন। আবাদি জমিকে আবার উত্তম, মধ্যম ও নিম্ন - এ তিন শ্রেণিতে বিভক্ত করা হয়। এ তিন শ্রেণির ভূমির উৎপাদনের তারতম্য -থাকায় তিন ধরনের রাজস্ব ধার্য করা হতো। এ তিন জমির ফসলের মোট উৎপাদনকে তিন দিয়ে ভাগ করে গড় করা হতো। এ গড় ছিল সংশ্লিষ্ট অঞ্চলের বিঘাপ্রতি খাজনা (রাজস্ব) আদায়ের হার। কৃষকেরা ফসল দিয়ে অথবা নগদ অর্থ দিয়ে ধার্যকৃত রাজস্ব দিতে পারত। শেরশাহের আমলে সরকারি আয়ের উৎসগুলো দু'ভাগে বিভক্ত ছিল। উৎসগুলো হলো কেন্দ্রীয় ও স্থানীয়। শেরশাহের আমলে আয়-ব্যয়ের আর্থিক আগাম হিসাব করা হতো। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত বার্ষিক আয়-ব্যয়েরও হিসাব করা হতো। প্রাপ্ত আয়-ব্যয়কে ভিত্তি ধরে আগাম বছরের আয়-ব্যয়ের খসড়া তৈরি করা হতো। শেরশাহ রাজস্বব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আনার জন্য কবুলিয়াত ও পাট্টার ব্যবস্থা করেন। কৃষকদের মধ্যে ধার্যকৃত আবাদি জমিতে অধিকার স্বীকার করে সরকার কৃষকদের পাট্টা দিত। আবার সরকার কর্তৃক আরোপিত শর্তগুলো মেনে চলার জন্য কৃষকেরা সরকারকে কবুলিয়াত (চুক্তিপত্র) দিত। যাতায়াত ব্যবস্থা: শেরশাহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, অর্থাৎ, শেরশাহ-ই ছিলেন প্রথম মুসলিম শাসক, যিনি জনগণের কল্যাণে অসংখ্য সড়ক নির্মাণ করেন। ৪টি বিখ্যাত সড়ক নির্মাণের জন্য শেরশাহ ইতিহাসে অমর হয়ে রয়েছেন। সে ৪টি সড়ক হলো- ১. বাংলাদেশের সোনারগাঁ হতে সিন্ধুর অববাহিকা পর্যন্ত ১,৫০০ ক্রোশ পর্যন্ত বিস্তৃত। এ সড়কটি ইতিহাসে সড়কই-ই-আজম বা গ্র্যান্ড ট্রাক রোড নামে অধিক পরিচিত। ২. আগ্রা হতে বুরহানপুর। ৩. তৃতীয় রাস্তা হচ্ছে লাহোর হতে মুলতান। ৪. চতুর্থ রাস্তাটি হচ্ছে আগ্রা হতে যোধপুর ও চিতোর পর্যন্ত বিস্তৃত। রাস্তাকে ছায়াঢাকা ও পথিকদের চলার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য রাস্তার উভয় পাশে ছায়াদানকারী গাছ রোপণ করা হয়েছিল এবং প্রতি ক্রোশ অন্তর অন্তর পথিকদের বিশ্রামের জন্য সরাইখানা (আধুনিক বিশ্রামখানা) নির্মাণ করা হয়েছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।