উদ্দীপকে উল্লিখিত ধর্মমতের আলোকের তোমার পাঠ্যবইয়ে পঠিত নতুন ধর্মমতের কার্যক্রমের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের গুরু নানকের সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে হিন্দু ধর্মাবলম্বী গুরু নানক হিন্দু ও মুসলমানদের ধর্মের বাইরে গিয়ে এক নতুন ধর্মমত প্রচার করেন। হিন্দুধর্ম ও ইসলাম ধর্মের সংমিশ্রণে একেশ্বরবাদী শিখ ধর্ম অনেকেই গ্রহণ করে এবং গ্রন্থসাহেব নামে তাদের একটি ধর্মগ্রন্থও রয়েছে। উদ্দীপকেও অনুরূপ মুঘল সম্রাট আকবর ধর্মবিদ্বেষ ও পরধর্মের প্রতি অসহিষ্ণুতা দূর করার লক্ষ্যে ১৫৮২ খ্রিষ্টাব্দে দ্বীন-ই-ইলাহি (ঐশী একেশ্বরবাদ) নামক এক ধর্ম প্রবর্তন করেন। সকল ধর্মের নির্যাস নিয়ে এ ধর্ম গঠিত হয়েছিল। এ নতুন ধর্মমতে অতীন্দ্রিয়বাদী দর্শন ও প্রকৃতি পূজার মিশ্রণ ছিল। সকল চিন্তার ভিত্তি ছিল কঠোর যুক্তিবাদ। এ ধর্মে কোনো নবি বা দেব-দেবীর স্থান ছিল না। একে একটি স্বতন্ত্র ধর্ম না বলে ধর্মীয় মতবাদ হিসেবে অভিহিত করাই শ্রেয়। এ মতবাদের অনুসারীদের সম্রাটের নামে তাদের সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম- এ চারটি জিনিস উৎসর্গ করতে হতো। এ ধর্মের বিধান অনুযায়ী সম্রাটকে সিজদা দিতে হতো।পরিশেষে বলা যায়, উদ্দীপকের গুরু নানকের সাথে মুঘল সম্রাট আকবরের সাদৃশ্য যথার্থ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ধর্মমতের আলোকের তোমার পাঠ্যবইয়ে পঠিত নতুন ধর্মমতে…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর