শেয়ারFacebookWhatsApp

উক্ত মহীয়সী নারীর কৃতিত্ব পর্যালোচনা কর।

উত্তর: প্রশ্নে উল্লিখিত মহিয়সী নারী অর্থাৎ সম্রাজ্ঞী নূরজাহান অসামান্য বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় দেন। নূরজাহান যেমন অসামান্য রূপবতী ও বিদূষী মহিলা ছিলেন, তেমনি অসাধারণ বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন। তিনি কবিতা পছন্দ করতেন এবং কবিতা লিখতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চপদস্থ কর্মকর্তারা মাথা নেওয়াতে বাধ্য হতো। বিপদে তিনি অসীম সাহস ও ধৈর্যধারণ করতে পারতেন। যেকোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতে পারতেন। নূরজাহান মুঘল প্রশাসনে একজন শক্তিশালী সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন। উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার আনুকূল্য পাওয়ার চেষ্টা করতেন। রাষ্ট্র পরিচালনা কাজেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক স্মিথ তাকে 'Power behind the thorne [গণিত] (সিংহাসনের পেছনের শক্তি) বলে অভিহিত করেছেন। নূরজাহানের ক্ষমতার চর্চা দেখে জনসাধারণ তাকেই অধিক সমীহ করতেন। রাজদরবারের রাজনীতি তিনি দক্ষতার সাথে মোকাবিলা করতেন। যুদ্ধক্ষেত্রেও তিনি অংশগ্রহণ করেছেন। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অগৌরবজনক কার্যাবলির জন্য তিনি বহুলাংশে দায়ী ছিলেন। তিনি মুদ্রার অপর পিঠে নিজের নামাঙ্কনের ব্যবস্থা করেছিলেন। রাজকীয় ফরমানে তার স্বাক্ষর দেওয়া অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। কান্দাহার মুঘল সাম্রাজ্যের বেদখল হওয়ার জন্য নূরজাহানের বৈরী মনোভাব কিছুটা দায়ী ছিল। তিনি নিজের আত্মীয়স্বজনকে উচ্চপদ দিতে কার্পণ্য করেননি। তিনি পিতা গিয়াস বেগ ও ভাই আসফ খানকে উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। নূরজাহান অকাতরে দান করতেন। অনাথ অসহায় নারীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আশ্রয়হীনদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিতেন। এসব কৃতিত্বের জন্য মুঘল সাম্রাজ্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত মহীয়সী নারীর কৃতিত্ব পর্যালোচনা কর।

উদ্দীপক

স্পেনের উমাইয়া আমিরাতের শাসক আমির দ্বিতীয় আব্দুর রহমান তার স্ত্রী সুলতানা তারুবার রূপ, যৌবন, সৌন্দর্য যেমন ছিল অতুলনীয় তেমনি ছিলেন বুদ্ধিমতী ও উচ্চাভিলাষী। তিনি রাজ্যের প্রশাসনব্যবস্থার ওপর তার প্রভাব বিস্তার করেন। রাজকার্যে তার প্রভাব এত বেশি ছিল যে, জনগণ তার মাধ্যমে আমিরের কাছে যে আবেদন করতেন আমির তা পূর্ণ করতেন।

Dinajpur · 2025

উত্তর

আইন-ই-আকবরীর রচয়িতা আবুল ফজল।

উত্তর

বৈরাম খান ১৫০১ সালে জন্মগ্রহণ করেন। তিনি সম্রাট বাবর ও হুমায়ুনের উপদেষ্টা ছিলেন। শৈশবকালে সম্রাট আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান। তিনি রাজকার্যে সর্বতোভাবে সম্রাট আকবরকে সহায়তা করেন। তার উপাধি ছিল খান-ই-খানান। কিন্তু পরবর্তীতে আকবরের শাসনামলেই বৈরাম খান বিদ্রোহী হয়ে উঠেন। ফলে সম্রাটের সাথে বৈরাম খানের দূরত্ব তৈরি হয়। সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দেওয়ার অপরাধ থেকে আকবর বৈরাম খানকে নিষ্কৃতি দিয়ে মক্কায় হজব্রত পালনের জন্য পাঠান। মক্কা গমনের পথেই বৈরাম খান নিহত হন।

উত্তর

উদ্দীপকের সুলতানা তারুবার সাথে মুঘল আমলের মহীয়সী নারী সম্রাজ্ঞী নূরজাহানের মিল পাওয়া যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর ছিলেন নূরজাহান। তার বাল্যনাম ছিল মেহের উন নিসা। ১৬১১ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে তার বিবাহের পর থেকে প্রায় ১৫ বছর নূরজাহান সাম্রাজ্যে প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন। অসামান্য রূপ ও অসাধারণ গুণের অধিকারিনী ছিলেন এ নারী। সম্রাট জাহাঙ্গীরের ওপর তিনি অসামন্য প্রভাব বিস্তার করেছিলেন। উদ্দীপকে এ ঘটনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে স্পেনের উমাইয়া আমিরাতের শাসক আমির দ্বিতীয় আব্দুর রহমান তার স্ত্রী সুলতানা তারুবার রূপ, যৌবন, সৌন্দর্য যেমন ছিল অতুলনীয় তেমনি ছিলেন বুদ্ধিমতী ও উচ্চাভিলাষী। তিনি রাজ্যের প্রশাসনব্যবস্থার ওপর তার প্রভাব বিস্তার করেন। অনুরূপভাবে সম্রাজ্ঞী হয়ে নূরজাহানও রাজদণ্ড নিজের হাতে ধারণ না করে তিনি দরবারের সর্বেসর্বা হয়ে উঠেন। সম্রাট তার হাতের ক্রীড়নকে পরিণত হন। দরবারের গুরুত্বপূর্ণ পদগুলো তিনি নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেন। এককথায় পর্দার আড়ালে প্রকৃত ক্ষমতার অধিকারী হন সম্রাজ্ঞী নূরজাহান। তাই বলা যায়, উদ্দীপকের সুলতানা তারুবার সাথে সম্রাজ্ঞী নূরজাহানের মিল পরিলক্ষিত হয়। প্রশ্নে উল্লিখিত মহিয়সী নারী অর্থাৎ সম্রাজ্ঞী নূরজাহান অসামান্য

উত্তর

প্রশ্নে উল্লিখিত মহিয়সী নারী অর্থাৎ সম্রাজ্ঞী নূরজাহান অসামান্য বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় দেন। নূরজাহান যেমন অসামান্য রূপবতী ও বিদূষী মহিলা ছিলেন, তেমনি অসাধারণ বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন। তিনি কবিতা পছন্দ করতেন এবং কবিতা লিখতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চপদস্থ কর্মকর্তারা মাথা নেওয়াতে বাধ্য হতো। বিপদে তিনি অসীম সাহস ও ধৈর্যধারণ করতে পারতেন। যেকোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতে পারতেন। নূরজাহান মুঘল প্রশাসনে একজন শক্তিশালী সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন। উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার আনুকূল্য পাওয়ার চেষ্টা করতেন। রাষ্ট্র পরিচালনা কাজেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক স্মিথ তাকে 'Power behind the thorne(thorne^{\prime} (সিংহাসনের পেছনের শক্তি) বলে অভিহিত করেছেন। নূরজাহানের ক্ষমতার চর্চা দেখে জনসাধারণ তাকেই অধিক সমীহ করতেন। রাজদরবারের রাজনীতি তিনি দক্ষতার সাথে মোকাবিলা করতেন। যুদ্ধক্ষেত্রেও তিনি অংশগ্রহণ করেছেন। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অগৌরবজনক কার্যাবলির জন্য তিনি বহুলাংশে দায়ী ছিলেন। তিনি মুদ্রার অপর পিঠে নিজের নামাঙ্কনের ব্যবস্থা করেছিলেন। রাজকীয় ফরমানে তার স্বাক্ষর দেওয়া অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। কান্দাহার মুঘল সাম্রাজ্যের বেদখল হওয়ার জন্য নূরজাহানের বৈরী মনোভাব কিছুটা দায়ী ছিল। তিনি নিজের আত্মীয়স্বজনকে উচ্চপদ দিতে কার্পণ্য করেননি। তিনি পিতা গিয়াস বেগ ও ভাই আসফ খানকে উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। নূরজাহান অকাতরে দান করতেন। অনাথ অসহায় নারীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আশ্রয়হীনদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিতেন। এসব কৃতিত্বের জন্য মুঘল সাম্রাজ্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।