শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে সম্রাট হুমায়ুনের উক্ত অভিযান-পরবর্তী পরিণতি বিশ্লেষণ করো।

উত্তর: তৈমুর লংয়ের মতো সম্রাট হুমায়ুনও অদূরদর্শিতা ও কৌশলগত দুর্বলতার কারণে বাংলা বিজয় পরবর্তী চৌসার যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়ে সাময়িকভাবে রাজ্যহারা হয়েছিলেন। মুঘল সম্রাট হুমায়ুন ১৫৩৭ খ্রিষ্টাব্দে চুনার দুর্গ আক্রমণ ও দখল করে বাংলা বিজয় সম্পন্ন করেন। এরপর তিনি বাংলায় প্রায় ৬ মাস আমোদ-প্রমোদে মত্ত থাকেন। এ সুযোগে শেরশাহ নিজের শক্তি বৃদ্ধি করে হুমায়ুনকে আক্রমণ ও পরাজিত করেন। তৈমুর লংয়ের পরাজয়ের ক্ষেত্রেও হুমায়ুনের অদূরদর্শিতার প্রতিফলন লক্ষ করা যায়। তৈমুর লং সিস্তান দখল করে যখন নিশ্চিন্তে রাজধানীতে বিশ্রাম করছিলেন, তখন সিস্তানের সৈন্যরা তাকে চারদিক থেকে অতর্কিত আক্রমণ করে। ফলে তৈমুর লং পরাজিত হন এবং কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে যান। একইভাবে হুমায়ুনও শেরশাহকে চুনার দুর্গে পরাজিত করে আমোদ-প্রমোদে মত্ত হয়ে পড়েন, যা চৌসার যুদ্ধে (১৫৩৯) তার পরাজয় ডেকে আনে। হুমায়ুন চুনার দুর্গ অধিকার করেন এবং বাংলা জয় করে সেখানে ছয় মাস অতিবাহিত করেন। কৌশলগত দিক থেকে এটি ছিল অপরিপক্ব এবং ভুল সিদ্ধান্ত। কেননা এর ফলে শেরশাহ নিজের ক্ষমতা সুসংহত করার সুযোগ পান এবং বাংলা দখল করেন। এ অবস্থায় হুমায়ুন ১৫৩৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে গৌড় অবরোধ করেন। কৌশলী শের খান মুঘল বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে গৌড় ত্যাগ করেন। হুমায়ুন গৌড় দখল করে সেখানে ছয় মাস আলস্য ও আমোদে সময় কাটান। সে সময়ে শেরশাহ বিহার, বারানসী, জৈনপুর ও কনৌজ দখল করেন। এভাবে হুমায়ুনের আলস্য ও ত্রুটিপূর্ণ কৌশলের কারণে শেরশাহ নিজের শক্তি বৃদ্ধি করেন। এর ফলে চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হন। পরিশেষে বলা যায়, বাংলা জয়ের পর হুমায়ুনের আলস্য ও অদূরদর্শিতাই চৌসার যুদ্ধে তার পরাজয়ের ক্ষেত্র তৈরি করে। এমনকি, এর ফলে তাকে সাময়িকভাবে রাজ্যহারা হতে হয় ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে সম্রাট হুমায়ুনের উক্ত অভিযান-পরবর্তী পরিণতি বিশ্লে…

উদ্দীপক

প্রাথমিক জীবনে তৈমুর লং সিস্তান অভিযানকালে নির্বিঘ্নে রাজধানীতে প্রবেশ করেন। সিস্তান অধিপতি রাজধানী ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। তৈমুর যখন নিশ্চিন্তে রাজধানীতে বিশ্রামরত তখন সিস্তানের সৈন্যরা চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। এরূপ অতর্কিত আক্রমণে তৈমুর লং পরাজিত হন এবং কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে যান। এমনকি কিছুকালের জন্য তিনি রাজ্যহারা হন ।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

সম্রাট হুমায়ুনের পিতার নাম জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ।

উত্তর

তুর্কি ভাষায় রচিত মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম বাবরনামা । 'তুযুক-ই-বাবরি' বা 'বাবরনামা' গ্রন্থটি ভারতের ইতিহাস অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ হিসেবে বিবেচিত। ভাষার অনন্যতা ও তথ্যের নির্ভরযোগ্যতার জন্য এ গ্রন্থটি পণ্ডিত মহলের প্রশংসা লাভ করেছে। এ গ্রন্থে মধ্য এশিয়া ও আফগানিস্তানের পাশাপাশি সমকালীন ভারতের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায়। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর এতে তার ব্যক্তিজীবনের নানা দিক যেমন: দোষ-গুণ, সুখ-দুঃখ এবং সাফল্য-ব্যর্থতার কথা সবিস্তারে বর্ণনা করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত তৈমুর লংয়ের সিস্তান অভিযানের সাথে মুঘল সম্রাট হুমায়ুনের বাংলা অভিযানের সাদৃশ্য রয়েছে । আফগান নেতা শেরশাহ ১৫৩৪ খ্রিষ্টাব্দে মুঙ্গেরের কাছে সুরজগড়ের যুদ্ধে বাংলা ও বিহারের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহার দখল করেন । পরবর্তী সময়ে শেরশাহ বঙ্গদেশে সফল অভিযান পরিচালনা করে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। তার এরূপ শক্তিবৃদ্ধিতে হুমায়ুন শঙ্কিত হয়ে বাংলায় অভিযান পরিচালনা করেন। তুর্কি-মোঙ্গল বিজেতা তৈমুর লংয়ের ঘটনায়ও এ অভিযানের প্রতিফলন লক্ষ করা যায় । তৈমুর লং সিস্তান অভিযানে নির্বিঘ্নে রাজধানীতে প্রবেশ করেন । সিস্তান অধিপতি রাজধানী ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। একইভাবে মুঘল সম্রাট হুমায়ুনও শেরশাহের বিরুদ্ধে বাংলায় অভিযান চালান। হুমায়ুন গুজরাটে বাহাদুর শাহর বিদ্রোহ দমনে ব্যস্ত এমন সময় সাম্রাজ্যের পূর্বাঞলে আফগানরা মুঘলদের জন্য প্রচণ্ড হুমকি হয়ে দেখা দেয়। শেরশাহ বিহার দখল করে বাংলায় ২টি সফল অভিযান চালান। এতে হুমায়ুন শঙ্কিত হয়ে ১৫৩৭ খ্রিষ্টাব্দে চুনার দুর্গ আক্রমণ ও দখল করেন। এরপর তিনি গৌড় (১৫৩৮) অবরোধ করে বাংলা বিজয় সম্পন্ন করেন। হুমায়ুন সেখানে প্রায় ৬ মাস অলস সময় পার করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত তৈমুর লংয়ের সিস্তান অভিযানে এ ঘটনার প্রতিচ্ছবিই প্রকাশিত হয়েছে।

উত্তর

তৈমুর লংয়ের মতো সম্রাট হুমায়ুনও অদূরদর্শিতা ও কৌশলগত দুর্বলতার কারণে বাংলা বিজয় পরবর্তী চৌসার যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়ে সাময়িকভাবে রাজ্যহারা হয়েছিলেন। মুঘল সম্রাট হুমায়ুন ১৫৩৭ খ্রিষ্টাব্দে চুনার দুর্গ আক্রমণ ও দখল করে বাংলা বিজয় সম্পন্ন করেন। এরপর তিনি বাংলায় প্রায় ৬ মাস আমোদ-প্রমোদে মত্ত থাকেন। এ সুযোগে শেরশাহ নিজের শক্তি বৃদ্ধি করে হুমায়ুনকে আক্রমণ ও পরাজিত করেন। তৈমুর লংয়ের পরাজয়ের ক্ষেত্রেও হুমায়ুনের অদূরদর্শিতার প্রতিফলন লক্ষ করা যায়। তৈমুর লং সিস্তান দখল করে যখন নিশ্চিন্তে রাজধানীতে বিশ্রাম করছিলেন, তখন সিস্তানের সৈন্যরা তাকে চারদিক থেকে অতর্কিত আক্রমণ করে। ফলে তৈমুর লং পরাজিত হন এবং কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে যান। একইভাবে হুমায়ুনও শেরশাহকে চুনার দুর্গে পরাজিত করে আমোদ-প্রমোদে মত্ত হয়ে পড়েন, যা চৌসার যুদ্ধে (১৫৩৯) তার পরাজয় ডেকে আনে। হুমায়ুন চুনার দুর্গ অধিকার করেন এবং বাংলা জয় করে সেখানে ছয় মাস অতিবাহিত করেন। কৌশলগত দিক থেকে এটি ছিল অপরিপক্ব এবং ভুল সিদ্ধান্ত। কেননা এর ফলে শেরশাহ নিজের ক্ষমতা সুসংহত করার সুযোগ পান এবং বাংলা দখল করেন। এ অবস্থায় হুমায়ুন ১৫৩৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে গৌড় অবরোধ করেন। কৌশলী শের খান মুঘল বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে গৌড় ত্যাগ করেন। হুমায়ুন গৌড় দখল করে সেখানে ছয় মাস আলস্য ও আমোদে সময় কাটান। সে সময়ে শেরশাহ বিহার, বারানসী, জৈনপুর ও কনৌজ দখল করেন। এভাবে হুমায়ুনের আলস্য ও ত্রুটিপূর্ণ কৌশলের কারণে শেরশাহ নিজের শক্তি বৃদ্ধি করেন। এর ফলে চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হন। পরিশেষে বলা যায়, বাংলা জয়ের পর হুমায়ুনের আলস্য ও অদূরদর্শিতাই চৌসার যুদ্ধে তার পরাজয়ের ক্ষেত্র তৈরি করে। এমনকি, এর ফলে তাকে সাময়িকভাবে রাজ্যহারা হতে হয় ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।