তোমার পাঠ্য বইয়ের আলোকে উক্ত উত্তরাধিকার দ্বন্দ্বের মূল কারণ বিশ্লেষণ কর
উত্তর: উক্ত উত্তরাধিকার দ্বন্দ্বে তথা মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের পিছনে নানা কারণ বিদ্যমান। নিচে তা আলোচনা করা হলো: সম্রাট শাহজাহানের আমলে মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনা হলো উত্তরাধিকারের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে উত্তরাধিকার নীতির অভাব। সিংহাসন লাভের বিষয়ে মোগলদের কোন সুনির্দিষ্ট নীতি ছিল না। পূর্ববর্তী সম্রাটদের আমল ভ্রাতৃসংঘাত ছিল। শাহজাহানের আমলে একই ঘটনার পুনরাবৃত্তি ছিল খুব সাধারণ ঘটনা। পুত্রদের মধ্যে সম্রাট শাহজাহানের বৈষম্যপূর্ণ আচরণ উত্তরাধিকার দ্বন্দ্বে উল্লেখযোগ্য কারণ বলে অনেক ঐতিহাসিকরা মনে করেন। পুত্রদের প্রতি তিনি সমান আচরণ করেননি। তিনি জানতেন, পুত্রদের মধ্যে আওরঙ্গজেব সিংহাসনের উপযুক্ত অধিকার। কিন্তু সম্রাট দারার প্রতি অন্ধ স্নেহে আওরঙ্গজেব কে দাক্ষিণাত্যের সুবাদার পদে ইস্তপা দিতে বাধ্য করেন । এমনকি দারার কুমন্ত্রণায় সম্রাট তার অন্য পুত্রদের প্রতি আপত্তিকার ভাষায় পত্র লিখে পরিস্থিতিতে জটিল করে তুলেছিলেন। এ ছাড়া ভাতৃদ্বন্দ্ব সৃষ্টিতে দারা অনেকাংশে জড়িত। সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েন এখন আর একমাত্র আগ্রায় উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে সম্রাট দারার ওপর দায়িত্ব দেন। দারা এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি সম্রাটের অসুস্থতার খবর গোপন রাখেন। রাজ দরবার তথা সম্রাট সম্পর্কে সকল খবর গোপন রাখা দারা তার ভাইদের কর্মক্ষেত্রে নিয়োজিত ভকিলদের কঠোর নির্দেশ দেন। রাজধানীর সাথে সংযোগরক্ষাকারী বাংলা, গুজরাট ও দাক্ষিণাত্যের পথ গুলো বন্ধ করে দেয়া হয়। কেন্দ্রে ভাইদের জায়গির ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ক্ষমতা কুক্ষিগত করার জন্য দারার৷ এরুপ আচরণ আওরঙ্গজেব সহ তার ভাইদের ক্ষুব্ধ করে এবং উত্তরাধিকার সংগ্রামকে অনিবার্য করে তোলে। এ কারণে ঐতিহাসিক যদুনাথ সরকার দারাকেই সকল গোলযোগের মূল কারন বলে অভিহিত করেছেন। অবশেষে বলা যায় সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের পেছনে নানাবিদ কারণ রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তোমার পাঠ্য বইয়ের আলোকে উক্ত উত্তরাধিকার দ্বন্দ্বের মূল কারণ বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর