শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'প' রাজ্যের শাসক কীভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন— তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'প' রাজ্যের শাসক তথা সম্রাট বাবর অসীম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবর ১৪৯৪ খ্রিষ্টাব্দে তার পিতার মৃত্যুর পর ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। সিংহাসন লাভের পরপরই তিনি আত্মীয়স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু কিছু দিনের মধ্যেই তার রাজ্য হাতছাড়া হয়ে যায়। অদম্য বাবর ১৫০০ খ্রিষ্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন । কিন্তু ১৫০৩ খ্রিষ্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে আবার সেখান থেকে বিতাড়িত হন। ফারগানা রাজ্য থেকে বিতাড়িত হয়ে আশ্রয় ও সহায়-সম্বলহীন অবস্থায় ঘুরে বেড়ালেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ খ্রিষ্টাব্দে তিনি কাবুল অধিকার করে 'পাদিশাহ' বা বাদশাহ উপাধি গ্রহণ করেন। অল্প কিছুদিনের মধ্যে পুরো আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এ সময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল। আভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন প্রাদেশিক শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুলতান বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে লোদি বংশের দুর্বলতা ও রাজনৈতিক গোলযোগের সুযোগে ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করে। এরপর বাবর অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে সমস্ত বিশৃঙ্খলা দমন করেন। এছাড়া সাম্রাজ্য বিস্তারসহ প্রশাসনিক ও সাংস্কৃতিক সংস্কার করে তিনি এক সুউচ্চ মর্যাদা লাভ করেন । পরিশেষে বলা যায়, ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের কৃতিত্ব অপরিসীম।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'প' রাজ্যের শাসক কীভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন—…

উদ্দীপক

“ক” রাজ্যের স্থানীয় শাসনকর্তার আমন্ত্রণ পেয়ে “প” রাজ্যের শাসক একটি নতুন সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন। কিন্তু এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথমদিকে “প” সর্বপ্রথম কামান ব্যবহার করেন এবং 'ম' রাজ্যের শাসককে শোচনীয়ভাবে পরাজিত করেন। এই পরাজয়ের মধ্য দিয়ে ম' নামক শাসকের বংশের শাসনের অবসান ঘটে সাম্রাজ্য রাজ্যের শাসকের মাধ্যমে এবং ভারতে 'প' নামক নতুন রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

উত্তর

তুর্কি ভাষায় রচিত মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম বাবরনামা। 'তুযুক-ই-বাবরি' বা 'বাবরনামা' গ্রন্থটি ভারতের ইতিহাস অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ হিসেবে বিবেচিত। ভাষার অনন্যতা ও তথ্যের নির্ভরযোগ্যতার জন্য এ গ্রন্থটি পণ্ডিত মহলের প্রশংসা লাভ করেছে। এ গ্রন্থে মধ্য এশিয়া ও আফগানিস্তানের পাশাপাশি সমকালীন ভারতের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায়। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর এতে তার ব্যক্তিজীবনের নানা দিক যেমন : দোষ-গুণ, সুখ-দুঃখ এবং সাফল্য-ব্যর্থতার কথা সবিস্তারে বর্ণনা করেছেন।

উত্তর

উদ্দীপকে পানিপথের প্রথম যুদ্ধের কথা বলা হয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে ভারতে তুর্কি আফগান শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। উদ্দীপকে অনুরূপ যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাজ্যের স্থানীয় শাসনকর্তার আমন্ত্রণ পেয়ে 'প' রাজ্যের শাসক একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথম দিকে 'প' সাম্রাজ্যের শাসককে 'ম' রাজ্যের শাসকের সাথে 'ব' নামক স্থানে একটি যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এই যুদ্ধে 'প' সর্বপ্রথম কামান ব্যবহার করেন এবং 'ম' রাজ্যের শাসককে শোচনীয়ভাবে পরাজিত করেন। এই পরাজয়ের মধ্য দিয়ে 'ম' নামক শাসকের বংশের শাসনের অবসান ঘটে এবং 'প' নতুন রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অনুরূপভাবে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির প্রতি অসন্তুষ্ট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি ও সুলতানের চাচা আমল খান লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। মেবারের রাজা রানা সংগ্রাম সিংহও বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এ অবস্থায় বাবর ১৫২৪ খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করে লাহোর, দিপালপুর এবং ১৫২৫ খ্রিষ্টাব্দে পাঞ্জাব জয় করেন। এরপর তিনি দিল্লির দিকে দৃষ্টি দেন এবং ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথ নামক স্থানে সংঘটিত যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির মুখোমুখি হন, যা ইতিহাস পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয়। ফলে সুলতান ইব্রাহিম লোদি শোচনীয়ভাবে পরাজিত হন। এর মধ্য দিয়ে দিল্লি সালতানাতের ধ্বংসস্তূপের ওপর ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের যুদ্ধের সাথে পানিপথের প্রথম যুদ্ধই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'প' রাজ্যের শাসক তথা সম্রাট বাবর অসীম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবর ১৪৯৪ খ্রিষ্টাব্দে তার পিতার মৃত্যুর পর ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। সিংহাসন লাভের পরপরই তিনি আত্মীয়স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু কিছু দিনের মধ্যেই তার রাজ্য হাতছাড়া হয়ে যায়। অদম্য বাবর ১৫০০ খ্রিষ্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন । কিন্তু ১৫০৩ খ্রিষ্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে আবার সেখান থেকে বিতাড়িত হন। ফারগানা রাজ্য থেকে বিতাড়িত হয়ে আশ্রয় ও সহায়-সম্বলহীন অবস্থায় ঘুরে বেড়ালেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ খ্রিষ্টাব্দে তিনি কাবুল অধিকার করে 'পাদিশাহ' বা বাদশাহ উপাধি গ্রহণ করেন। অল্প কিছুদিনের মধ্যে পুরো আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এ সময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল। আভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন প্রাদেশিক শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুলতান বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে লোদি বংশের দুর্বলতা ও রাজনৈতিক গোলযোগের সুযোগে ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করে। এরপর বাবর অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে সমস্ত বিশৃঙ্খলা দমন করেন। এছাড়া সাম্রাজ্য বিস্তারসহ প্রশাসনিক ও সাংস্কৃতিক সংস্কার করে তিনি এক সুউচ্চ মর্যাদা লাভ করেন । পরিশেষে বলা যায়, ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের কৃতিত্ব অপরিসীম।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।