উদ্দীপকে উল্লিখিত সুলতানা তারুবার সাথে কোন মুঘল সম্রাজ্ঞীর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: সুলতানা তারুবের কর্মকাণ্ডের সাথে মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের কর্মকাণ্ডের মিল রয়েছে । মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নূরজাহান। ১৬১১ খ্রিষ্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে তার বিবাহের পর থেকে প্রায় ১৫ বছর সাম্রাজ্যে প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন । অসামান্য রূপ ও গুণের অধিকারী এ নারীর সম্রাট জাহাঙ্গীরের ওপরও ব্যাপক প্রভাব ছিল। উদ্দীপকে এ ঘটনারই প্রতিফলন ঘটেছে। স্পেনীয় উমাইয়া শাসক দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী সুলতানা তারুব রাজ্যের সর্বেসর্বা হয়ে উঠেছিলেন। রাজ্যের সিদ্ধান্তের ক্ষেত্রে তারুবের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গ্রহণ করা হতো। প্রাসাদের আমির-উমরাহদের পদায়ন ও পদচ্যুতি সবই ঘটত সুলতানা তারুবের নির্দেশে। ঠিক একইভাবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানও রাজদণ্ড নিজের হাতে ধারণ না করলেও তিনি দরবারে সর্বেসর্বা ছিলেন এবং সম্রাট তার হাতের ক্রীড়নকে পরিণত হয়ে পড়েছিলেন। দরবারের গুরুত্বপূর্ণ পদগুলোতে তিনি নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতেন। সম্রাটের ওপর অসামান্য প্রভাবের কারণে মন্ত্রী ও সভাসদরা তার নির্দেশ অমান্য করতে পারতেন না । তাই বলা যায়, সুলতানা তারুবের চরিত্রে মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের গুণাবলিরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুলতানা তারুবার সাথে কোন মুঘল সম্রাজ্ঞীর কর্মকাণ্…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর