উদ্দীপকের শাসকের সাথে কোন মুঘল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে ভারতবর্ষের শাসক সম্রাট বাবরের মিল রয়েছে। উদ্দীপকের সুলতান উসমান পিতার সিংহাসনে আরোহণ করে অল্পদিনের মধ্যেই ষড়যন্ত্রের শিকার হয়ে রাজ্য ছাড়া হন। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী রাজ্যসমূহে আক্রমণ করে তাদের পরাজিত করেন এবং একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার গৌরব অর্জন করেন। উদ্দীপকের এ ঘটনা সম্রাট বাবরের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৪৯৪ খ্রিষ্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসন লাভের পর পরই তিনি তার দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু ভাগ্যবিপর্যয়ে পতিত হয়ে সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিস্টাব্দে ফারগানাও হস্তচ্যুত হয়। ভবঘুরের মতো বাবর স্থান থেকে অন্যস্থান ঘুরে বেড়াতে লাগলেন। অতঃপর ১৫০০ খ্রিস্টাব্দে তিনি ফারগানা পুনরুদ্ধার করেন। ১৫০২ খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন। এ সময় কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল অধিকার করে বাদশাহ উপাধি নিয়ে রাজত্ব করতে থাকেন। ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করেন। কিন্তু অসাধারণ সাহসী বাবার এতেই সন্তুষ্ট থাকেননি। ১৫২৬ খ্রি. তিনি ভারত আক্রমণ করে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অতএব, উদ্দীপকের শাসকের সাথে সাথে সম্রাট বাবরের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে কোন মুঘল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর