উদ্দীপকের বর্ণিত ভ্রাতৃদ্বন্দ্বের সাথে তোমার পঠিত মুঘল আমলের কোন ভ্রাতৃদ্বন্দ্বের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত ভ্রাতৃদ্বন্দ্বের সাথে আমার পঠিত মুঘল আমলের সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত ভ্রাতৃদ্বন্দ্বের মিল আছে। সম্প্রাট শাহজাহান ১৬৫৭ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার এ অসুস্থতার সংবাদ গুজবে পরিণত হলো যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এর ফলে সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়। এসময় সুজা ছিলেন বাংলার সুবাদার, আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার, মুরাদ গুজরাটের সুবাদার। এ সময় দারাশিকোহ আগ্রায় সম্রাটের শয্যাপাশে ছিলেন। এর ফলে অন্যান্য ভ্রাতাগণ মনে করল দারাশিকোহ তাদের বঞ্চিত করে সিংহাসন দখল করেছেন। সুজা বাংলায় নিজেকে সম্রাট ঘোষণা করে নিজের নামে খুৎবা পাঠের নির্দেশ দেন। মুরাদও গুজরাটে নিজেকে সম্রাট ঘোষণা করে রাজধানীর দিকে অগ্রসর হন। সুজা সেনাবাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন। দারাশিকোহ পুত্র সুলায়মান ও রাজা জয়সিংহের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। বারানসী ৮ কিলোমিটার দূরে বাহাদুরগড়ে সুজার বাহিনী ও দারাশিকোহর বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে সুজা পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে যান। এদিকে মুরাদ ও আওরঙ্গজেব ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার শর্তে একটি চুক্তি করে। এ সম্মিলিত বাহিনী উজ্জয়িনীর দিকে অগ্রসর হয়ে ধর্মাটের গ্রামে তাবু স্থাপন করেন। এ সম্মিলিত বাহিনী মোকাবিলা করার জন্য দারাশিকোহ মহারাজা যশবন্ত সিংহ ও কাশিম খানের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। কিন্তু যুদ্ধে দারাশিকোর বাহিনী পরাজিত হয়। এর ফলে দারাশিকো পুনরায় বিশাল বাহিনী গঠন করে যুদ্ধের প্রস্তুতি নেন। ১৬৫৮ খ্রিস্টাব্দে সামুগড়ের যুদ্ধে দারাশিকোহ পরাজিত হন। বিজয়ী আওরঙ্গজেব মুরাদকে বাদ দিয়ে ১৬৫৮ খ্রিস্টাব্দের জুলাই মাসে সিংহাসনে আরোহণ করেন। অতএব, উদ্দীপকের বর্ণিত ভ্রাতৃদ্বন্দ্বের সাথে আমার পঠিত মুঘল আমলের সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত ভ্রাতৃদ্বন্দ্বের মিল আছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত ভ্রাতৃদ্বন্দ্বের সাথে তোমার পঠিত মুঘল আমলের কোন ভ্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর