উদ্দীপকের সুলতানা তারুবার সাথে মুঘল আমলের কোনা মহীয়সী নারীর মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুলতানা তারুবার সাথে মুঘল আমলের মহীয়সী নারী সম্রাজ্ঞী নূরজাহানের মিল পাওয়া যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর ছিলেন নূরজাহান। তার বাল্যনাম ছিল মেহের উন নিসা। ১৬১১ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে তার বিবাহের পর থেকে প্রায় ১৫ বছর নূরজাহান সাম্রাজ্যে প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন। অসামান্য রূপ ও অসাধারণ গুণের অধিকারিনী ছিলেন এ নারী। সম্রাট জাহাঙ্গীরের ওপর তিনি অসামন্য প্রভাব বিস্তার করেছিলেন। উদ্দীপকে এ ঘটনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে স্পেনের উমাইয়া আমিরাতের শাসক আমির দ্বিতীয় আব্দুর রহমান তার স্ত্রী সুলতানা তারুবার রূপ, যৌবন, সৌন্দর্য যেমন ছিল অতুলনীয় তেমনি ছিলেন বুদ্ধিমতী ও উচ্চাভিলাষী। তিনি রাজ্যের প্রশাসনব্যবস্থার ওপর তার প্রভাব বিস্তার করেন। অনুরূপভাবে সম্রাজ্ঞী হয়ে নূরজাহানও রাজদণ্ড নিজের হাতে ধারণ না করে তিনি দরবারের সর্বেসর্বা হয়ে উঠেন। সম্রাট তার হাতের ক্রীড়নকে পরিণত হন। দরবারের গুরুত্বপূর্ণ পদগুলো তিনি নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেন। এককথায় পর্দার আড়ালে প্রকৃত ক্ষমতার অধিকারী হন সম্রাজ্ঞী নূরজাহান। তাই বলা যায়, উদ্দীপকের সুলতানা তারুবার সাথে সম্রাজ্ঞী নূরজাহানের মিল পরিলক্ষিত হয়। প্রশ্নে উল্লিখিত মহিয়সী নারী অর্থাৎ সম্রাজ্ঞী নূরজাহান অসামান্য
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সুলতানা তারুবার সাথে মুঘল আমলের কোনা মহীয়সী নারীর মিল পাও…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর