উদ্দীপকে উল্লিখিত আনন্দ স্বামীর সাথে কোন মুঘল সম্রাটের নীতির সাদৃশ্য পাওয়া যায়? উক্ত নীতির মতবাদসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আনন্দস্বামীর সাথে মুঘল সম্রাট আকবরের ধর্মনীতি তথা দ্বীন-ই-ইলাহির সাদৃশ্য পাওয়া যায়। উদ্দীপকের শ্রী আনন্দ স্বামী ধর্ম নিয়ে হত্যা, হানাহানি, রক্তপাত নিরসন ও শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ইসলাম, সনাতন ও খ্রিষ্টধর্মের সমন্বয়ে 'সর্বধর্ম' মতবাদ প্রবর্তন করতে সক্রিয় হন। যা সম্রাট আকবরের 'দ্বীন-ই-ইলাহির অনুরূপ। সম্রাট আকবর ১৫৮২ খ্রিষ্টাব্দে 'দ্বীন-ই-ইলাহি' নামে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেন। বাদাউনী একে 'তৌহিদ-ই-ইলাহি' বা ঐশী একেশ্বরবাদ বলে আখ্যায়িত করেছেন। ঈশ্বরী প্রসাদ বলেন, "দ্বীন-ই-ইলাহি একটি উদার সর্বেশ্বরবাদী ধর্ম, সকল ধর্মের ভালো ও উৎকৃষ্ট নীতিগুলো এতে সমিন্বত ছিল।" দ্বীন-ই-ইলাহির মূলনীতি: দ্বীন-ই-ইলাহির কতিপয় মূলনীতি ছিল যথা: ১. দ্বীন-ই-ইলাহির কালেমা ছিল 'লা-ইলাহা-ইল্লালাহ ওয়া আকবারু খলিফাতুল্লাহ'। অনুসারীদেরকে এ কালেমা পাঠ করতে হতো; ২. দ্বীন-ই-ইলাহির অনুসারিগণকে পারস্পরিক দেখা সাক্ষাতে একজনকে 'আল্লাহ আকবর' বলে সম্ভাষণ করতে হতো এবং অন্যজনকে 'জাল্লেজালালুহু' বলে উত্তর দিতে হতো; ৩. আগুনকে পবিত্র বলে সম্মান করা হতো; ৪. এর অনুসারীদের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হতো; ৫. মাংস ভক্ষণসহ যথাসম্ভব আমিষ ভোজন থেকে বিরত থাকতে হতো; ৬. জন্মদিন উদ্যাপন করতে হতো এবং ওই দিন দানখয়রাতসহ স্বধর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করতে হতো; ৭. কল্যাণের জন্য মৃত্যুর পূর্বেই ভোজ অনুষ্ঠানের আয়োজন করতে হতো; ৮. ভিক্ষা দেওয়া গেলেও কোনো ভিক্ষা গ্রহণ করা যেত না এবং ৯. এ ধর্মের অনুসারীদের কসাই, ধীবর, ব্যাধ প্রভৃতি নিম্ন শ্রেণির লোকদের বর্জন করতে হতো।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আনন্দ স্বামীর সাথে কোন মুঘল সম্রাটের নীতির সাদৃশ্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর