উদ্দীপকে আরিফ ভারতবর্ষের কোন শাসকের কথা জানতে পেরেছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: আরিফ ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত বাবরের কথা জানতে পেরেছে। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মধ্য এশিয়ার ফারগানায় জন্ম গ্রহণ করেন। তার পিতা ওমর শিখ মির্জা এবং মাতা কুতলুঘ নিগার খানম। ১৪৯৪ খ্রিষ্টাব্দে ওমর মির্জার আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হলে বাবর মাত্র ১১ বছর বয়সে ফারগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। এবং পরবর্তীতে তিনিই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা উদ্দীপকে আরিফের অধ্যয়নেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে আরিফ ইতিহাস পাঠ করে জানতে পারে, ভারতবর্ষে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে একজন শাসক দিল্লির সিংহাসন অধিকার করেন। যা দ্বারা স্পষ্টত, বাবরের সিংহাসনারহণকেই বুঝানো হয়েছে। অল্প বয়সে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর বাবরকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এক সময় ভাগ্য বিপর্যয়ে পড়ে বাবর দাবার ছকের রাজার মতো এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে থাকেন । কিন্তু বাবর এতে হতাশ ও হতোদ্যম না হয়ে অজেয় মনোবল, দুর্দমনীয় ইচ্ছা ও নির্ভিক সাহসিকতার সাথে সকল প্রতিকূলতার নিজ যোগ্যতা বলে জয় করেন। এ সময় তিনি ভারতবর্ষের রাজনৈতিক বিশৃঙ্খলা, সামাজিক ও অর্থনৈতিক দৈনদশার সুযোগে ১৫২৬ সালে পানি পথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। এরপর অল্প কিছুদিনের মধ্যে বাবর পশ্চিমে কাবুল, পূর্বে বিহার, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে চান্দেরি পর্যন্ত বিস্তৃত এক সাম্রাজ্যের অধিপতি হন। সুতরাং উদ্দীপকের আরিফ বাবরের কৃতিত্বের কথাই জানতে পেরেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে আরিফ ভারতবর্ষের কোন শাসকের কথা জানতে পেরেছে ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর