উদ্দীপকে মুঘল সাম্রাজ্য পতনের কোন কারণগুলো ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুঘল সাম্রাজ্যের পতনের শাসকদের দুর্বলতা, সুষ্ঠু উত্তরাধিকার নীতি অভাব অর্থনৈতিক সংকট ও শাসকদের বিলাসিতার কারণ ফুটে ওঠেছে।ইতিহাসের গতিপথে আবির্ভাব যেমন সত্য, ধ্বংসও তেমনি অনিবার্য। রাষ্ট্র ও রাজনীতিতে কোনোকিছুই একমুখী চলে না, উত্থান ও পতন সময়ের ব্যবধানে ঘটে। একদা গোটা উত্তর ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে মুঘলরা আধিপত্য বিস্তার করেছিল। তা কালের গতিতে ধূলিসাৎ হয়ে ইতিহাসের পাতায় স্থান লাভ করেছে। সম্রাট আওরঙ্গজেবের জীবদ্দশাতেই মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও পতন প্রক্রিয়া শুরু হয়। সম্রাট আওরঙ্গজেবের পর মুঘল শাসনের শৌর্যবীর্য কমতে শুরু করে। বিশাল বিস্তৃত সাম্রাজ্যের পতন, রোধ করার জন্য এ সময় প্রয়োজন ছিল সুযোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন সম্রাটের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আওরঙ্গজেব পরবর্তী প্রায় দেড় শতাধিক বছর সময়ে মুঘল সাম্রাজ্যে এরূপ সুযোগ্য সম্রাটের আবির্ভাব ঘটেনি। এ সময়ের প্রায় সব সম্রাটই ছিলেন দুর্বল ও ইন্দ্রয়পরায়ণ। তখন চরিত্র মাধুর্য ও শাসন নৈপুণ্যের অধিকারী কোনো সম্রাটের আবির্ভাব না হওয়ায় এ সাম্রাজ্যের পতন রোধ সম্ভব হয় নি। মুঘল সাম্রাজ্যে উত্তরাধিকার নির্বাচনে কোনো সুষ্ঠু আইন ও নীতি অনুসরণ করা হতো না। সিংহাসনে জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকার অবধারিত সত্য হিসেবে বিবেচিত হয় নি। ফলে প্রায় প্রত্যেক সম্রাটের রাজত্বের শেষ এবং শুরুতে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ও ভ্রাতৃযুদ্ধ ছিল প্রায় অবধারিত। একমাত্র আকবর চাড়া প্রায় সব ক্ষেত্রেই সম্রাটের মৃত্যুর পর অথবা তার জীবদ্দশাতেই তরবারির মাধ্যমে উত্তরাধিকার নির্ধারিত হয়েছে। হুমায়ুনের রাজত্বে ভাতৃবিরোধ, দেখা যায়। জাহাঙ্গীর ও শাহজাহান উভয়েই পিতার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন। শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসন প্রশ্নে ভ্রাতৃযুদ্ধ মুঘল ইতিহাসকে কলঙ্কিত করেছে। তাছাড়া স্থাপত্য শিল্পে অর্থব্যয় এবং বিলাসিতার জন্য রাজকোষ শূন্য হয়ে পড়ে। যা মুঘলদের অন্যতম কারণ। এ সময় অভিজাতরা ক্রমান্বয়ে ইরানি, তুরানি ও হিন্দুস্থানি ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে পড়ে। ইন্দ্রিয়াসক্তি ও বিলাসিতায় তারা তাদের স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। ইন্দ্রিয়াসক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সেনাপতিরা যুদ্ধ শিবিরেও তাদের অন্তঃপুরিকাদের নিয়ে যেতেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে মুঘল সাম্রাজ্য পতনের কোন কারণগুলো ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর