আধুনিক রাষ্ট্রীয় ভূমি রাজস্বনীতি তোমার পঠিত আফগান শাসক প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাপনার নিকট অনেকাংশে ঋণী-উক্তিটির যথার্থতা নির্ণয় কর।
উত্তর: আধুনিক রাষ্ট্রীয় ভূমি রাজস্বনীতি আমার পঠিত আফগান শাসক তথা শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাপনার নিকট অনেকাংশে ঋণী। উক্তিটির যথার্থ ও যৌক্তিক।বর্তমান রাষ্ট্রসমূহ হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। তাই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য, জনগণের কল্যাণ সাধনের জন্য শাসকগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সামন্ততান্ত্রিক ভারতে ভূমি রাজস্ব ছিল রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস। তাই শেরশাহ ভূমি রাজস্ব সংস্কারে বিশেষ মনোযোগ দেন। সাসারামের জায়গিরদার থাকাকালীন তার অর্জিত অভিজ্ঞতাকে তিনি এ ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগান এবং কৃষি ও কৃষকের কল্যাণমুখী একটি ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। ভূমি রাজস্ব ব্যবস্থাকে ন্যায়ানুগ করার উদ্দেশ্যে শেরশাহ সযত্নে জমি জরিপের ব্যবস্থা করেন। তার আগে এ রীতি প্রচলিত না থাকায় অনেক ক্ষেত্রে রায়ত অবিচাএরর সম্মুখীন হতেন। কাজেই শেরশাহ ভূমি রাজস্ব নির্ধারণের পূর্বশর্ত হিসেবে প্রথমে সাম্রাজ্যের চাষ উপযোগী সমস্ত ভূমি পরিমাপের ব্যবস্থা করেন। ফসল বপনের সময় ভূমি জরিপ করা হতো এবং ফসল কাটার সময় শস্যের পরিমাপ করে উৎপাদিত শস্যের গড়পড়তা তিন ভাগের এক ভাগ রাজস্ব ধার্য করা হতো। অবশ্য মূলতানসহ আরও দু'একটি অঞ্চলে নির্ধারিত রাজস্বের পরিমাণ ছিল উৎপন্ন ফসলের চার ভাগের এক ভাগ। রাজস্ব নগদ অর্থ ও মস্যের মাধ্যমে পরিশোধ করা যেত। অবশ্য প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কারণে ফসল উৎপাদন ব্যাহত বা শস্যহানি হলে কৃষকদের রাজস্ব মওকুফ এমনকি রাষ্ট্রীয় কোষাগার থেকে কৃষকদের ঋণদানেরও ব্যবস্থা ছিল। ক্ষতিগ্রস্ত কৃষকদের আপদকালীন সহযোগিতাদানের জন্য তিনি 'বীমা তহবিল' গঠন করেছিলেন।পরিশেষে বলা যায়, শাসক শেরশাহের রাজস্বব্যবস্থার নিকট আধুনিক রাজস্বব্যবস্থার অনেকাংশে ঋণী।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আধুনিক রাষ্ট্রীয় ভূমি রাজস্বনীতি তোমার পঠিত আফগান শাসক প্রবর্তিত ভূ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর