শেয়ারFacebookWhatsApp

উক্ত সম্রাটের পরাজয়ের কারণ বিশ্লেষণ কর।

উত্তর: সম্রাট হুমায়ুন অদূরদর্শিতা, রণ দক্ষতার অভাব, ভাইদের অসহযোগিতা ও আত্মীয়স্বজনের বিশ্বাসঘাতকতাসহ নানা কারণে শেরশাহের নিকট পরাজিত হন। সম্রাট হুমায়ুনের পরাজয়ের একাধিক কারণ ছিল। পিতার অন্তিম ইচ্ছানুযায়ী দেশকে ভাইদের মধ্যে ভাগ করে দিয়ে হুমায়ুন কাবুল ও কান্দাহার হতে সৈন্য সংগ্রহের উৎস হারিয়েছিলেন। ভাইদের শত্রুতা, বিশ্বাসঘাতকতা ও অসহযোগিতা ছিল তার পরাজয়ের অন্যতম কারণ। সম্রাট হুমায়ুন শেরশাহের সাথে লড়াইয়ের দুর্দিনে আপনজন ও ভাইদের কোনো সহযোগিতা পাননি। যার ফলে আফগান শত্রুদের বিরুদ্ধে তিনি একা পেরে উঠেননি। এছাড়া হুমায়ুনের সামরিক ও রাজনৈতিক দূরদৃষ্টির অভাব ছিল। পক্ষান্তরে, শেরশাহ ছিলেন সুদক্ষ সেনাপতি ও সমরকৌশলী। শেরশাহকে তাড়া করতে এসে গৌড়ে হুমায়ুনের কালক্ষেপণের ফলে শেরশাহ নানাভাবে শক্তি সঞ্চয় করেছে। ঐতিহাসিকেরা মুঘল-আফগান সংঘর্ষে সম্রাট হুমায়ুনের পরাজয় ও রাজ্য হারানো এবং শেরশাহের সাফল্যের মূলে নানা কারণ ছিল বলে মনে করেন। হুমায়ুনের সেনাবাহিনী নানা জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল। এ বাহিনীর সাংগঠনিক ভিত্তি দুর্বল ছিল। তদুপরি তাদের মধ্যে শৃঙ্খলা, সংহতি ও নিয়মানুবর্তিতার অভাব ছিল। মুঘল সেনাবাহিনীর এ দুর্বলতা ছিল হুমায়ুনের পরাজয়ের অন্যতম কারণ। শেরশাহ ছিলেন হুমায়ুনের সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ। তিনি ছিলেন সমকালের অন্যতম দূরদর্শী রাজনীতিবিদ। হুমায়ুন অপেক্ষা তিনি ছিলেন রণঅভিজ্ঞ একজন সেনাপতি। সামরিক কলাকৌশল ও শক্তিমত্তায় তিনি হুমায়ুনের অপেক্ষা অনেক ঊর্ধ্বে ছিলেন। সামরিক বাহিনী গঠন ও পরিচালনায় তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। অন্যদিকে, হুমায়ুনের ব্যক্তিগত বীরত্বের দু-একটি উদাহরণ থাকলেও সামরিক বাহিনী গঠনে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। হুমায়ুন এবং শেরশাহের এ বিপরীত অবস্থান হুমায়ুনের পরাজয়ের মূলে যথেষ্ট ভূমিকা রেখেছিল। পরিশেষে বলা যায়, হুমায়ুন রাজনৈতিক 'প্রতিভার অভাব, অক্ষমতা দুর্বল সেনাবাহিনী, ভাইদের অসহযোগিতা সর্বোপরি শেরশাহের রণকৌশলের জন্য পরাজয় বরণ করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত সম্রাটের পরাজয়ের কারণ বিশ্লেষণ কর।

উদ্দীপক

শাসক রাশেদ উত্তরাধিকারসূত্রে সিংহাসনে আরোহণ করে নানা বাধাবিপত্তির সম্মুখীন হন এবং তার অনুচরবর্গের সাথে যুদ্ধে লিপ্ত হন। বারবার তাকে যুদ্ধের সম্মুখীন হতে হয় এবং সব শত্রুকে তিনি নির্মূল করতে পারেননি। এক যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ একটি শহর দখল করেন এবং ঐ শহরের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন। শাসক রাশেদ আট মাস এ শহরে বিলাসব্যসনে কাটান। এ সুযোগে তার শম্ভু সংগঠিত হয়ে আবার আক্রমণ করেন। ফলে শাসক রাশেদ শোচনীয়ভাবে পরাজিত হন। নিকট আত্মীয়দের সাহায্য-সহযোগিতা না পেয়ে তিনি পার্শ্ববর্তী দেশের রাজার সাহায্য লাভ করেন। অবশেষে রাজ্যহারা হয়ে নির্বাসিত হন।

Dinajpur · 2025

উত্তর

বাবুর শব্দের অর্থ সিংহ।

উত্তর

আফগান শাসক শেরশাহের সময়ে নির্মিত একটি ঐতিহাসিক মহাসড়ক এর নাম হলো গ্রান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ বহু সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাসমূহের মধ্যে প্রধান ছিলেন 'সড়ক-ই-আযম' বা গ্রান্ড ট্রাঙ্ক রোড। এটি ছিল প্রায় ১৫০০ মাইল দীর্ঘ। এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সাধারণ পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার জন্য রাস্তার দু'ধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয়েছিল। এছাড়া দু'ক্রোশ অন্তর মুসাফিরখানা ছিল।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত মুঘল সাম্রাজ্যের সম্রাট হুমায়ুনের কর্মকান্ডের মিল পাওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত শাসক রাশেদ উত্তরাধিকারসূত্রে সিংহাসনে 'আরোহণ করে নানা বাধাবিপত্তির সম্মুখীন হন এবং তার অনুচরবর্গের সাথে যুদ্ধে লিপ্ত হন। এক যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ একটি শহর দখল করেন এবং ঐ শহরের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন। তবে তার শত্রু সংগঠিত হয়ে আবার আক্রমণ করলে তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়ে নির্বাসিত হন। অনুরূপ ঘটনা সম্রাট হুমায়ুনের ক্ষেত্রেও লক্ষণীয়। সম্রাট হুমায়ুন ১৫৩০ খ্রিষ্টাব্দে ক্ষমতা করলে শেরশাহের সাথে তার বারবার যুদ্ধ হয়। তিনি ১৫৩৭ খ্রিস্টাব্দে শেরশাহকে দমনের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেন। তিনি শেরশাহের চুনার দুর্গ দখল করেন। ১৫৩৮ খ্রিস্টাব্দের আগষ্ট মাসে তিনি. গৌড় ও বাংলা দখল করে ৮ মাস আনন্দ ফুর্তিতে কাটান। তিনি বাংলার নাম দেন জান্নাতাবাদ। এ সুযোগে শেরশাহ শক্তি সঞ্চয় করেন। ৮ মাস বাংলায় অবস্থান করে হুমায়ুন ১৫৩৯ সালে আগ্রা অভিমুখে রওয়ানা দেন। কিন্তু। পথিমধ্যে চৌসা নামক স্থানে শেরশাহ সম্রাট হুমায়ুনের গতিরোধ করেন। অবশেষে ১৫৩৯ সালের ২৬ জুন উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। হুমায়ুন নিজাম নামের জনৈক মাঝির সাহায্যে কোনোমতে প্রাণ নিয়ে গঙ্গা পার হয়ে পালিয়ে আগ্রায় পৌছেন। তবে ১৫৪০ খ্রিষ্টাব্দে শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে রাজ্য হারা হয়ে নির্বাসিত হন। অতএব, উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত মুঘল সাম্রাজ্যের সম্রাট হুমায়ুনের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়।

উত্তর

সম্রাট হুমায়ুন অদূরদর্শিতা, রণ দক্ষতার অভাব, ভাইদের অসহযোগিতা ও আত্মীয়স্বজনের বিশ্বাসঘাতকতাসহ নানা কারণে শেরশাহের নিকট পরাজিত হন। সম্রাট হুমায়ুনের পরাজয়ের একাধিক কারণ ছিল। পিতার অন্তিম ইচ্ছানুযায়ী দেশকে ভাইদের মধ্যে ভাগ করে দিয়ে হুমায়ুন কাবুল ও কান্দাহার হতে সৈন্য সংগ্রহের উৎস হারিয়েছিলেন। ভাইদের শত্রুতা, বিশ্বাসঘাতকতা ও অসহযোগিতা ছিল তার পরাজয়ের অন্যতম কারণ। সম্রাট হুমায়ুন শেরশাহের সাথে লড়াইয়ের দুর্দিনে আপনজন ও ভাইদের কোনো সহযোগিতা পাননি। যার ফলে আফগান শত্রুদের বিরুদ্ধে তিনি একা পেরে উঠেননি। এছাড়া হুমায়ুনের সামরিক ও রাজনৈতিক দূরদৃষ্টির অভাব ছিল। পক্ষান্তরে, শেরশাহ ছিলেন সুদক্ষ সেনাপতি ও সমরকৌশলী। শেরশাহকে তাড়া করতে এসে গৌড়ে হুমায়ুনের কালক্ষেপণের ফলে শেরশাহ নানাভাবে শক্তি সঞ্চয় করেছে। ঐতিহাসিকেরা মুঘল-আফগান সংঘর্ষে সম্রাট হুমায়ুনের পরাজয় ও রাজ্য হারানো এবং শেরশাহের সাফল্যের মূলে নানা কারণ ছিল বলে মনে করেন। হুমায়ুনের সেনাবাহিনী নানা জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল। এ বাহিনীর সাংগঠনিক ভিত্তি দুর্বল ছিল। তদুপরি তাদের মধ্যে শৃঙ্খলা, সংহতি ও নিয়মানুবর্তিতার অভাব ছিল। মুঘল সেনাবাহিনীর এ দুর্বলতা ছিল হুমায়ুনের পরাজয়ের অন্যতম কারণ। শেরশাহ ছিলেন হুমায়ুনের সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ। তিনি ছিলেন সমকালের অন্যতম দূরদর্শী রাজনীতিবিদ। হুমায়ুন অপেক্ষা তিনি ছিলেন রণঅভিজ্ঞ একজন সেনাপতি। সামরিক কলাকৌশল ও শক্তিমত্তায় তিনি হুমায়ুনের অপেক্ষা অনেক ঊর্ধ্বে ছিলেন। সামরিক বাহিনী গঠন ও পরিচালনায় তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। অন্যদিকে, হুমায়ুনের ব্যক্তিগত বীরত্বের দু-একটি উদাহরণ থাকলেও সামরিক বাহিনী গঠনে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। হুমায়ুন এবং শেরশাহের এ বিপরীত অবস্থান হুমায়ুনের পরাজয়ের মূলে যথেষ্ট ভূমিকা রেখেছিল। পরিশেষে বলা যায়, হুমায়ুন রাজনৈতিক 'প্রতিভার অভাব, অক্ষমতা দুর্বল সেনাবাহিনী, ভাইদের অসহযোগিতা সর্বোপরি শেরশাহের রণকৌশলের জন্য পরাজয় বরণ করেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।