উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন যুদ্ধের মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের সাথে ভারতবর্ষের হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘটিত কনৌজ যুদ্ধের মিল রয়েছে। ভারতবর্ষে মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ুন উল্লেখযোগ্য। তার নামের অর্থ ভাগ্যবান হলেও তার মতো হতভাগ্য সম্রাট ইতিহাসে খুব কমই রয়েছে। সিংহাসনে আরোহণের পরপরই শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে তিনি রাজ্যহারা হন। তবে ১৫৫৫ খ্রিস্টাব্দে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন । উদ্দীপকেও অনুরূপ চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত এক মুঘল সম্রাটের নামের অর্থ সৌভাগ্যবান। সম্রাট হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে আফগান নেতা সোলায়মানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন। তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এ সম্রাটের সাথে সম্রাট হুমায়ুনের ঘটনা সাদৃশ্যপূর্ণ । তিনি ১৫৪০ খ্রিস্টাব্দে সংঘটিত কনৌজের যুদ্ধে আফগান নেতা শেরশাহের কাছে মর্মান্তিকভাবে পরাজিত হন। সিংহাসনচ্যুত হয়ে তিনি ১৫৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অসহায় পলাতকের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। শেরশাহের বিরাগভাজন হওয়ার ভয়ে ভাইদের কাছেও আশ্রয় পেতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি পারস্যের সম্রাটের দরবারে আশ্রয় পান পারস্য সম্রাট শাহ তাহমাসপের সহযোগিতায় তিনি ১৫৪৫ খ্রিস্টাব্দে কাবুল ও কান্দাহার অধিকার করেন। এরপর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। এ সময় শেরশাহের মৃত্যুতে আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে তিনি ভারতে প্রবেশ করে ১৫৫৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লাহোর অধিকার করেন। সরহিন্দের যুদ্ধে সিকান্দার শুরকে পরাজিত করে একই বছর জুলাই মাসে দিল্লি ও আগ্রা অধিকার করে পুনরায় সিংহাসনে আরোহণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে হুমায়ুন ও শেরশাহের সংঘর্ষের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন যুদ্ধের মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর