উদ্দীপকে কোন মুঘল শাসকের কোন নীতি গ্রহণের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি গ্রহণের ইঙ্গিত করা হয়েছে।সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দু জাগরণের নেতৃত্বদানকারী রণদক্ষ ও নির্ভীক রাজপুতদের সহযোগিতা ও সহানুভূতি লাভের জন্য তাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন। ১৫৬২ খ্রিষ্টাব্দে তিনি অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধাবাঈকে বিবাহ করেন। ১৫৭০ খ্রিষ্টাব্দে তিনি জয়পুরের ভগবান দাসের কন্যার সাথে পুত্র সেলিমের বিবাহ দেন। এভাবে সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দুদের সর্বাপেক্ষা সাহসী, শক্তিশালী ও বিশ্বস্ত বীরদের সর্বাত্মক সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব ও সম্প্রীতি লাভে সক্ষম হন। আবুল ফজলের 'আইন-ই-আকবরী' হতে পাওয়া যায় আকবর রাজপুতদের প্রশাসনিক ও সামরিক বিভাগের উচ্চপদগুলোতে নিযুক্ত করে তাদের সহানুভূতি ও সহযোগিতা লাভ করেন। অপরদিকে, বিজিত রাজ্যগুলোর রাজপুতদের হস্তে শাসন ভার ছেড়ে দিয়ে তাদের সহযোগিতা লাভ করেন। প্রদত্ত উদ্দীপকটি পাঠ করলে আমরা দেখতে পাই, হাবিব সাহেব একজন চেয়ারম্যান ছিলেন। তার এলাকায় অধিকাংশ মানুষ ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী। তিনি বুঝতে পারেন, সংখ্যাগরিষ্ঠ জনগণকে অসন্তুষ্ট রেখে এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি ভিন্ন ধর্মের লোকদের সাথে আত্মীয়তার সম্পর্ক করেন। তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। ফলে উক্ত সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। যা সম্রাট আকবরের রাজপুত্রদের প্রতি গৃহীত নীতি অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপন ও মহাবস্থান নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।অতএব উদ্দীপকে আকবরের রাজপুত্র নীতি গ্রহণের কথা বলা হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মুঘল শাসকের কোন নীতি গ্রহণের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর