উক্ত ধর্মমতে সকল ধর্মাবলম্বিকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা ছিল'-যুক্তি দিয়ে বুঝিয়ে দাও ।
উত্তর: উক্ত ধর্মমতে সকল ধর্মাবলম্বকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা ছিল উক্তিটি যথার্থ সম্রাট আকবর ছিলেন উদার প্রকৃতির এবং চিন্তায় স্বাধীনতায় বিশ্বাসী। এ কারণে তিনি দিন-ই-ইলাহীর প্রসারে কোন জবরদস্তি মূলক নীতি গ্রহণ করেননি। এ ধর্মের কোন স্বতন্ত্র ধর্মগ্রন্থ ছিল না। এটি উদার সর্বেশ্বরবাদী ধর্ম সকল ধর্মের ভালো ও উৎকৃষ্ট নীতিগুলো এতে সমন্বিত ছিল। প্রথম জীবনে সম্রাট আকবর ছিলেন একজন আচারনিষ্ঠ যুগ্ম মুসলমান কিন্তু ধর্মকে কেন্দ্র করে মানুষের মানুষে ভেদাভেদ,উলামাদের গোঁড়ামি এবং সুন্নি শিয়া মাহাদী ও সুফিদের বিরোধ তার মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করে। ভারতে মুঘল শক্তির স্থায়িত্ব বিধানের স্বার্থে হিন্দু মুসলিম নাগরিকদের মধ্যে ঐক্য ও প্রীতির বন্ধন গড়ে তোলার উদ্দেশ্যেই সম্রাট ধর্মীয় ক্ষেত্রে উদারনীতি ও দিন-ই-ইলাহী প্রবর্তন করেছিলেন। উদ্দীপকে উল্লেখ রয়েছে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আলোচনার মাধ্যমে পরাপরের বিরোধী মন্তব্য এবং অসহিষ্ণু মনোভাবের বিপরীতে সম্রাট একটি সমাধানের জন্য নতুন একটি ধর্মমত প্রবর্তন করেন।। উক্ত ধর্ম মতে মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত দ্বীন-ইলাহী। নতুন এ ধর্মমতে সকল ধর্মালম্বীকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ধর্মমতে সকল ধর্মাবলম্বিকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা ছিল'-যু…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর