উদ্দীপকের মহিয়সী নারী মাজেদার ন্যায় মুঘল বংশের মহীয়সী নারী নুরজাহান রাষ্ট্র পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখে। আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে মহিয়সী নারী মাজেদার ন্যায় মুঘল বংশের মহীয়সী নারী নুরজাহান রাষ্ট্র পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখে। মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক। নূরজাহান যেমন অসামান্য রূপবতী ও বিদূষী মহিলা ছিলেন, তেমনি অসাধারণ বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন। তিনি কবিতা পছন্দ করতেন এবং কবিতা লিখতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চপদস্থ কর্মকর্তারা মাথা নেওয়াতে বাধ্য হতো। বিপদে তিনি অসীম সাহস ও ধৈর্যধারণ করতে পারতেন। যেকোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতে পারতেন। নূরজাহান মুঘল প্রশাসনে একজন শক্তিশালী সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন। উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার আনুকূল্য পাওয়ার চেষ্টা করতেন। রাষ্ট্র পরিচালনা কাজেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক স্মিথ তাকে 'Power behind the thorne [গণিত] (সিংহাসনের পেছনের শক্তি) বলে অভিহিত করেছেন। রাজদরবারের রাজনীতি তিনি দক্ষতার সাথে মোকাবিলা করতেন। যুদ্ধক্ষেত্রেও তিনি অংশগ্রহণ করেছেন। তিনি মুদ্রার অপর পিঠে নিজের নামাঙ্কনের ব্যবস্থা করেছিলেন। রাজকীয় ফরমানে তার স্বাক্ষর দেওয়া অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। কান্দাহার মুঘল সাম্রাজ্যের বেদখল হওয়ার জন্য নূরজাহানের বৈরী মনোভাব কিছুটা দায়ী ছিল। তিনি নিজের আত্মীয়স্বজনকে উচ্চপদ দিতে কার্পণ্য করেননি। তিনি পিতা গিয়াস বেগ ও ভাই আসফ খানকে উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। অনাথ অসহায় নারীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আশ্রয়হীনদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিতেন। এসব কৃতিত্বের জন্য মুঘল সাম্রাজ্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরিশেষে বলা যায়, মহিয়সী মাজেদার ন্যায় নূরজাহান শাসনকার্যে ব্যাপক ভূমিকা রাখে। মন্তব্যটি যথার্থ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের মহিয়সী নারী মাজেদার ন্যায় মুঘল বংশের মহীয়সী নারী নুরজাহান…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর