তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত মুঘল শাসকের ধর্মনীতি পর্যালোচনা করো ।
উত্তর: সম্রাট আকবরের ধর্মীয় চিন্তা উদার ও পরধর্মসহিষ্ণু হলেও তা বিভিন্ন কারণে সঠিক ছিল না। মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আলোচিত ও সমালোচিত বিষয় হলো সম্রাট আকবরের ধর্মীয় নীতি। তার ধর্মীয় দৰ্শন উদার ও পরমতসহিষ্ণু ছিল। আর তার ধর্মীয় চিন্তার চূড়ান্ত রূপ 'দীন-ই- ইলাহি' ধর্মমত প্রবর্তন। তার ধর্মীয় চিন্তা ও নতুন ধর্মমত প্রবর্তন সম্পর্কে পণ্ডিতমহলে নানা রকম সমালোচনা রয়েছে। তবে এসব সমালোচনার সবটুকু সত্য নয়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ আকবরের ধর্মমতকে তার প্রজ্ঞার নয় বরং 'নির্বুদ্ধিতার স্মৃতিচিহ্ন' বলে আখ্যায়িত করেছেন । ঐতিহাসিক বাদাউনী আকবরের ধর্মচিন্তাকে এবং ধর্মীয় আইনগুলোকে ইসলামবিরোধী বলে মন্তব্য করেছেন। তবে নিরপেক্ষ বিচারে দেখা যায়, আকবরের ইসলামবিরোধী আইন সম্পর্কে যেসব সমালোচনা উঠেছে তা অযৌক্তিক ও ভিত্তিহীন। কারণ এসময় ভারতীয় মুসলমানদের হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাতায়াত এবং তাদের জন্য সম্রাটের সুবিধাদি প্রদানের প্রমাণ মেলে। আবার আকবর কুরআন শরীফকে অশ্রদ্ধা করেছেন বা আরবি শিক্ষা নিষিদ্ধ করেছেন তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তার ধর্মীয় নীতি ভারতের রক্ষণশীল ও নিষ্ঠাবান মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল তাই তারা আকবরের ধর্মনীতির বিরুদ্ধে অবস্থান নেন । সার্বিকভাবে বলা যায়, সম্রাট আকবরের দীন-ই-ইলাহি ধর্মমত প্রবর্তনের উদ্দেশ্যে ছিল প্রধানত রাজনৈতিক, ধর্মীয় নয়। তিনি ভারতে মুঘল শক্তির স্থায়িত্ব বিধানের স্বার্থে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলেন। তাই সব ধর্মের নির্যাস নিয়ে দীন-ই-ইলাহি ধর্মমত প্রবর্তন করেন এবং ধর্মীয় ক্ষেত্রে উদার নীতি গ্রহণ করেন। তবে অনেকে মনে করেন এর জন্য প্রশাসনিক ও রাজনৈতিক উদারতা প্রদর্শনই যথেষ্ট ছিল । 'অতিমাত্রায় ধর্মীয় উদারতা বা নতুন ধর্মমত প্রচারের প্রয়োজন ছিল না।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত মুঘল শাসকের ধর্মনীতি পর্যালোচনা করো ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর