উদ্দীপকে নির্দেশিত বংশের শাসন পতনের ফলাফল বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বংশ অর্থাৎ মুঘল শাসনের পতন এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। কোনো সাম্রাজ্যই চিরকাল স্থায়ী হয় না। ভাঙাগড়া ইতিহাসের চিরন্তন নিয়ম। আজ যে জাতি উন্নতির চরম শিখরে কাল তার পতন ঘটবেই। এ নিয়ম চক্রেই ভারতবর্ষে কত জাতি এসেছে কতজাতি কালের গর্ভে বিলীন হয়ে গেছে। উদ্দীপকেও এ বিষয়টির প্রতিফলন ঘটেছে। ১৮৫৭ সালে মুঘল শাসনের পতনের মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন সাধিত হয়। মুঘল শাসকেরা নামেমাত্র (Symbolic Ruler) শাসক হলেও ভারতবর্ষের রাজনীতিতে ঐক্য স্থাপনের জন্য তাদের শেষ আশ্রয় মনে করা হতো। কিন্তু মুঘল রাজবংশের পতনের মধ্য দিয়ে তাও শেষ হয়ে যায়। এ সময় ইংরেজরা ভারতবর্ষের দণ্ডমুণ্ডের অধিকর্তা হয়ে আবির্ভূত হয়। ফলে ইংরেজদের প্রতিহত করার মতো আর কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির অস্তিত্ব থাকল না সর্বোপরি প্রায় ১৯০ বছরের জন্য সমগ্র ভারতবর্ষ পরাধীনতার জিঞ্জিরে বাধা পড়ে। এর মধ্য দিয়ে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে। ইংরেজ শাসনাধীনে মুসলিম সমাজ বঞ্চনা ও নিপীড়নের মুখে পড়ে। অর্থনৈতিক ও শিক্ষা-সংস্কৃতির দিক থেকে ভারতীয় মুসলমানরা এক পশ্চাদপদ জাতিতে পরিণত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বংশের শাসন পতনের ফলাফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর