উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
উত্তর: শাসক ও মানুষ হিসেবে শেরশাহ ব্যাপক কৃতিত্বের পরিচয় দেন। তার নানা সংস্কারের ফলে ভারতবর্ষের উন্নতি সাধিত হয় এবং জনগণ সুশাসন ভোগ করে। জনগণের জীবন সুখ শান্তিতে অতিবাহিত হয়। একজন শাসক ও রাজনীতিবিদ হিসেবেও শেরশাহ অনন্য কৃতিত্বের অধিকারী। শেরশাহ সামান্য অবস্থা শুধু একটি রাজবংশই প্রতিষ্ঠা করেননি, মাত্র পাঁচ বছরের শাসনকালে নিজ যোগ্যতা বলে তিনি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে সক্ষম হয়েছিলেন। একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে শেরশাহ জাতি-ধর্ম নির্বিশেষে জনগণের সদিচ্ছা ও সহযোগিতার ওপর ভিত্তি করে একটি শাসনব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। শেরশাহ ভারতের প্রাচীন ও মধ্যযুগীয় শাসনপ্রণালির শ্রেষ্ঠ নীতিগুলো গ্রহণ করে একটি যুগোপযোগী ও যুক্তিসংগত শাসনব্যবস্থা গড়ে তোলেন। এক্ষেত্রে তিনি যে প্রতিভার ও দক্ষতার পরিচয় দেন তা নিঃসন্দেহে উচ্চ প্রশংসার দাবিদার। শেরশাহের প্রবর্তিত শাসনব্যবস্থার বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক হলেও তা স্বেচ্ছাচারী ছিল না। তিনি একটি প্রজাকল্যাণকামী শাসনব্যবস্থা গড়ে - তোলেন। সাম্রাজ্যের সংহতি বিধানের উদ্দেশ্যে শেরশাহ একটি সুনিয়ন্ত্রিত ও শক্তিশালী কেন্দ্রীয় শাসন নিশ্চিত করেন। সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনার জন্য তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রাদেশিক ও স্থানীয় শাসনব্যবস্থা বিন্যস্ত করেন। অর্থ ও রাজস্ব প্রশাসন পুনর্গঠনে শেরশাহ যথেষ্ট মৌলিকত্বের পরিচয় দেন। তার ভূমি রাজস্বব্যবস্থা ছিল বিজ্ঞানসম্মত ও জনকল্যাণকামী। প্রজাসাধারণের অর্থনৈতিক জীবনমানের উন্নয়নের লক্ষ্যে শিল্প ও ব্যবসায় বাণিজ্যের বিকাশসাধন শুল্ক ও মুদ্রাব্যব্যস্থার সংস্কার, জননিরাপত্তা আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, বিচারব্যবস্থার সংস্কার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অসহায় দুস্থদের সাহায্যদান ও লঙ্গরখানা স্থাপন, ধর্মবেত্তা ও সাধু-সন্ন্যাসীদের ভাতা প্রদানের ব্যবস্থা ইত্যাদি শেরশাহের শাসন দক্ষতার পরিচয় বহন করে। ব্যক্তিগত জবানে ধর্মানুরাগী হলেও প্রশাসনিক নীতি ব্যবস্থাপনায় শেরশাহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমদর্শী ছিলেন। উপরিউক্ত বর্ণনার ভিত্তিতে বলা যায়, শেরশাহ মাত্র পাঁচ বছরের শাসনামলে ব্যাপক সংস্কার কার্য সাধন করেন। মূলত তার কৃতিত্বপূর্ণ কাজের জন্য তিনি আজও ইতিহাসে অমর হয়ে আছেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর