শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে মোগল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা সাথে মুঘল সম্রাট শাহজাহানের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : মধ্যযুগে ভারতের ইতিহাসে এক মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনা হলো সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যে উত্তরাধিকার সংগ্রামের দ্বন্দ্বের লড়াই। ১৬৫৭ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার চার পুত্র দারাশিকো, শাহ সুজা, আওরঙ্গজেব ও মুরাদ সিংহাসন লাভের জন্য উত্তরাধিকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। উদ্দীপাকা আমরা একই দৃশ্য দেখতে পাই। উদ্দীপকে বর্ণিত জামাল চৌধুরীর শাসনকালের শেষ দিকের অবস্থা ভালো ছিল না। তার চার পুত্রের মধ্যে সিংহাসনের উত্তরাধিকা দ্বন্দ্ব অনেক লড়াই হয়। পুত্রদের মধ্যে একজন ক্ষমতা দখল করে চৌধুরী সাহেবকে বন্দী করেন। বন্দি অবস্থায় ১০ বছর অতিবাহিত করার পথে মৃত্যুবরণ করেন। একইভাবে সম্রাট শাহজাহানের শেষ জীবনে অনেক দুঃখ-দূর্দশা ও অবমাননার মধ্যে দিয়ে গেছে। ১৯৫৭ সালের বৃদ্ধ শাহজাহান অসুস্থ হওয়ার সাথে সাথে তার চার পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের ঝগড়া শুরু হয়। পুত্রদের মধ্যে আওরঙ্গজে সিংহাসনের উপযুক্ত হলেও দারার প্রতি সম্রাটের অন্ধ বিশ্বাসের কারণে ভাইদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আওরঙ্গজেব সুজা ও মুরাদের মধ্যে ত্রি-শক্তি জোট গঠিত হয়। ফলে শাহ সুজা নিজেকে সম্রাট ঘোষণা করেন। কিন্তু দারার কাছে তিনি পরাজিত হয়ে নিজ রাজ্যে ফিরে যান। অন্যদিকে আওরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনী ধর্মাট ও সামুগড়ের যুদ্ধে দারাকে পরাজিত করে এবং কৌশলে মুরাদকে পরাজিত করপ আওরঙ্গজেব ক্ষমতা দখল করে। এরপর সম্রাট শাহজাহানকে আগ্রা দুর্গে নজর বন্দি করা হয়। দীর্ঘ ৮ বছর বন্দি থাকার পর অবশেষে ১৬৬৬ খ্রিস্টাব্দের ২২ শে জানুয়ারি ৭৪ বছর বয়সে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে সম্রাট শাহজাহানের চার পুত্রের উত্তরাধিকার দ্বন্দ্বের মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে মোগল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের মি…

উদ্দীপক

জামান চৌধুরীর শাসনকালের শেষ দিকের অবস্থা ভালো ছিল না। তার চার পুত্রের মধ্যে সিংহাসনের উত্তরাধিকারকে কেন্দ্র করে ব্যাপক দ্বন্দ্ব হয। পুত্রদের মধ্যে একজন ক্ষমতা দখল করে চৌধুরী সাহেবকে বন্দী করেন। বন্দী অবস্থায় ১০ বছর অতিবাহিত হবার পর তিনি মৃত্যুবরণ করেন।

Rajshahi · 2022

উত্তর

নুরজাহানের প্রকৃত নাম মেহের-উন-নিসা।

উত্তর

ইসলামি অনুশাসনের প্রতি নিষ্ঠাবান হওয়ায় মুঘল সম্রাট আওরঙ্গজেব জিন্দাপির বলা হয়। সম্রাট আওরঙ্গজেব ছিলেন খাঁটি সুন্নি মুসলমান। ধর্মীয় দৃষ্টান্তে ইসলামের বিধি-বিধান পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছেন। তিনি পরিশুদ্ধ জীবনযাপন করতেন। রাজ্যশাসনের ব্যাপারে তিনি ইসলাম ধর্ম অনুমোদিত বিধান জারি করেন। আওরঙ্গজেব ইসলামি বিরোধী সকল উৎসব -অনুষ্ঠান বন্ধ করে দেন। সম্রাট আকবরের আমলে ইসলাম ধর্মের চর্চা অত্যন্ত শিথিল হয়ে পড়েছিলো,আওরঙ্গজেব এসে পুনরুজ্জীবিত করে। তার এ অবদানের জন্য তিনি মুসলমানদের কাছ থেকে জিন্দাপির উপাধি লাভ করেন।

উত্তর

উদ্দীপকের ঘটনা সাথে মুঘল সম্রাট শাহজাহানের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : মধ্যযুগে ভারতের ইতিহাসে এক মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনা হলো সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যে উত্তরাধিকার সংগ্রামের দ্বন্দ্বের লড়াই। ১৬৫৭ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার চার পুত্র দারাশিকো, শাহ সুজা, আওরঙ্গজেব ও মুরাদ সিংহাসন লাভের জন্য উত্তরাধিকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। উদ্দীপাকা আমরা একই দৃশ্য দেখতে পাই। উদ্দীপকে বর্ণিত জামাল চৌধুরীর শাসনকালের শেষ দিকের অবস্থা ভালো ছিল না। তার চার পুত্রের মধ্যে সিংহাসনের উত্তরাধিকা দ্বন্দ্ব অনেক লড়াই হয়। পুত্রদের মধ্যে একজন ক্ষমতা দখল করে চৌধুরী সাহেবকে বন্দী করেন। বন্দি অবস্থায় ১০ বছর অতিবাহিত করার পথে মৃত্যুবরণ করেন। একইভাবে সম্রাট শাহজাহানের শেষ জীবনে অনেক দুঃখ-দূর্দশা ও অবমাননার মধ্যে দিয়ে গেছে। ১৯৫৭ সালের বৃদ্ধ শাহজাহান অসুস্থ হওয়ার সাথে সাথে তার চার পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের ঝগড়া শুরু হয়। পুত্রদের মধ্যে আওরঙ্গজে সিংহাসনের উপযুক্ত হলেও দারার প্রতি সম্রাটের অন্ধ বিশ্বাসের কারণে ভাইদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আওরঙ্গজেব সুজা ও মুরাদের মধ্যে ত্রি-শক্তি জোট গঠিত হয়। ফলে শাহ সুজা নিজেকে সম্রাট ঘোষণা করেন। কিন্তু দারার কাছে তিনি পরাজিত হয়ে নিজ রাজ্যে ফিরে যান। অন্যদিকে আওরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনী ধর্মাট ও সামুগড়ের যুদ্ধে দারাকে পরাজিত করে এবং কৌশলে মুরাদকে পরাজিত করপ আওরঙ্গজেব ক্ষমতা দখল করে। এরপর সম্রাট শাহজাহানকে আগ্রা দুর্গে নজর বন্দি করা হয়। দীর্ঘ ৮ বছর বন্দি থাকার পর অবশেষে ১৬৬৬ খ্রিস্টাব্দের ২২ শে জানুয়ারি ৭৪ বছর বয়সে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে সম্রাট শাহজাহানের চার পুত্রের উত্তরাধিকার দ্বন্দ্বের মিল রয়েছে।

উত্তর

উক্ত উত্তরাধিকার দ্বন্দ্বে তথা মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের পিছনে নানা কারণ বিদ্যমান। নিচে তা আলোচনা করা হলো: সম্রাট শাহজাহানের আমলে মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনা হলো উত্তরাধিকারের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে উত্তরাধিকার নীতির অভাব। সিংহাসন লাভের বিষয়ে মোগলদের কোন সুনির্দিষ্ট নীতি ছিল না। পূর্ববর্তী সম্রাটদের আমল ভ্রাতৃসংঘাত ছিল। শাহজাহানের আমলে একই ঘটনার পুনরাবৃত্তি ছিল খুব সাধারণ ঘটনা। পুত্রদের মধ্যে সম্রাট শাহজাহানের বৈষম্যপূর্ণ আচরণ উত্তরাধিকার দ্বন্দ্বে উল্লেখযোগ্য কারণ বলে অনেক ঐতিহাসিকরা মনে করেন। পুত্রদের প্রতি তিনি সমান আচরণ করেননি। তিনি জানতেন, পুত্রদের মধ্যে আওরঙ্গজেব সিংহাসনের উপযুক্ত অধিকার। কিন্তু সম্রাট দারার প্রতি অন্ধ স্নেহে আওরঙ্গজেব কে দাক্ষিণাত্যের সুবাদার পদে ইস্তপা দিতে বাধ্য করেন । এমনকি দারার কুমন্ত্রণায় সম্রাট তার অন্য পুত্রদের প্রতি আপত্তিকার ভাষায় পত্র লিখে পরিস্থিতিতে জটিল করে তুলেছিলেন। এ ছাড়া ভাতৃদ্বন্দ্ব সৃষ্টিতে দারা অনেকাংশে জড়িত। সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েন এখন আর একমাত্র আগ্রায় উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে সম্রাট দারার ওপর দায়িত্ব দেন। দারা এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি সম্রাটের অসুস্থতার খবর গোপন রাখেন। রাজ দরবার তথা সম্রাট সম্পর্কে সকল খবর গোপন রাখা দারা তার ভাইদের কর্মক্ষেত্রে নিয়োজিত ভকিলদের কঠোর নির্দেশ দেন। রাজধানীর সাথে সংযোগরক্ষাকারী বাংলা, গুজরাট ও দাক্ষিণাত্যের পথ গুলো বন্ধ করে দেয়া হয়। কেন্দ্রে ভাইদের জায়গির ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ক্ষমতা কুক্ষিগত করার জন্য দারার৷ এরুপ আচরণ আওরঙ্গজেব সহ তার ভাইদের ক্ষুব্ধ করে এবং উত্তরাধিকার সংগ্রামকে অনিবার্য করে তোলে। এ কারণে ঐতিহাসিক যদুনাথ সরকার দারাকেই সকল গোলযোগের মূল কারন বলে অভিহিত করেছেন। অবশেষে বলা যায় সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের পেছনে নানাবিদ কারণ রয়েছে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।