উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত মুঘল সাম্রাজ্যের কোন সম্রাটের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত মুঘল সাম্রাজ্যের সম্রাট হুমায়ুনের কর্মকান্ডের মিল পাওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত শাসক রাশেদ উত্তরাধিকারসূত্রে সিংহাসনে 'আরোহণ করে নানা বাধাবিপত্তির সম্মুখীন হন এবং তার অনুচরবর্গের সাথে যুদ্ধে লিপ্ত হন। এক যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ একটি শহর দখল করেন এবং ঐ শহরের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন। তবে তার শত্রু সংগঠিত হয়ে আবার আক্রমণ করলে তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়ে নির্বাসিত হন। অনুরূপ ঘটনা সম্রাট হুমায়ুনের ক্ষেত্রেও লক্ষণীয়। সম্রাট হুমায়ুন ১৫৩০ খ্রিষ্টাব্দে ক্ষমতা করলে শেরশাহের সাথে তার বারবার যুদ্ধ হয়। তিনি ১৫৩৭ খ্রিস্টাব্দে শেরশাহকে দমনের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেন। তিনি শেরশাহের চুনার দুর্গ দখল করেন। ১৫৩৮ খ্রিস্টাব্দের আগষ্ট মাসে তিনি. গৌড় ও বাংলা দখল করে ৮ মাস আনন্দ ফুর্তিতে কাটান। তিনি বাংলার নাম দেন জান্নাতাবাদ। এ সুযোগে শেরশাহ শক্তি সঞ্চয় করেন। ৮ মাস বাংলায় অবস্থান করে হুমায়ুন ১৫৩৯ সালে আগ্রা অভিমুখে রওয়ানা দেন। কিন্তু। পথিমধ্যে চৌসা নামক স্থানে শেরশাহ সম্রাট হুমায়ুনের গতিরোধ করেন। অবশেষে ১৫৩৯ সালের ২৬ জুন উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। হুমায়ুন নিজাম নামের জনৈক মাঝির সাহায্যে কোনোমতে প্রাণ নিয়ে গঙ্গা পার হয়ে পালিয়ে আগ্রায় পৌছেন। তবে ১৫৪০ খ্রিষ্টাব্দে শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে রাজ্য হারা হয়ে নির্বাসিত হন। অতএব, উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত মুঘল সাম্রাজ্যের সম্রাট হুমায়ুনের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত মুঘল সাম্রাজ্যের কোন সম্রাটের কর্মক…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর