ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তোমার পঠিত উক্ত শাসকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমার পঠিত উক্ত শাসক তথা শেরশাহের অবদান চিরস্মরণীয়। ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উক্ত শাসকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো- ভূমি রাজস্ব: শেরশাহ তার সাম্রাজ্যের ভূমিকে আবাদি ও অনাবাদি এ দু' -শ্রেণিতে বিভক্ত করেন। আবাদি জমিকে আবার উত্তম, মধ্যম ও নিম্ন - এ তিন শ্রেণিতে বিভক্ত করা হয়। এ তিন শ্রেণির ভূমির উৎপাদনের তারতম্য -থাকায় তিন ধরনের রাজস্ব ধার্য করা হতো। এ তিন জমির ফসলের মোট উৎপাদনকে তিন দিয়ে ভাগ করে গড় করা হতো। এ গড় ছিল সংশ্লিষ্ট অঞ্চলের বিঘাপ্রতি খাজনা (রাজস্ব) আদায়ের হার। কৃষকেরা ফসল দিয়ে অথবা নগদ অর্থ দিয়ে ধার্যকৃত রাজস্ব দিতে পারত। শেরশাহের আমলে সরকারি আয়ের উৎসগুলো দু'ভাগে বিভক্ত ছিল। উৎসগুলো হলো কেন্দ্রীয় ও স্থানীয়। শেরশাহের আমলে আয়-ব্যয়ের আর্থিক আগাম হিসাব করা হতো। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত বার্ষিক আয়-ব্যয়েরও হিসাব করা হতো। প্রাপ্ত আয়-ব্যয়কে ভিত্তি ধরে আগাম বছরের আয়-ব্যয়ের খসড়া তৈরি করা হতো। শেরশাহ রাজস্বব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আনার জন্য কবুলিয়াত ও পাট্টার ব্যবস্থা করেন। কৃষকদের মধ্যে ধার্যকৃত আবাদি জমিতে অধিকার স্বীকার করে সরকার কৃষকদের পাট্টা দিত। আবার সরকার কর্তৃক আরোপিত শর্তগুলো মেনে চলার জন্য কৃষকেরা সরকারকে কবুলিয়াত (চুক্তিপত্র) দিত। যাতায়াত ব্যবস্থা: শেরশাহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, অর্থাৎ, শেরশাহ-ই ছিলেন প্রথম মুসলিম শাসক, যিনি জনগণের কল্যাণে অসংখ্য সড়ক নির্মাণ করেন। ৪টি বিখ্যাত সড়ক নির্মাণের জন্য শেরশাহ ইতিহাসে অমর হয়ে রয়েছেন। সে ৪টি সড়ক হলো- ১. বাংলাদেশের সোনারগাঁ হতে সিন্ধুর অববাহিকা পর্যন্ত ১,৫০০ ক্রোশ পর্যন্ত বিস্তৃত। এ সড়কটি ইতিহাসে সড়কই-ই-আজম বা গ্র্যান্ড ট্রাক রোড নামে অধিক পরিচিত। ২. আগ্রা হতে বুরহানপুর। ৩. তৃতীয় রাস্তা হচ্ছে লাহোর হতে মুলতান। ৪. চতুর্থ রাস্তাটি হচ্ছে আগ্রা হতে যোধপুর ও চিতোর পর্যন্ত বিস্তৃত। রাস্তাকে ছায়াঢাকা ও পথিকদের চলার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য রাস্তার উভয় পাশে ছায়াদানকারী গাছ রোপণ করা হয়েছিল এবং প্রতি ক্রোশ অন্তর অন্তর পথিকদের বিশ্রামের জন্য সরাইখানা (আধুনিক বিশ্রামখানা) নির্মাণ করা হয়েছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ভূমি রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তোমার পঠিত উক্ত শাসকের অবদা…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর