শেয়ারFacebookWhatsApp

মুঘল সম্রাটের প্রতি উক্ত সম্রাজ্ঞীর প্রভাব আলোচনা কর।

উত্তর: মুঘল সম্রাটের প্রতি উক্ত সম্রাজ্ঞীর তথা সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব ছিল অপরিসীম। নূরজাহান যেমন অসামান্য রূপবতী ও বিদূষী মহিলা ছিলেন, তেমনি অসাধারণ বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন। তিনি কবিতা পছন্দ করতেন এবং কবিতা লিখতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চপদস্থ কর্মকর্তারা মাথা নেওয়াতে বাধ্য হতো। বিপদে তিনি অসীম সাহস ও ধৈর্যধারণ করতে পারতেন। যেকোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতে পারতেন। নূরজাহান মুঘল প্রশাসনে একজন শক্তিশালী সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন। উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার আনুকূল্য পাওয়ার চেষ্টা করতেন। রাষ্ট্র পরিচালনা কাজেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক স্মিথ তাকে 'Power behind the thorne [গণিত] (সিংহাসনের পেছনের শক্তি) বলে অভিহিত করেছেন। নূরজাহানের ক্ষমতার চর্চা দেখে জনসাধারণ তাকেই অধিক সমীহ করতেন। রাজদরবারের রাজনীতি তিনি দক্ষতার সাথে মোকাবিলা করতেন। যুদ্ধক্ষেত্রেও তিনি অংশগ্রহণ করেছেন। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অগৌরবজনক কার্যাবলির জন্য তিনি বহুলাংশে দায়ী ছিলেন। তিনি মুদ্রার অপর পিঠে নিজের নামাঙ্কনের ব্যবস্থা করেছিলেন। রাজকীয় ফরমানে তার স্বাক্ষর দেওয়া অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। তিনি নিজের আত্মীয়স্বজনকে উচ্চপদ দিতে কার্পণ্য করেননি। তিনি পিতা গিয়াস বেগ ও ভাই আসফ খানকে উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। নূরজাহান অকাতরে দান করতেন। অনাথ অসহায় নারীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আশ্রয়হীনদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিতেন। পরিশেষে বলা যায়, সম্রাজ্ঞী নূরজাহান সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অপরিসীম প্রভাব বিস্তার করেন এবং প্রতিটি রাজকীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মুঘল সম্রাটের প্রতি উক্ত সম্রাজ্ঞীর প্রভাব আলোচনা কর।

উদ্দীপক

সুলতানা তারুব তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার কারণে আমির দ্বিতীয় আব্দুর রহমানের প্রিয় হয়ে উঠেছিলেন। হেরেম থেকে শুরু করে বিচারকার্য প্রায় সকল ক্ষেত্রেই তিনি স্ত্রীর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে স্ত্রীর সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করতেন। সুলতানার নির্দেশেই আমির-উমারাদের পদায়ন, পদচ্যুতি এবং নিকট আত্মীয়দের উচ্চপদে অধিষ্ঠিত করা হতো। তবে শাসনক্ষমতা স্বহস্তে গ্রহণের ইচ্ছা তার ছিল না।

Dhaka · 2025

উত্তর

ঐতিহাসিক আবুল ফজল 'আকবরনামা' গ্রন্থ রচনা করেন।

উত্তর

শেরশাহ প্রজাদের সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জমিদারি প্রথা লোপ এবং রায়তওয়ারি প্রথা প্রবর্তন করেন। ভূমি ব্যবস্থাপনায় 'কবুলিয়ত' ও 'পাট্টা' প্রথা প্রচলন তার অনবদ্য উদ্ভাবন। পাট্টা ছিল জমির স্বত্ব দলিল। জমির ওপর কৃষকের অধিকার ও স্বত্ব স্বীকার করে সরকারের পক্ষ হতে পাট্টা দেওয়া হতো। অন্যদিকে প্রদেয় করসহ ভূমিতে তার দায় ও কর্তব্য বর্ণনা করে কৃষক রাষ্ট্রকে কবুলিয়ত নামক দলিল সম্পাদন করে দিতেন।

উত্তর

উদ্দীপকের সুলতানার কর্মকাণ্ডের সাথে মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের সুলতানা তারুব তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার কারণে আমির দ্বিতীয় আব্দুর রহমানের প্রিয় হয়ে উঠেছিলেন। হেরেম থেকে শুরু করে বিচারকার্য প্রায় সকল ক্ষেত্রেই তিনি স্ত্রীর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে স্ত্রীর সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করতেন। সুলতানার নির্দেশেই আমির উমারাদের পদায়ন, পদচ্যুতি এবং নিকট আত্মীয়দের উচ্চপদে অধিষ্ঠিত করা হতো। যা সম্রাজ্ঞী নূরজাহানের কর্মকান্ডকে নির্দেশ করে। মুঘল সম্রাট জাহাঙ্গীরে স্ত্রীর ছিলেন নূরজাহান। তার প্রকৃত নাম ছিল মেহের উন নিসা। তার পিতা ছিলেন আসফ খান। ১৬১১ খ্রিষ্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে তার বিবাহের পর থেকে প্রায় ১৫ বছর নূরজাহান সাম্রাজ্যে প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন। অসামান্য রূপ ও অসাধারণ গুণের অধিকারিনী ছিলেন এ নারী। সম্রাট জাহাঙ্গীরের ওপর তিনি অসামন্য প্রভাব বিস্তার করেছিলেন। সম্রাজ্ঞী হয়ে নূরজাহানও রাজদণ্ড নিজের হাতে ধারণ না করে তিনি দরবারের সর্বেসর্বা হয়ে উঠেন। সম্রাট তার হাতের ক্রীড়নকে পরিণত হন। দরবারের গুরুত্বপূর্ণ পদগুলো তিনি নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেন। এককথায় পর্দার আড়ালে প্রকৃত ক্ষমতার অধিকারী হন তিনি। তাই বলা যায়, উদ্দীপকের সুলতানার কর্মকাণ্ডের সাথে সম্রাজ্ঞী নূরজাহানের মিল পরিলক্ষিত হয়।

উত্তর

মুঘল সম্রাটের প্রতি উক্ত সম্রাজ্ঞীর তথা সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব ছিল অপরিসীম। নূরজাহান যেমন অসামান্য রূপবতী ও বিদূষী মহিলা ছিলেন, তেমনি অসাধারণ বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন। তিনি কবিতা পছন্দ করতেন এবং কবিতা লিখতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চপদস্থ কর্মকর্তারা মাথা নেওয়াতে বাধ্য হতো। বিপদে তিনি অসীম সাহস ও ধৈর্যধারণ করতে পারতেন। যেকোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতে পারতেন। নূরজাহান মুঘল প্রশাসনে একজন শক্তিশালী সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন। উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার আনুকূল্য পাওয়ার চেষ্টা করতেন। রাষ্ট্র পরিচালনা কাজেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক স্মিথ তাকে 'Power behind the thorne(thorne^{\prime} (সিংহাসনের পেছনের শক্তি) বলে অভিহিত করেছেন। নূরজাহানের ক্ষমতার চর্চা দেখে জনসাধারণ তাকেই অধিক সমীহ করতেন। রাজদরবারের রাজনীতি তিনি দক্ষতার সাথে মোকাবিলা করতেন। যুদ্ধক্ষেত্রেও তিনি অংশগ্রহণ করেছেন। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অগৌরবজনক কার্যাবলির জন্য তিনি বহুলাংশে দায়ী ছিলেন। তিনি মুদ্রার অপর পিঠে নিজের নামাঙ্কনের ব্যবস্থা করেছিলেন। রাজকীয় ফরমানে তার স্বাক্ষর দেওয়া অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। তিনি নিজের আত্মীয়স্বজনকে উচ্চপদ দিতে কার্পণ্য করেননি। তিনি পিতা গিয়াস বেগ ও ভাই আসফ খানকে উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। নূরজাহান অকাতরে দান করতেন। অনাথ অসহায় নারীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আশ্রয়হীনদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিতেন। পরিশেষে বলা যায়, সম্রাজ্ঞী নূরজাহান সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অপরিসীম প্রভাব বিস্তার করেন এবং প্রতিটি রাজকীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।