উদ্দীপকে বর্ণিত তৈমুর লংয়ের সিস্তান অভিযানের সাথে মুঘল সম্রাট হুমায়ুনের কোন অভিযানের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তৈমুর লংয়ের সিস্তান অভিযানের সাথে মুঘল সম্রাট হুমায়ুনের বাংলা অভিযানের সাদৃশ্য রয়েছে । আফগান নেতা শেরশাহ ১৫৩৪ খ্রিষ্টাব্দে মুঙ্গেরের কাছে সুরজগড়ের যুদ্ধে বাংলা ও বিহারের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহার দখল করেন । পরবর্তী সময়ে শেরশাহ বঙ্গদেশে সফল অভিযান পরিচালনা করে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। তার এরূপ শক্তিবৃদ্ধিতে হুমায়ুন শঙ্কিত হয়ে বাংলায় অভিযান পরিচালনা করেন। তুর্কি-মোঙ্গল বিজেতা তৈমুর লংয়ের ঘটনায়ও এ অভিযানের প্রতিফলন লক্ষ করা যায় । তৈমুর লং সিস্তান অভিযানে নির্বিঘ্নে রাজধানীতে প্রবেশ করেন । সিস্তান অধিপতি রাজধানী ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। একইভাবে মুঘল সম্রাট হুমায়ুনও শেরশাহের বিরুদ্ধে বাংলায় অভিযান চালান। হুমায়ুন গুজরাটে বাহাদুর শাহর বিদ্রোহ দমনে ব্যস্ত এমন সময় সাম্রাজ্যের পূর্বাঞলে আফগানরা মুঘলদের জন্য প্রচণ্ড হুমকি হয়ে দেখা দেয়। শেরশাহ বিহার দখল করে বাংলায় ২টি সফল অভিযান চালান। এতে হুমায়ুন শঙ্কিত হয়ে ১৫৩৭ খ্রিষ্টাব্দে চুনার দুর্গ আক্রমণ ও দখল করেন। এরপর তিনি গৌড় (১৫৩৮) অবরোধ করে বাংলা বিজয় সম্পন্ন করেন। হুমায়ুন সেখানে প্রায় ৬ মাস অলস সময় পার করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত তৈমুর লংয়ের সিস্তান অভিযানে এ ঘটনার প্রতিচ্ছবিই প্রকাশিত হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তৈমুর লংয়ের সিস্তান অভিযানের সাথে মুঘল সম্রাট হুমা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর