শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রাজস্ব সংস্কার পদ্ধতির সাথে তোমার পঠিত আফগান শাসকের ভূমি রাজস্ব নীতির তুলনা করো ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাজস্ব সংস্কার পদ্ধতির সাথে আমার পঠিত আফগান শাসক শেরশাহের ভূমি রাজস্ব নীতির মিল রয়েছে। রাজস্ব সংস্কার শেরশাহের রাজত্বকালের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার আগে রাজস্ব নির্ধারণের জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি প্রচলিত ছিল না । কানুনগো নামক কর্মচারীদের মৌখিক বিবরণের ওপর ভিত্তি করে ভূমি রাজস্ব নির্ধারণ করা হতো। এতে রাজস্ব ফাঁকির সুযোগ ছিল। এ সমস্যার সমাধানে শেরশাহ ভূমি রাজস্ব এবং শুল্ক ও মুদ্রা ব্যবস্থার সুনির্দিষ্ট সংস্কার সাধন করেন । উদ্দীপকে বলা হয়েছে, নাসির উদ্দিন শাহ শাসনক্ষমতা গ্রহণের পর প্রচলিত রাজস্ব ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাস ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি জমি জরিপ প্রথা চালু করেন এবং রাজস্ব নির্ধারণ ও আদায় ব্যবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেন। তার শাসনামলে রাজস্ব আদায়ের জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দান করা হয়। এ ছাড়াও প্রজা স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ রাষ্ট্রীয় আয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় বহু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। অনুরূপভাবে শেরশাহ তার রাজস্ব ঘাটতি পূরণ করার জন্য নির্ভুল ভূমি জরিপ ব্যবস্থা প্রবর্তন করেন এবং উৎপাদিত শস্যের এক-তৃতীয়াংশ খাজনারূপে নির্ধারণ করেন। জনসাধারণ নগদ অর্থে অথবা উৎপাদিত শস্যে খাজনা দিতে পারতো। তিনি চাষযোগ্য জমিকে তিন শ্রেণিতে বিভক্ত করেন। যথা- উর্বর, অপেক্ষাকৃত কম উর্বর এবং অনুর্বর। এছাড়া শেরশাহ রৌপ্য ও স্বর্ণ মুদ্রা এবং দাম নামে তাম্রমুদ্রারও প্রচলন করেন। ফলে প্রজাসাধারণ খুব সহজেই সরাসরি রাজ কোষাগারে খাজনা জমা দিতে পারত। এ সংস্কারের ফলে শেরশাহের রাজস্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ফলে রাজস্ব ঘাটতি পূরণ হয়ে যায়, যা উদ্দীপকের রাজস্ব সংস্কারের সাথে সাদৃশ্যপূর্ণ ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রাজস্ব সংস্কার পদ্ধতির সাথে তোমার পঠিত আফগান শাসক…

উদ্দীপক

নাসির উদ্দিন শাহ শাসন ক্ষমতা গ্রহণের পর প্রচলিত রাজস্ব ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাস করেন। রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাস ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি জমি জরিপ প্রথা চালু করেন এবং রাজস্ব নির্ধারণ ও আদায় ব্যবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেন । তার শাসনামলে রাজস্ব আদায়ের জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দান করা হয়। এ ছাড়াও প্রজা স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রাসরণ সহ রাষ্ট্রীয় আয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় বহু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

শেরশাহের বাল্যনাম ফরিদ।

উত্তর

১৫৫৬ খ্রিষ্টাব্দে মুঘল এবং আফগানদের মধ্যে পানিপথ নামক প্রান্তরে চূড়ান্ত নিষ্পত্তিকারী যে যুদ্ধ সংঘটিত হয় সেটিই পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত । পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল-আফগান দ্বন্দ্বে মুঘল সম্রাট আকবর জয় লাভ করেন এবং আফগান সেনাপতি হিমু পরাজিত হয়। ফলে আফগানদের হিন্দুস্তানে কর্তৃত্ব প্রতিষ্ঠার বাসনা চিরতরে নিভে যায় এবং ভারতে মুঘল-আফগান দ্বন্দ্বের অবসান ঘটে। মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং সাম্রাজ্য বিস্তারের পথ উন্মুক্ত ও প্রশস্ত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাজস্ব সংস্কার পদ্ধতির সাথে আমার পঠিত আফগান শাসক শেরশাহের ভূমি রাজস্ব নীতির মিল রয়েছে। রাজস্ব সংস্কার শেরশাহের রাজত্বকালের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার আগে রাজস্ব নির্ধারণের জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি প্রচলিত ছিল না । কানুনগো নামক কর্মচারীদের মৌখিক বিবরণের ওপর ভিত্তি করে ভূমি রাজস্ব নির্ধারণ করা হতো। এতে রাজস্ব ফাঁকির সুযোগ ছিল। এ সমস্যার সমাধানে শেরশাহ ভূমি রাজস্ব এবং শুল্ক ও মুদ্রা ব্যবস্থার সুনির্দিষ্ট সংস্কার সাধন করেন । উদ্দীপকে বলা হয়েছে, নাসির উদ্দিন শাহ শাসনক্ষমতা গ্রহণের পর প্রচলিত রাজস্ব ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাস ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি জমি জরিপ প্রথা চালু করেন এবং রাজস্ব নির্ধারণ ও আদায় ব্যবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেন। তার শাসনামলে রাজস্ব আদায়ের জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দান করা হয়। এ ছাড়াও প্রজা স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ রাষ্ট্রীয় আয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় বহু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। অনুরূপভাবে শেরশাহ তার রাজস্ব ঘাটতি পূরণ করার জন্য নির্ভুল ভূমি জরিপ ব্যবস্থা প্রবর্তন করেন এবং উৎপাদিত শস্যের এক-তৃতীয়াংশ খাজনারূপে নির্ধারণ করেন। জনসাধারণ নগদ অর্থে অথবা উৎপাদিত শস্যে খাজনা দিতে পারতো। তিনি চাষযোগ্য জমিকে তিন শ্রেণিতে বিভক্ত করেন। যথা- উর্বর, অপেক্ষাকৃত কম উর্বর এবং অনুর্বর। এছাড়া শেরশাহ রৌপ্য ও স্বর্ণ মুদ্রা এবং দাম নামে তাম্রমুদ্রারও প্রচলন করেন। ফলে প্রজাসাধারণ খুব সহজেই সরাসরি রাজ কোষাগারে খাজনা জমা দিতে পারত। এ সংস্কারের ফলে শেরশাহের রাজস্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ফলে রাজস্ব ঘাটতি পূরণ হয়ে যায়, যা উদ্দীপকের রাজস্ব সংস্কারের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

আধুনিক রাষ্ট্রীয় ভূমি রাজস্ব নীতি আফগান শাসক শেরশাহের প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার নিকট অনেকাংশ ঋণী— উক্তিটি যথার্থ। অর্থ ও রাজস্ব প্রশাসন সংস্কারে শেরশাহ বিশেষ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। তার রাজস্ব ব্যবস্থা ছিল বিজ্ঞানভিত্তিক এবং উদারনীতির ওপর প্রতিষ্ঠিত। ফলে তার এ রাজস্ব ব্যবস্থা পরবর্তীকালে শুধু মুঘল যুগেই নয়, বরং ব্রিটিশ আমলেও বিশেষভাবে অনুসরণ করা হয়েছিল। শেরশাহ ভূমি রাজস্ব ব্যবস্থাকে ন্যায়ানুগ করার উদ্দেশ্যে সযত্নে জমি জরিপের ব্যবস্থা করেন। তার আগে এ রীতি প্রচলিত না থাকায় অনেক ক্ষেত্রে রায়ত অবিচারের সম্মুখীন হতেন। কাজেই শেরশাহ ভূমি রাজস্ব নির্ধারণের পূর্বশর্ত হিসেবে প্রথমে সাম্রাজ্যের চাষ উপযোগী সমস্ত ভূমি পরিমাপের ব্যবস্থা করেন। ফসল বপনের সময় ভূমি জরিপ করা হতো এবং ফসল কাটার সময় শস্যের পরিমাপ করে উৎপাদিত শস্যের গড়পড়তা তিন ভাগের এক ভাগ রাজস্ব ধার্য করা হতো। অবশ্য মুলতানসহ আরও দু'একটি অঞ্চলে নির্ধারিত রাজস্বের পরিমাণ ছিল উৎপন্ন ফসলের চার ভাগের এক ভাগ। রাজস্ব নগদ অর্থ ও শস্যের মাধ্যমে পরিশোধ করা যেত। পাশাপাশি শেরশাহ প্রজাদের সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে জমিদারি প্রথা লোপ এবং রায়তওয়ারি প্রথা প্রবর্তন করেন। ভূমি ব্যবস্থাপনায় 'কবুলিয়ত' ও 'পাট্টা' প্রথা প্রচলন তার অনবদ্য উদ্ভাবন । পাট্টা ছিল জমির স্বত্ব দলিল। জমির ওপর কৃষকের অধিকার ও স্বত্ব স্বীকার করে সরকারের পক্ষ হতে পাট্টা দেওয়া হতো। অন্যদিকে, প্রদেয় করসহ ভূমিতে কৃষকের দায় ও কর্তব্য বর্ণনা করে তারা রাষ্ট্রকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিতেন। তার এরূপ ভূমি সংস্কার নীতি আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থায় সুদূরপ্রসারী ভূমিকা রেখেছে। তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রীয় ভূমি রাজস্ব নীতি আফগান শাসক শেরশাহের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতির কাছে অনেকাংশে ঋণী।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত রাজস্ব সংস্কার পদ্ধতির সাথে তোমার পঠিত আফগান শাসক… | Prosthuti