উদ্দীপকে শাসক হযরত আলীর সাথে মুঘল বংশের কোন শাসকের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে শাসক হযরত আলীর সাথে মুঘল বংশের সম্রাট শাহজাহানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকাল ভারতবর্ষের সার্বিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্য পিপাসু ও শিল্পমনস্ক। তার সময়ে মুঘল স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয়। স্থাপত্য শিল্পে বিস্ময়কর সাফল্য এনে তিনি বিশ্ব ইতিহাসে আজও 'The prince of builders [গণিত] বা 'স্থপতির যুবরাজ' ও 'Engineer King [গণিত] হিসেবে অভিহিত হন। উদ্দীপকে দেখা যায়, শিল্পীমনের শাসক হযরত আলী সাম্রাজ্যে শিল্পকলা ও স্থাপত্যে অনবদ্য নিদর্শন রাখেন।' তিনি প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার নিদর্শনস্বরূপ আজ-জোহরা প্রাসাদ নির্মাণ করেন। যা মুঘল শাহজাহানের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। সম্রাট শাহজাহানের অনবদ্য, অমর ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো যমুনা নদীর তীরে। আগ্রায় নির্মিত তাজমহল। এ তাজমহল সম্রাট তার প্রিয়তমা স্ত্রী মমতাজের প্রেমের নিদর্শনস্বরূপ বানিয়েছিলেন। ১৫৩২ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয়। তাজমহল নির্মাণ করতে ২২ বছর সময় লেগেছে এবং ৩ কোটি রুপি খরচ হয়েছে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে তার জাঁকজমকপ্রিয়তা ও আড়ম্বরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ময়ূর সিংহাসন। পারস্য শিল্পাচার্য বেবাদল খান তত্ত্বাবধানে প্রায় ৭ বছর সময়ে প্রায় ১. কোটি রুপি ব্যয়ে এ সিংহাসনটি নির্মিত হয়েছিল। সিংহাসনটির চারটি পায়া স্বর্ণ দ্বারা আচ্ছাদিত এবং এর মাথায় মণিমুক্তাখচিত শামিয়ানা ছিল। সিংহাসনটিতে উঠার জন্য হীরা চুন্নি দ্বারা সুসজ্জিত তিনটি ধাপ ছিল। তার সময়ে আগ্রা, দিল্লি ও লাহোরে অনেক স্থাপত্য নির্মিত হয়। আগ্রায় নির্মিত দিউয়ান-ই-আম, দিউয়ান-ই-খাস, মতি মসজিদ ইত্যাদি নির্মাণ করে। তিনি শাহজাহানাবাদ শহরও নির্মাণ করেন। এছাড়াও শাহজাহান নির্মিত স্থাপত্য গুণের মধ্যে লাহোরে নির্মিত হীরা মহল, মতিমহল, রঙ্গমহল, শীর্ষমহল ও নিজামউদ্দিন আউলিয়ার সমাধিসৌধ-ছিল উল্লেখযোগ্য।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে শাসক হযরত আলীর সাথে মুঘল বংশের কোন শাসকের সাদৃশ্য খুঁজে পা…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর