উদ্দীপকে বর্ণিত ভাগ্যাহত শাসক শিহাবের সাথে তোমার পাঠ্যপুস্তকের মুঘল বংশের কোন শাসকের সাদৃশ্য লক্ষ করা যায়? পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ভাগ্যাহত শাসক শিহাবের সাথে আমার পাঠ্যপুস্তকের মুঘল বংশের সম্রাট বাবরের সাদৃশ্য লক্ষ করা যায়। ১৪৯৪ খ্রিস্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসন লাভের পর পরই তার দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু ভাগ্যবিপর্যয়ে পতিত হয়ে তিনি সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিস্টাব্দে ফারগানাও হস্তচ্যুত হয়। ১৫০২ খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন। পরবর্তীকালে ১৫০৩ খ্রিস্টাব্দে আরচিয়ানের যুদ্ধে সাইবানি খানের কাছে পরাজিত হয়ে ফারগানা ও সমরখন্দ থেকে বিতাড়িত হন। এ সময় কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল অধিকার করে বাদশাহ উপাধি নিয়ে রাজত্ব করতে থাকেন। তিনি সমরখন্দ দখল করলেও তা আবারও হাতছাড়া হয়ে যায়। এরপর ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করেন। কিন্তু অসাধারণ সাহসী বাবর এতেই সন্তুষ্ট থাকেননি। ১৫২৬ খ্রি. তিনি পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে দেখা যায়, শিহাব অল্প বয়সে ছোট একটি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেও রাষ্ট্রটি হাতছাড়া হয়। তিনি শক্তি সঞ্চয় করে উন্নত রণতরী, সমরাস্ত্র ও কামানের দ্বারা প্রতিবেশীর বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করেন। অতঃপর তিনি উক্ত রাজ্যের ধ্বংসস্তূপের ওপর একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তাই বলা যায়, উদ্দীপকের শিহাবের সাথে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা বাবরই অধিক সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ভাগ্যাহত শাসক শিহাবের সাথে তোমার পাঠ্যপুস্তকের মুঘল…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর